আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
তিন ছক্কা পুট
লেখক: সব্যসাচী সেনগুপ্ত || Sabyasachi Sengupta
প্রকাশনী: lyriqal
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কখনও পিছন ফিরে দেখলে, জীবনটাকে সত্যিই তিন ছক্কা পুট বলে মনে হয়। লুডো খেলার একসময় চল ছিল খুব। খেলা শেষ হয়ে যেত যখন, চার চারে ষোলোখানা ঘুঁটি আর কোনাগুলো ক্ষয়ে যাওয়া ছক্কা, গুছিয়ে রেখে দেওয়া হত কৌ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কখনও পিছন ফিরে দেখলে, জীবনটাকে সত্যিই তিন ছক্কা পুট বলে মনে হয়। লুডো খেলার একসময় চল ছিল খুব। খেলা শেষ হয়ে যেত যখন, চার চারে ষোলোখানা ঘুঁটি আর কোনাগুলো ক্ষয়ে যাওয়া ছক্কা, গুছিয়ে রেখে দেওয়া হত কৌটোতে। সেই কৌটোও ছিল বিচিত্র। কারণ, আদতে সেটা ক্যামেরার ফিল্ম রিলের। যেগুলোতে হয়তো জোয়ান ভাজা রাখত মা। আর সেই ক্যামেরার রিল জুটত কালেভদ্রে সংসার খরচে জেরবার হওয়ার পরেও কখনও সখনও যদি বেড়াতে যেতে পারত।
শৈশবজুড়ে বিছিয়ে থাকা লুডোছকের এই নামাওঠায় ধরা পড়েছে জীবনের প্রতিচ্ছবি। খেলনার দোকানে নাছোড়বান্দার মতো আঁকড়ে ধরা বন্দুক। রেজাল্ট খারাপ করে ‘মরে যাবো এইবার’ ভঙ্গিতে সাইকেল নিয়ে নিচু মাথা সে হেঁটে চলেছে কেবল। সাধারণ বেঁচে থাকার পথে সে এগিয়েছে এমনই মিঠেকড়া আবহে, সুখ-দুঃখের চড়াই উতরাই টপকে একদিন এল মেডিকেল কলেজে। তুচ্ছ বিষয়ে তুতো আত্মীয়ের উপর অভিমান ভরা গনগনে যৌবনেই আছে রাত জাগা দেওয়াল লিখনে মুঠিবদ্ধ হয়ে ওঠা, সাহস ও স্পর্ধার রাজপথে হাঁটতে হাঁটতে কলকাতা চেনা… সমস্তকিছু সার বেঁধে এসে দাঁড়ায় এখন সামনে। পাশাপাশি। ভাল, মন্দ, বেদনা, উল্লাস, বিস্ময়। সবকিছু জড়িয়ে মড়িয়ে একাকার। তারুণ্য থেকে মধ্যযৌবনের চৌকাঠ পার হতে গিয়ে কখনও সুখের পবন স্পর্শ করেছে, কখনও বা মান-অভিমানের দমক টুঁটি চেপে ধরেছে সবেধন নীলমণি বড় সাধের মনপতঙ্গের। আবার বুকের অন্দরে রক্ত ঝরলেও সময়মতো তাকে সারিয়ে তুলেছে হরেক ছক্কাপাঞ্জার পুলটিশ।
এই বই সেই তিন ছক্কার গল্প।
| নাম | তিন ছক্কা পুট |
|---|---|
| লেখক | সব্যসাচী সেনগুপ্ত |
| প্রকাশনী | lyriqal || ৯ঋকাল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789387577367 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সব্যসাচী সেনগুপ্ত
সব্যসাচী সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সব্যসাচী সেনগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

lyriqal || ৯ঋকাল
lyriqal || ৯ঋকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
lyriqal || ৯ঋকাল-এর সব বই