আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
দ্য গেইম
লেখক: কয়েস সামী || Koyes Sami
প্রকাশনী: Anuj Prokashon || অনুজ প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৭৫৳৪০০-৬%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ফারাহ সব জানে।
স্বামী আতাউরের গোপন প্রেম, এক বিবাহিত নারীর সাথে লুকোচুরি সবটাই ফারাহর নখদর্পণে। অন্যদিকে, আতাউর নির্বিকার। সে জানে না, তার নীরব অভিনয়, দিনের পর দিন মিথ্যা বলে যাওয়াটা তার স্ত্রী ধরে ফ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ফারাহ সব জানে।
স্বামী আতাউরের গোপন প্রেম, এক বিবাহিত নারীর সাথে লুকোচুরি সবটাই ফারাহর নখদর্পণে। অন্যদিকে, আতাউর নির্বিকার। সে জানে না, তার নীরব অভিনয়, দিনের পর দিন মিথ্যা বলে যাওয়াটা তার স্ত্রী ধরে ফেলেছে। এত কিছু জেনেও ফারাহ চুপ হয়ে আছে। না জানার ভান করে সংসার জীবন চালিয়ে যাচ্ছে আশ্চর্য দক্ষতায়।
তার এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক দ্বৈত-সংঘাত।
প্রথমত, এই মর্মভেদী বিশ্বাসঘাতকতা নিয়ে কীভাবে সে আতাউরের মুখোমুখি হবে? ব্যাপারটা মনে পড়লেই ক্রোধে তার শরীর অসাড় হয়ে আসে, ঘৃণায় গা গুলিয়ে ওঠে। দ্বিতীয়ত, গভীর ভালোবাসার টানে ফারাহ তার প্রাণপ্রিয় স্বামীকে শেষ একটা সুযোগ দিতে চায়। এমন একটা ভুলের জন্য সম্পর্ক ছিন্ন হোক, সে চায় না। ফারাহ দেখতে চায়, আতাউর নিজের ইচ্ছায় আবার তার কাছে ফিরে আসে কিনা।
এটি আতাউরের জন্য সুযোগ, আবার ফাঁদও বটে। যদি সে ফিরে আসে, তো ভালো। আর যদি না ফেরে? ফারাহর মনে এক ভয়াবহ শাস্তির পরিকল্পনা দানা বাঁধতে থাকে- সেই শাস্তির রূপ কেমন হবে, তা ফারাহ নিজেও জানে না।
হঠাৎ একদিন আতাউর প্রস্তাব দেয়- ঢাকার কোলাহল ছেড়ে চায়ের শহর শ্রীমঙ্গলে বসতি গড়ার। ঢাকার এই ব্যস্ত জীবন নাকি আর ভালো লাগছে না। ফারাহ ঢাকা ছাড়ার কথা জীবনেও ভাবেনি। তবু মুহূর্তেই রাজি হয়ে যায় আতাউরের প্রস্তাবে।
কারণ ফারাহ জানে, 'ব্যস্ততা' একটা অযুহাত মাত্র। আতাউর শ্রীমঙ্গল যেতে চায়, কারণ তার প্রেমিকা শিউলি এখন সেখানেই থাকে।
খেলাটা তবে শ্রীমঙ্গলেই শুরু হোক।
ফারাহ তৈরি। শ্রীমঙ্গলের সবুজ শান্ত পরিবেশে শুরু হবে এক ভয়ংকর খেলা।
এ খেলায় কে হবে শিকার? কে শিকারী?
টিউশনি, হেল্পিং হ্যান্ড, প্রবেশ নিষেধ আর প্রাক্তনের পর কয়েস সামীর আরেকটা শ্বাসরুদ্ধকর সাইকোলজিক্যাল থ্রিলার- দ্য গেইম।
| নাম | দ্য গেইম |
|---|---|
| লেখক | কয়েস সামী |
| প্রকাশনী | Anuj Prokashon || অনুজ প্রকাশন |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
কয়েস সামী
কয়েস সামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কয়েস সামী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Anuj Prokashon || অনুজ প্রকাশন
Anuj Prokashon || অনুজ প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Anuj Prokashon || অনুজ প্রকাশন-এর সব বই