টাপুরদির গোয়েন্দাগিরি — সোমজা দাস

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
টাপুরদির গোয়েন্দাগিরি
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

টাপুরদির গোয়েন্দাগিরি

লেখক: সোমজা দাস || Somaja Das
প্রকাশনী: khoai || খোয়াই পাবলিশিং হাউস

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫৭০৳৬৫০-১২%

সাশ্রয় ৳৮০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হা-হুতাশ দেখা যায় যে বাংলা সাহিত্যে তন্ত্র, পিশাচ এবং সামগ্রিকভাবে ভূতের নেত্যর ফলে খাঁটি রহস্যভেদ তথা মগজাস্ত্রের প্রয়োগ ক্রমেই পিছিয়ে পড়ছে। অভিযোগটি অনেকাংশে সত্যি। কিন্তু এও ...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২১৫
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হা-হুতাশ দেখা যায় যে বাংলা সাহিত্যে তন্ত্র, পিশাচ এবং সামগ্রিকভাবে ভূতের নেত্যর ফলে খাঁটি রহস্যভেদ তথা মগজাস্ত্রের প্রয়োগ ক্রমেই পিছিয়ে পড়ছে। অভিযোগটি অনেকাংশে সত্যি। কিন্তু এও সত্যি যে এই বছরই আমি অতুলনীয় কিছু রহস্য-গল্পের সংকলন পড়েছি। তাদের কোনোটিতে রহস্যভেদী হয়েছেন কোনো পুলিশ অফিসার (Rajarshi Das Bhowmik-এর 'কলকাতা নুয়া' এবং Rituparna Rudra'র 'গোয়েন্দা গড়াই')। কোথাও পেয়েছি অফিসারের স্ত্রীকে 'গোয়েন্দি' রূপে (Aniruddha Sau-এর 'অর্জুন বধের নেপথ্যে')। ফরেন্সিক বিশেষজ্ঞ (Kaushik Roy-এর 'ভূতনাথ') এবং প্রাক্তন ইনটেলিজেন্স অফিসার (Kaushik Roy-এর 'চক্রব্যূহে প্রখর রুদ্র')-ও এই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাই, অজস্র আগাছার মধ্যেও যে গোলাপ ফুটতে পারে— এমন একটা আশা বাংলা রহস্য-রোমাঞ্চের ক্ষেত্রে পোষণ করাই চলে। সেই ধারাতেই এবার এল Somaja Das-এর 'টাপুরদির গোয়েন্দাগিরি'। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সংঘমিত্রা ব্যানার্জি (প্রজ্ঞাপারমিতা-র সঙ্গে সাদৃশ্য টু বি নোটেড, মি লর্ড) ওরফে টাপুরদি'র পাঁচটি বড়োগল্প আছে এই সংকলনে। 'কৃতজ্ঞতা স্বীকার' এবং অতি-সংক্ষিপ্ত 'ভূমিকা'-র পর তারা একে-একে এসেছে আমাদের সামনে। তারই মধ্যে আমার কোনটা ইন্টারেস্টিং লাগল জানেন? এই পাঁচটি গল্পেই সোমজা বাংলা রহস্যগল্পের বেশ ক'টি প্রধান ধারার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছেন অত্যন্ত স্মার্ট ও স্বচ্ছন্দ লেখনীতে। গল্পগুলো মৌলিক, কিন্তু তাতে এই বিভিন্ন ধারাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা আমার ভারি চমৎকার লেগেছে। এই কাহিনিরা হল~ ১) উত্তরবঙ্গে টাপুরদি— মুখ আর মুখোশের খেলা, তারই সঙ্গে উত্তরবঙ্গের সৌন্দর্য আর চা! এ কাহিনি যথার্থ ফার্স্ট ফ্লাশ। ২) মৃত্যুর গন্ধ— ওল্ড সিনস্‌ কাস্ট লং শ্যাডোজ। প্রাপ্তমনস্ক ও গভীর গল্প। ৩) পাঁচালির ধাঁধা— ইতিহাস আর শব্দের খেলা মিশে গেছে সম্ভাব্যতা আর রহস্যে। ফেলুদা'র ধারায় চমৎকার লেখা। ৪) ঈশ্বরের হাত— এই বইয়ের সবচেয়ে শরদিন্দু-ধর্মী লেখা। আমার দুর্দান্ত লেগেছে এটি। ৫) রিপুর আবর্তে— আমাদের মতো পোড়খাওয়া রহস্যপিপাসু ব্যাপারটা আগেই বুঝে ফেলবে। গল্পটাতে কিছু অসম্ভাব্য অংশ বাদ দিয়ে সেটাকে আরেকটু কম্প্যাক্ট করাও যেত। তবে বড়োদের গল্প হিসেবে যথেষ্ট উপভোগ্য।
নামটাপুরদির গোয়েন্দাগিরি
লেখকসোমজা দাস
প্রকাশনীkhoai || খোয়াই পাবলিশিং হাউস
ভাষাBangla
বাঁধাইPaperback
পৃষ্ঠা২১৫
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সোমজা দাস

সোমজা দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সোমজা দাস-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

khoai || খোয়াই পাবলিশিং হাউস
khoai || খোয়াই পাবলিশিং হাউস

khoai || খোয়াই পাবলিশিং হাউস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

khoai || খোয়াই পাবলিশিং হাউস-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — টাপুরদির গোয়েন্দাগিরি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading