আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
তিথিডোর - কবি প্রকাশনী
লেখক: বুদ্ধদেব বসু || Buddhadeva Bose
প্রকাশনী: Kobi Prokashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬০৫৳৬৫০-৭%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
১৯৪৯-এর সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশ পাওয়া তিথিডোর বুদ্ধদেব বসুর সেরা উপন্যাস, আবার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম বাংলা উপন্যাসগুলোরও একটি। শহর কলকাতা এই মহাকাব্যিক উপন্যাসের স্রেফ প্রেক্ষাপটই নয়, একটি গুরু...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
১৯৪৯-এর সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশ পাওয়া তিথিডোর বুদ্ধদেব বসুর সেরা উপন্যাস, আবার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম বাংলা উপন্যাসগুলোরও একটি। শহর কলকাতা এই মহাকাব্যিক উপন্যাসের স্রেফ প্রেক্ষাপটই নয়, একটি গুরুত্বপূর্ণ চরিত্রও বটে। ইংরেজ শাসনের অন্তিম দুই দশক জুড়ে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের উত্থান-পতনের কাহিনি হিসেবে একে যেমন পড়া যায়, তেমনি যুদ্ধ ও ভাঙনের উথালপাথাল ঢেউয়ের মুখোমুখি ধস্ত বাঙালি সমাজের সমষ্টিগত চিত্র হিসেবেও এ উপন্যাস সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন মধ্যবিত্ত বাঙালি তরুণীর বেড়ে ওঠার বয়ানের মধ্য দিয়ে এখানে কার্যত পুরো বাঙালি সমাজের দ্বিধা-বিভক্তি কিংবা সংকট-উত্তরণের সার্বিক চালচিত্র প্রতিফলিত। ছাপোষা চাকরিজীবী রাজেন মিত্রের কনিষ্ঠতম কন্যা স্বাতী এ উপন্যাসের প্রধান চরিত্র, ইতিহাসের এক ঘটনাবহুল জটিল সময়ের সাক্ষী। স্বাতী একই সঙ্গে সেই বিলুপ্ত সংবেদনশীল বাঙালি নারীরও প্রতীক—যে কিনা অর্থবিত্তের অহমিকায় অন্ধ ব্যবসায়ী প্রবীর মজুমদারকে প্রত্যাখ্যান করে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় প্রাণোচ্ছল তরুণ অধ্যাপক সত্যেনকে, যার জীবনে টাকাকড়ির ঝকমারি না থাকলেও রয়েছে অঢেল বই—আছে রবীন্দ্রনাথ ও কোলরিজের কবিতা। তিথিডোর একটি ঝঞ্ঝামুখর সময়ের দলিল—পারিবারিক বন্ধন, ব্যক্তিস্বাধীনতা, প্রেম ও আত্মপ্রকাশের এক অনুপম আখ্যান। হালফিলের ভাষায় বলতে গেলে, ‘কামিং অব এজ’ ঘরানার উপন্যাসের আদর্শ নিদর্শন। . একটি মেয়ে শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে উন্মীলিত হলো, এই অতি সাধারণ এবং অতি আশ্চর্য ঘটনা অবলম্বন করে বুদ্ধদেব বসু সমসাময়িক বাঙালি সমাজের সম্পূর্ণ ছবি এঁকেছেন ‘তিথিডোর’ উপন্যাসে। সামাজিক পরিবর্তনের সূত্র ধরে ধীরে অগ্রসর হতে হতে, প্রথম বিশ্বযুদ্ধের আরম্ভ, ভাঙনের সূত্রপাত এবং রবীন্দ্রনাথের মৃত্যু পার হয়ে বই শেষ করেছেন জাপানি বোমায় আতঙ্কিত ১৯৪১-এর ডিসেম্বরের অন্ধকার কলকাতায়। স্বাভাবিক কবিত্বে এবং মননশীলতায় এ উপন্যাস সমৃদ্ধ, যা সর্বশ্রেণির পাঠকের উপভোগ্য এবং অভিজ্ঞতার তারতম্য অনুসারে বিভিন্ন বয়সের পাঠক বিচিত্রতর, বহুলতর আনন্দের আস্বাদ পাবেন।
| নাম | তিথিডোর - কবি প্রকাশনী |
|---|---|
| লেখক | বুদ্ধদেব বসু |
| প্রকাশনী | Kobi Prokashani - কবি প্রকাশনী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849504375 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
বুদ্ধদেব বসু
বুদ্ধদেব বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বুদ্ধদেব বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Kobi Prokashani - কবি প্রকাশনী
Kobi Prokashani - কবি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Kobi Prokashani - কবি প্রকাশনী-এর সব বই