দ্য গ্রেট গড প্যান

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দ্য গ্রেট গড প্যান
পছন্দের তালিকায় রাখুন

দ্য গ্রেট গড প্যান

প্রকাশনী: Kalpabiswa

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৯৫৳৪৫০-১২%

সাশ্রয় ৳৫৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কিছু কিছু গল্প-উপন্যাস এমন থাকে যা পরবর্তীকালের সাহিত্যকে বিশেষভাবে প্রভাবিত করে এবং মূলস্রোতে এমন কিছু বাঁক সৃষ্টি করে - সেখান থেকে শাখানদী সৃষ্টি হয়ে যায়। জনরা-সাহিত্যে এমন ঘটনা প্রায়ই দেখা যায়, আর ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৪৪
পৃষ্ঠা
English
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কিছু কিছু গল্প-উপন্যাস এমন থাকে যা পরবর্তীকালের সাহিত্যকে বিশেষভাবে প্রভাবিত করে এবং মূলস্রোতে এমন কিছু বাঁক সৃষ্টি করে - সেখান থেকে শাখানদী সৃষ্টি হয়ে যায়। জনরা-সাহিত্যে এমন ঘটনা প্রায়ই দেখা যায়, আর এই রকম প্রভাবশালী গল্প প্রায়ই সাব-জনরা তৈরীতে বিশেষ ভূমিকা নেয়। গ্রেট গড প্যান এমনই একটি গল্প। হরর এবং ফ্যান্টাসীর জগতের সাথে সাইয়েন্স ফিকশন/ফ্যান্টাসীর মেলবন্ধন করানোতে আর্থার ম্যাকেনের এই গল্প( নভেলা) বিশেষ ভূমিকা নিয়েছে। লাভক্রাফট ম্যাকেনের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন একথা লাভক্রাফটের গল্প এবং তার সম্পর্কে পড়তে গিয়ে জেনেছিলাম, তবে থেকেই এটা পড়ার ইচ্ছে ছিল। সুলেখক অনুবাদক লুৎফুল কায়সারের অনুবাদ এদেশে সুলভ হওয়াতে সুবিধাই হল। বইটাতে দুটি নভেলা আছে - গ্রেট গড প্যান আর হোয়াইট পিপল। বইটা শেষ করার পর বুঝলাম, ফ্রাঙ্কেনস্টাইন নামক মাইলফলক থেকে কল অফ কথুলু মাইলফলকে পৌঁছাতে গেলে গ্রেট গড প্যান মাইলফলক আপনাকে অতিক্রম করতে হবে। দ্য গ্রেট গড প্যান : জনৈক চিকিৎসাবিজ্ঞানী অস্ত্রোপচার করে একজন নারীকে এমন ক্ষমতা প্রদান করেন যে আমাদের সাথেই সাধারণ মানুষের অবাঙমনসগোচর যেসব এনটিটি রয়েছেন তাদের প্রত্যক্ষ করার ক্ষমতা জন্মায়। কিন্তু সেই ক্ষমতা কি অভিশাপ বয়ে নিয়ে আসে সেটা জানতে গল্পটা পড়তে হবে। গল্পের লেখনীশৈলী কিছুটা অদ্ভুত, তিন-চারটে আলাদা আলাদা ঘটনা উল্লেখ করে তাদের মধ্যে যোগসাধন করা। এই স্টাইল কল অফ কথুলুতে কিছুটা দেখলেও বেশ কিছু লাভক্রাফটিয়ান হররে দেখা যায়। দ্য হোয়াইট পিপল : এখানেও এক সমান্তরাল জনজাতির পরিচয় পাওয়া যায় যারা হোয়াইট পিপল নামে পরিচিত। তাদের আচার-সংস্কৃতি বিজ্ঞান ধীরে ধীরে মানুষের কাছেও এসে পড়ে যাদের বিশেষ ক্ষমতা ছিল তাদের অনুভব করার তাদের মাধ্যমে। এটা বেশ মায়াবী ভিকটোরিয়ান রোমান্সের এর স্টাইলে লেখা, কিন্তু এর ডার্ক এলিমেন্টস গুলোই আমাদের অস্বস্তিতে ফেলে। আর যা-ই আমাদের অস্বস্তিতে ফেলে তাকেই আমরা পাপ বলে গন্য করে দিই - তাই না? এই গল্পের মূলসূত্র এটাই৷ দুটো গল্পেরই কমন কিছু কথা আছে - প্রথমত ভয়াল ভয়ঙ্কর বিশেষণ দিয়ে ভয় সৃষ্টি করার কোন চেষ্টাই করেন নি লেখক। কনসেপ্টটাই এমন অস্বস্তিকর যে তার দরকার পড়েনি। দ্বিতীয়ত অপ্রাকৃত যৌনতা - দুটি গল্পেই এর উপস্থিতি আছে। আমার মনে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস যা পরবর্তীকালে বহুলাংশে ব্যবহৃত হয় বিভিন্ন সাবজনরাতে। আরেক মাইলফলক গথিক হরর 'ড্রাকুলা' এবং ড্রাকুলা-প্রভাবিত সাবজনরার নির্মাণে এর অবদান আছে বলে আমার মনে হয় ( ভুল হলে শুধরে দেবেন) সুলেখক লুৎফুল কায়সারের অনুবাদ আমার খুবই ভাল লেগেছে। মূল লেখা না পড়া থাকলেও আমার ধারণা উনি লেখক যেভাবে মুড তৈরি করেছেন সেটাকেই যথাসম্ভব সহজ ও সুললিতভাবে পরিবেশন করেছেন। পড়তে গিয়ে কোথাও তাল মেলাতে কষ্ট হয়নি। এর কারণ ওঁর ঝরঝরে লিখনশৈলী এবং শব্দচয়ন। শব্দচয়নের কাজটি একেবারেই উইকেটকিপারের মতো, ভুলচুক না করা অবধি কেউ খেয়াল করে না কি কঠিন কাজ একজন করে যাচ্ছে অবলীলাক্রমে। লেখা - Rakesh K. Das
নামদ্য গ্রেট গড প্যান
প্রকাশনীKalpabiswa || কল্পবিশ্ব
ভাষাEnglish
বাঁধাইPaperback
পৃষ্ঠা১৪৪
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

প্রকাশনী সম্পর্কে

Kalpabiswa || কল্পবিশ্ব
Kalpabiswa || কল্পবিশ্ব

Kalpabiswa || কল্পবিশ্ব প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Kalpabiswa || কল্পবিশ্ব-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — দ্য গ্রেট গড প্যান

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading