আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ত্রিশঙ্কু রহস্য এবং সোমদা
লেখক: দীপ মাহান্তী || Deep Mahanti
প্রকাশনী: platform
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নবাগত লেখক দীপ মাহান্তী'র প্রথম প্রকাশিত বইটি পড়ার সুযোগ হল সম্প্রতি। সূচিপত্র-বর্জিত এই বইয়ে আছে তিনটি রহস্য-কাহিনি। তারা হল~
১) ছোটোগল্প 'সোমদার উত্থান';
২) বড়োগল্প 'অদ্বিতীয় সোমদা';
৩) উপন্যাস ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২২৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নবাগত লেখক দীপ মাহান্তী'র প্রথম প্রকাশিত বইটি পড়ার সুযোগ হল সম্প্রতি। সূচিপত্র-বর্জিত এই বইয়ে আছে তিনটি রহস্য-কাহিনি। তারা হল~
১) ছোটোগল্প 'সোমদার উত্থান';
২) বড়োগল্প 'অদ্বিতীয় সোমদা';
৩) উপন্যাস 'চক্রব্যূহে সোমদা'।
সোমদা কে? না, তিনি একেবারেই ফেলুদা বা অন্য নানা নাগরিক গোয়েন্দার মতো পরিশীলিত এবং সর্ববিদ্যাবিশারদ ব্যাচেলর নন। বরং এই মানুষটি জঙ্গলমহলের এক গ্রাম থেকে মেধা ও শ্রমের সমন্বয়ে উঠে আসা একজন— যাঁর শখের গোয়েন্দাগিরির প্রেরণা পর্যবেক্ষণ এবং পারিপার্শ্বিক বাস্তবতা সম্বন্ধে জ্ঞান। কাহিনি যার বয়ানে লিপিবদ্ধ হয়েছে সেই ঋকও স্মরণজিৎ-অনুরাগী এক সাদামাটা কিশোর— যে এই তিনটি গল্পের মধ্য দিয়েই অনেকখানি বড়ো হয়ে উঠেছে বয়সে ও দুনিয়াদারিতে।
'বিলডুংসরোমান' জাতীয় কাঠামোয় না আঁটালেও মুখ্য দুটি চরিত্রের এই বেড়ে ওঠার ধাপটি যেভাবে কাহিনির ভাঁজে-ভাঁজে দেখানো হয়েছে, তা আমার খুব ভালো লেগেছে। সেই সঙ্গে এও মনে হয়েছে যে শৌখিন হু-ডান-ইট-এর বদলে গল্পগুলো অন্যরকম আর গভীরতর হয়ে উঠেছে এই সচেতন উপস্থাপনার ফলেই।
এই বইয়ের প্রথম গল্প থেকেই আমরা রহস্যভেদী সোমদত্ত ও কথক ঋকের পাশাপাশি আরেকটি চরিত্রকে খুব কাছ থেকে দেখার ও চেনার সুযোগ পাই। সে হল স্বয়ং পুরুলিয়া জেলা! টুরিস্ট-গাইড হিসেবে লেখা পুরুলিয়া নয়, বরং দারিদ্র্য আর প্রাকৃতিক ঐশ্বর্য, ব্যস্ত শহর আর মাওবাদী বিপদ— সব মিলিয়ে এই গল্প থেকেই পুরুলিয়া তার পলাশ, সোনাঝুরি, প্রখর রৌদ্র এবং মাটি নিয়ে আমাদের টেনে নেয় তার বুকে। কলকাতা-সর্বস্ব বইপত্রের জগতে এ যে কতখানি স্বাগত জানানোর মতো উদ্যোগ, তা লিখে বোঝানো যাবে না। প্লাস, এই গল্পের রহস্যটি ছিল দুর্দান্ত।
দ্বিতীয় কাহিনি আমাদের নিয়ে যায় এই জেলার আর এক বাস্তব দিকে, যেখানে চাষের জমি চলে যায় পাথর-খাদানের গর্ভে, আর সেখান থেকেই শুরু হয় লোভ ও মৃত্যুর এক অদ্ভুত খেলা। রহস্য হিসেবে এর সমাধান কিঞ্চিৎ সহজেই অনুমেয় হলেও গল্পটিতে গৌণ চরিত্রদেরও একেবারে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য আকারে পরিবেশনের চেষ্টাটা আমার ভারি ভালো লেগেছে।
এই বইয়ের শেষ কাহিনিটি পড়ে রীতিমতো চমকে উঠতে হয়। অপরাধ, মনস্তত্ত্ব, রাজনীতি, লোভ, অস্ত্র, বিষ... সবকিছুর এক জটিল জাল এই কাহিনিটি। প্রাচীন পাপের ছায়া কীভাবে নানা সময়ের পাথর, গাছ আর মানুষকে এক সূত্রে বেঁধে ফেলতে পারে, তার অত্যুৎকৃষ্ট নিদর্শন এই লেখাটি। যার শুরু হয়েছিল চন্দনগাছ কেটে ফেলার তদন্ত দিয়ে, তা শেষে গিয়ে যেখানে পৌঁছোয় তা কি সত্যিই শেষ... নাকি নতুন কিছুর শুরু?
সোমদত্তের মতো আপাত পাথুরে কিন্তু আদতে অত্যন্ত সংবেদনশীল রহস্যভেদীকে গোয়েন্দা হিসেবে দেখতে পাওয়া একটা প্রিভিলেজ বলেই মনে করি। সেজন্যই এই রহস্য উপন্যাসে দুই কিশোর-কিশোরীর ভারি নরম আর সহজ প্রেমের কথা পড়তে বিরক্ত লাগে না। বরং মনে হয়, অপরাধের অন্তরেও যে কত অশ্রুবাদল ঝরে আর কত রক্তগোলাপ ফোটে— তার খতিয়ান না পেলে আর রহস্যকাহিনি কীসের?
| নাম | ত্রিশঙ্কু রহস্য এবং সোমদা |
|---|---|
| লেখক | দীপ মাহান্তী |
| প্রকাশনী | প্ল্যাটফর্ম || platform |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ২২৪ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
দীপ মাহান্তী
দীপ মাহান্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দীপ মাহান্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্ল্যাটফর্ম || platform
প্ল্যাটফর্ম || platform প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্ল্যাটফর্ম || platform-এর সব বই
