তিনটি উপন্যাস — অমর মিত্র || Amar Mitra

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
তিনটি উপন্যাস
পছন্দের তালিকায় রাখুন

তিনটি উপন্যাস

লেখক: অমর মিত্র || Amar Mitra || Amar Mitra
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই সংকলনে থাকছে অমর মিত্রের তিনটি উপন্যাস — ‘নয় পাহাড়ের উপাখ্যান’, ‘নিসর্গের শোকগাথা’ ও ‘হে নবীন সন্ন্যাসী’। ব্যাপ্তিতে ও ব্যঞ্জনায় উপন্যাসগুলি জনজীবনের গভীর থেকে গভীরতর তল স্পর্শ করে। স্থানিক সংস্কৃত...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এই সংকলনে থাকছে অমর মিত্রের তিনটি উপন্যাস — ‘নয় পাহাড়ের উপাখ্যান’, ‘নিসর্গের শোকগাথা’ ও ‘হে নবীন সন্ন্যাসী’। ব্যাপ্তিতে ও ব্যঞ্জনায় উপন্যাসগুলি জনজীবনের গভীর থেকে গভীরতর তল স্পর্শ করে। স্থানিক সংস্কৃতি, লোকায়ত উপকথা, ইতিহাসের তথ্য সেখানে ছায়া ফেলে। সেইসব উপাদানের আশ্চর্য মিশ্রণেই লেখক গড়ে তোলেন তাঁর এক একটা উপন্যাসের ইমারত। বাঁকুড়া জেলার মানুষ আর প্রকৃতি মিশে থাকে ‘নয় পাহাড়ের উপাখ্যান’-এ। ন-পাহাড়ি স্কুলের অঙ্কের শিক্ষক দীর্ঘশ্বাস ফেলে বলতেন, বিধান রায় বেঁচে থাকলে এই জনপদের চেহারা কেমন বদলে যেতে পারত। সে-কথা শোনেন ওখানে চাকরি করতে আসা যতীন সামন্ত। এরপর আমরা দেখি, একটি মেলার আয়োজনকে কেন্দ্র করে কী করে একটু একটু করে বদলে যেতে থাকে ন-পাহাড়। ভাদুগান থেকে লোকজ সংস্কৃতির টুকরো উপাখ্যান মিশে থাকে কাহিনিতে। ক্রমে আমরা আবিষ্কার করি এ কাহিনি যেন আমাদের জীবনবদলের-ই দ্যোতক হয়ে ওঠে। দ্বিতীয় উপন্যাসের কেন্দ্রে থাকে বিপর্যয়। বিপর্যয় যেমনই হোক না কেন, জনজীবনকে তা কতটা বিধ্বস্ত, অসহায় করে তোলে- এ উপন্যাস তার সন্ধান করে। নিসর্গের অনন্ত শোকগাথা ধ্বনিত হলে মানুষের হাহাকার-ও যেন শব্দহীন। আর তারই ভিতর ঘনিয়ে ওঠে রাজনীতি। ত্রাণ নিয়ে ছেলেখেলা। এ-উপন্যাস যেন আমাদের অস্তিত্বশীলতার মূল প্রশ্নের দিকে ফিরিয়ে দেয়। বেঁচে-থাকার এই উদযাপনে প্রকৃতি ধ্বংসের খেসারত, রাজনীতির দাবা যে মানবজীবনকেই কতখানি আবাদহীন করুণ ও বিষণ্ণ করে তোলে, তার মুখোমুখি হতে হয় পাঠককে। ‘হে নবীন সন্ন্যাসী’ রণ-রক্ত-সফলতার ভিতরে সভ্যতার শান্তির প্রদীপ খুঁজে চলে। কাহিনিতে আসে মারী প্রসঙ্গ। আসে, ধর্মীয় গোঁড়ামি। মানুষের উগ্রতায় মানুষেরই বিপর্যয়ের আখ্যান। তার পাশেই থাকে বুদ্ধের শান্ত সমাহিত দর্শন। এ উপন্যাস আমাদের শাশ্বত জীবনপ্রবাহের স্রোতের সন্ধান দেয়, শত ঝঞ্ঝা পেরিয়েও যা বয়ে চলেছে অচঞ্চল। বিষয়ে, বৈচিত্রে পাঠককে এক অক্ষ থেকে অন্য অক্ষে টেনে নিয়ে যান লেখক। কাহিনি পেরিয়ে অন্তঃস্থ দর্শনেই উপন্যাসগুলি হয়ে ওঠে সচেতনভাবে সমকালীন।
নামতিনটি উপন্যাস
লেখকঅমর মিত্র || Amar Mitra
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789389953428
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অমর মিত্র || Amar Mitra

অমর মিত্র || Amar Mitra-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অমর মিত্র || Amar Mitra-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — তিনটি উপন্যাস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading