‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য — বারীন সাহা

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য

লেখক: বারীন সাহা || Barin Saha
প্রকাশনী: Monfakira

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৬৫৳৫৩০-১২%

সাশ্রয় ৳৬৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বই - ‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য লেখক - বারীন সাহা বারীন সাহা নামে এক চলচ্চিত্রকার যে প্রায় একশো বছর আগে জন্মেছিলেন এই দেশে, আর তিনি যে বছর-ষাটেকেরও আগে একটি পূর্ণদৈর্ঘ্যের আধুনিক বাংলা ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ১সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বই - ‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য লেখক - বারীন সাহা বারীন সাহা নামে এক চলচ্চিত্রকার যে প্রায় একশো বছর আগে জন্মেছিলেন এই দেশে, আর তিনি যে বছর-ষাটেকেরও আগে একটি পূর্ণদৈর্ঘ্যের আধুনিক বাংলা ছবি পরিচালনা করেছিলেন, যে-ছবি বিষয়ে ও প্রয়োগে এখনও সমসাময়িক, আধুনিকতম— সে-কথা মনে রাখার লোক আজ বিরল হয়ে এসেছে। এই ছবি এখন দেখতে পাওয়াও কঠিন, বছর-কুড়ি আগে এর একটি মাত্র প্রিন্ট ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটের আর্কাইভে, কিন্তু এখন তা-ও আর আছে কি না, বা কী অবস্থায় আছে, আমরা জানি না। চোখে দেখার সুযোগ প্রায় না-থাকলেও অন্তত মনে-মনে এই আশ্চর্য ছবিটি দেখার জন্য অতএব এখন শুধু এই চিত্রনাট্যটি থাকল। কিন্তু বলে নেওয়া ভালো যে, এই চিত্রনাট্য স্বয়ং পরিচালকের নিজের হাতে লেখা নয়, বা তাঁর শুটিং স্ক্রিপ্ট নয়। পুনের ফিল্ম আর্কাইভ থেকে ছবিটি যোগাড় করে স্টেইনবেক যন্ত্রে তা চালিয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলে এই চিত্রনাট্য একদা প্রস্তুত করেছিলেন পিনাকী চট্টোপাধ্যায়। । একই সঙ্গে বেরিয়েছে বারীন সাহার নিজের লেখাপত্র, কথালাপ ও সাক্ষাৎকার এবং বারীন সাহা-কে নিয়ে তাঁর অনুরাগী, সমধর্মী-সহকর্মী ও সমালোচকদের লেখাপত্রের আর-একটি সংকলন : ‘চলচ্চিত্রাক্ষর’। নতুন প্রজন্মের পাঠক যদি দুটি বই একসঙ্গে পড়েন, তবে বারীন সাহা-কে খানিকটা ছুঁতে পারবেন।
নাম‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য
লেখকবারীন সাহা
প্রকাশনীমনফকিরা
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

বারীন সাহা

বারীন সাহা-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বারীন সাহা-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

মনফকিরা
মনফকিরা

মনফকিরা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

মনফকিরা-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ‘তের নদীর পারে’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading