থিংক লাইক এ সাইকোলজিস্ট — প্যাট্রিক কিং

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
থিংক লাইক এ সাইকোলজিস্ট
পছন্দের তালিকায় রাখুন

থিংক লাইক এ সাইকোলজিস্ট

লেখক: প্যাট্রিক কিং || Patrick King
প্রকাশনী: Asia Publications || এশিয়া পাবলিকেশন্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৪৫৳৩০০-১৮%

সাশ্রয় ৳৫৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
“থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন”- মনোবিজ্ঞান বিষয়ক এমন একটি বই, যা একজন পাঠককে কোন ব্যক্তির আবেগ বিশ্লেষণ, শারীরিক ভাষা ও আচরণ অনুধাবন করে অনুপ্রেরণা এবং উদ্দেশ্য বুঝতে শিখাবে। যদিও অল্প ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

“থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন”- মনোবিজ্ঞান বিষয়ক এমন একটি বই, যা একজন পাঠককে কোন ব্যক্তির আবেগ বিশ্লেষণ, শারীরিক ভাষা ও আচরণ অনুধাবন করে অনুপ্রেরণা এবং উদ্দেশ্য বুঝতে শিখাবে। যদিও অল্প সময়ের দেখায় মানুষকে বিশ্লেষণ করা সহজসাধ্য নয়, তথাপি বইয়ে উল্লেখিত নানা উপকরণ পাঠককে এই কাজে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবে। সামনে বসা মানুষটির আবেগ, আচরণ, স্বভাব, মূল্যবোধ, পূর্ব-অভিজ্ঞতা এবং সামগ্রিক ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনভাবে জ্ঞাত হয়ে ব্যক্তির ভিতরের মানুষ সম্পর্কে ধারণা পেতে বইটি বিশেষ সহায়ক। ব্যক্তির নেপথ্যের একক বা সম্মিলিত গুণাবলী বিশ্লেষণ করার ক্ষেত্রে বইটির ভূমিকা প্রশংসনীয়। বিশ্লেষণের মাধ্যমে চারপাশের পরিচিত অথবা অজানা মানুষকে বুঝতে পারা, তার মানসিক অবস্থান নির্ণয়, আবেগীয় ও আচরণগত স্বতন্ত্রতা নিরূপণ, কিংবা ব্যক্তিত্বের সামগ্রিক পাঠোদ্ধারই এই বইয়ের আলোচিত বিষয়। সঠিক পর্যবেক্ষণ ও সহজ প্রশ্নমালার মাধ্যমে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, চরিত্র, আচরণগত প্রবণতা এবং মূল্যবোধ অনুধাবনের কৌশলগুলো এখানে সাবলিলভাবে উদ্ধৃত হয়েছে। বইটি পড়লে মানুষের আচরণ পর্যবেক্ষণ করে তার সম্পর্কে অনুমান করার কৌশল রপ্ত করা যাবে। এটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক। বিশেষ করে যারা মনোবিজ্ঞান বিষয়ে পড়তে বা গবেষণা করতে আগ্রহী তাদের জন্য এটি অনবদ্য। “থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন” গ্রন্থটি সামাজিক মিথস্ক্রিয়া ও বাক্যালাপ প্রশিক্ষক -প্যাট্রিক কিং -এর দীর্ঘ গবেষণার সমন্বিত উপস্থাপন। ইংরেজি ভাষায় লেখা এই বইটি বিশ্বব্যাপী বিশেষভাবে প্রশংসিত। “আশরাফ মিঠু” একজন মনোবিদ হবার সুবাদে সহজেই এই গবেষণাগ্রন্থের সাথে একাত্ম হতে পেরেছেন এবং অনুবাদক হিসেবে নিবিড় নিষ্ঠা আর যত্নের সাথে এর বিশুদ্ধতা রক্ষায় সচেষ্ট থেকেছেন। ভাষাগত পরিবর্তনের ক্ষেত্রে তিনি সহজ অথচ মার্জিত শব্দ প্রয়োগে সতর্কতা অবলম্বন করেছেন। “থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন” -আশরাফ মিঠুর প্রথম অনুবাদগ্রন্থ হলেও গবেষণা, উপন্যাস, কবিতাসহ প্রকাশনা সংক্রান্ত নানাধরনের কাজের সাথে বহুবছর ধরেই তিনি জড়িত আছেন। আশা করা যায়, মনোবৈজ্ঞানিক দর্শন ও গবেষণায় এই অনুবাদগ্রন্থটি স্বল্পসময়ে সুপাঠ্য হয়ে উঠবে!
নামথিংক লাইক এ সাইকোলজিস্ট
লেখকপ্যাট্রিক কিং
প্রকাশনীAsia Publications || এশিয়া পাবলিকেশন্স
ভাষাBengali
সংস্করণ1st Published, 2025
অবস্থাNew
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

প্যাট্রিক কিং

প্যাট্রিক কিং-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্যাট্রিক কিং-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Asia Publications || এশিয়া পাবলিকেশন্স

Asia Publications || এশিয়া পাবলিকেশন্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Asia Publications || এশিয়া পাবলিকেশন্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — থিংক লাইক এ সাইকোলজিস্ট

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading