আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
টাপুরদির গোয়েন্দাগিরি
লেখক: সোমজা দাস || Somaja Das
প্রকাশনী: khoai || খোয়াই পাবলিশিং হাউস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হা-হুতাশ দেখা যায় যে বাংলা সাহিত্যে তন্ত্র, পিশাচ এবং সামগ্রিকভাবে ভূতের নেত্যর ফলে খাঁটি রহস্যভেদ তথা মগজাস্ত্রের প্রয়োগ ক্রমেই পিছিয়ে পড়ছে। অভিযোগটি অনেকাংশে সত্যি। কিন্তু এও ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২১৫
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হা-হুতাশ দেখা যায় যে বাংলা সাহিত্যে তন্ত্র, পিশাচ এবং সামগ্রিকভাবে ভূতের নেত্যর ফলে খাঁটি রহস্যভেদ তথা মগজাস্ত্রের প্রয়োগ ক্রমেই পিছিয়ে পড়ছে। অভিযোগটি অনেকাংশে সত্যি। কিন্তু এও সত্যি যে এই বছরই আমি অতুলনীয় কিছু রহস্য-গল্পের সংকলন পড়েছি।
তাদের কোনোটিতে রহস্যভেদী হয়েছেন কোনো পুলিশ অফিসার (Rajarshi Das Bhowmik-এর 'কলকাতা নুয়া' এবং Rituparna Rudra'র 'গোয়েন্দা গড়াই')। কোথাও পেয়েছি অফিসারের স্ত্রীকে 'গোয়েন্দি' রূপে (Aniruddha Sau-এর 'অর্জুন বধের নেপথ্যে')। ফরেন্সিক বিশেষজ্ঞ (Kaushik Roy-এর 'ভূতনাথ') এবং প্রাক্তন ইনটেলিজেন্স অফিসার (Kaushik Roy-এর 'চক্রব্যূহে প্রখর রুদ্র')-ও এই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাই, অজস্র আগাছার মধ্যেও যে গোলাপ ফুটতে পারে— এমন একটা আশা বাংলা রহস্য-রোমাঞ্চের ক্ষেত্রে পোষণ করাই চলে।
সেই ধারাতেই এবার এল Somaja Das-এর 'টাপুরদির গোয়েন্দাগিরি'।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সংঘমিত্রা ব্যানার্জি (প্রজ্ঞাপারমিতা-র সঙ্গে সাদৃশ্য টু বি নোটেড, মি লর্ড) ওরফে টাপুরদি'র পাঁচটি বড়োগল্প আছে এই সংকলনে। 'কৃতজ্ঞতা স্বীকার' এবং অতি-সংক্ষিপ্ত 'ভূমিকা'-র পর তারা একে-একে এসেছে আমাদের সামনে। তারই মধ্যে আমার কোনটা ইন্টারেস্টিং লাগল জানেন?
এই পাঁচটি গল্পেই সোমজা বাংলা রহস্যগল্পের বেশ ক'টি প্রধান ধারার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছেন অত্যন্ত স্মার্ট ও স্বচ্ছন্দ লেখনীতে। গল্পগুলো মৌলিক, কিন্তু তাতে এই বিভিন্ন ধারাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা আমার ভারি চমৎকার লেগেছে।
এই কাহিনিরা হল~
১) উত্তরবঙ্গে টাপুরদি— মুখ আর মুখোশের খেলা, তারই সঙ্গে উত্তরবঙ্গের সৌন্দর্য আর চা! এ কাহিনি যথার্থ ফার্স্ট ফ্লাশ।
২) মৃত্যুর গন্ধ— ওল্ড সিনস্ কাস্ট লং শ্যাডোজ। প্রাপ্তমনস্ক ও গভীর গল্প।
৩) পাঁচালির ধাঁধা— ইতিহাস আর শব্দের খেলা মিশে গেছে সম্ভাব্যতা আর রহস্যে। ফেলুদা'র ধারায় চমৎকার লেখা।
৪) ঈশ্বরের হাত— এই বইয়ের সবচেয়ে শরদিন্দু-ধর্মী লেখা। আমার দুর্দান্ত লেগেছে এটি।
৫) রিপুর আবর্তে— আমাদের মতো পোড়খাওয়া রহস্যপিপাসু ব্যাপারটা আগেই বুঝে ফেলবে। গল্পটাতে কিছু অসম্ভাব্য অংশ বাদ দিয়ে সেটাকে আরেকটু কম্প্যাক্ট করাও যেত। তবে বড়োদের গল্প হিসেবে যথেষ্ট উপভোগ্য।
| নাম | টাপুরদির গোয়েন্দাগিরি |
|---|---|
| লেখক | সোমজা দাস |
| প্রকাশনী | khoai || খোয়াই পাবলিশিং হাউস |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ২১৫ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সোমজা দাস
সোমজা দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সোমজা দাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

khoai || খোয়াই পাবলিশিং হাউস
khoai || খোয়াই পাবলিশিং হাউস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
khoai || খোয়াই পাবলিশিং হাউস-এর সব বই
