
তিমির হনন
লেখক: কৌশিক মজুমদার || Kaushik Majumdar
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম
সাশ্রয় ৳৯৬
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে বুনেছেন অপরূপ এক কাহিনি। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া আমপোলা গ্রাম, রহস্যময় চিনদেশ আর উনিশ শতকের লন্ডনের পটভূমিকায় রচিত এই উপন্য...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
বিবরণ
বইটি সম্পর্কে
তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে বুনেছেন অপরূপ এক কাহিনি। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া আমপোলা গ্রাম, রহস্যময় চিনদেশ আর উনিশ শতকের লন্ডনের পটভূমিকায় রচিত এই উপন্যাসের কুশীলব বিচিত্র সব চরিত্র। একদিকে দারোগা নিকুঞ্জ, অঘোরनाथ, হানা, আদুরী, কালীনাথ আর সাইগার হোমস জড়িয়ে পড়েন এক গভীর রহস্যজালে, অন্যদিকে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ফরচুন চা গাছের উৎস সন্ধানে ছদ্মবেশে এগিয়ে চলেন চীনদেশের দুর্গম পথে। সঙ্গী বাঙালি যুবক রসিকচন্দ্র। এরই সমান্তরালে এক অসম্ভব যাত্রায় ব্রতী হন প্রাচীন ভারতের এক চরিত্র বজ্রবাহু। তিনিই এই উপন্যাসের আকর, আবার যোগসূত্রও বটে। তিন প্রজন্ম ধরে বয়ে চলা, ইতিহাস, রহস্য, লোককথা, রোমাঞ্চ ও অভিযানের অনন্য মিশ্রণে রচিত এই উপন্যাসকে কোনও একক ঘরানা বা জঁরের সীমারেখায় বেঁধে রাখা যায় না। বরং এটি এক চিরন্তন দস্তানগোর গল্পবলার ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে, যেখানে বাস্তব ও অলৌকিক, ইতিহাস ও কল্পনা অবলীলায় মিশে যায় পরস্পরের সঙ্গে। এ এমন এক উপলব্ধি, যা সরাসরি আত্মাকে স্পর্শ করে। এর তুলনা বাংলা সাহিত্যে বিরল।
| নাম | তিমির হনন |
|---|---|
| লেখক | কৌশিক মজুমদার |
| প্রকাশনী | Bookfarm || বুকফার্ম |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২২৮ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789348544698 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 0.5 kg |
| মাপ | 2 cm × 18 cm × 21 cm |
লেখক পরিচিতি
কৌশিক মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কৌশিক মজুমদার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bookfarm || বুকফার্ম-এর সব বই