আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
টুকরো লেখা মন কলম
লেখক: সৌভিক বন্দ্যোপাধ্যায় || Soubhik Bandyopadhyay
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২২৫৳২৫০-১০%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শীতকাল এলেই বেজে উঠে রোদ্দুরের স্যাক্সোফোন। আর শনশনে এক হাওয়ার দুনিয়া থেকে গলায় আদর ঢেলে গেয়ে ওঠেন শ্রাবন্তী মজুমদার, ‘মধুপুরে পাশের বাড়িতে তুমি থাকতে…’ কে থাকত? সে এক ডানাভাঙা যুবক, যে গেল নব্বইয়ে ফে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শীতকাল এলেই বেজে উঠে রোদ্দুরের স্যাক্সোফোন। আর শনশনে এক হাওয়ার দুনিয়া থেকে গলায় আদর ঢেলে গেয়ে ওঠেন শ্রাবন্তী মজুমদার, ‘মধুপুরে পাশের বাড়িতে তুমি থাকতে…’ কে থাকত? সে এক ডানাভাঙা যুবক, যে গেল নব্বইয়ে ফেলে এসেছে তার কৈশোর আর বেড়ে ওঠার দিনগুলো। সে এক ‘শহরের প্রেত’, যে এ শহরকে ভালোবেসে শুষে নিতে পারে সব বদনাম। সমস্ত ক্ষতের গ্লানি। সে এক যুবক, যার আধখানা পড়ে আছে রেডিওর টিউন, টিউশন-রোম্যান্স আর রঞ্জাবতীদের বারান্দা থেকে ছুঁড়ে দেওয়া ফ্লাইং কিস-এ। আর বাকি আধখানা নিয়ে ছেনালিময় লোফালুফি খেলায় মজে আছে এই ফেসবুক, আর্টিফিসিয়াল ইন্টেলেজিন্স, এই রোবটের ফাঁপা দুনিয়া। আর সে যুবক তার সমস্ত ক্লান্তিতে, দ্বিধা-দ্বন্দ্বে বিদীর্ণ হতে হতে জড়িয়ে ধরে তার প্রেমিকাকে। মৃদু চুম্বন করে সাজায় ডিনার, কোনও এক অলৌকিক রেস্তরাঁয়। সে কি এই কলকাতা শহরে! নাকি অন্য কোথাও! নাকি মস্ত এই ভুবনগ্রামে সে যুবক বুকোস্কির কবিতাপাঠ শুনে এসেই কপালে মেখে নেয় কলকাতা বইমেলার ধুলো! এসব হিসেব অবশ্য সে করে না। সে জানে তার যা গেছে আর যা আছে তাই দিয়েই জীবনের সওদা সম্পূর্ণ হবে। আসবে নতুন সময়। ফলত সাদা শার্টে নীল দাগ দেখে সে চমকায় না, কেবল প্রত্যাশা করে স্বর্গীয় সার্ফ এক্সেলের। সৌভিক বন্দ্যোপাধ্যায়ের ‘টুকরো লেখা মনকলম’ আসলে আমাদের এই টুকরো জীবনেরই কোলাজ। তার মধ্যে শুধু সৌভিক একাই নেই, আছি আমি-আপনি সকলেই। আছে আমাদের ফেলে আসা জীবন। আছে আমাদের বর্তমান যাপনের কাটা দাগগুলোও। সেই সব মিলিয়েই তো তিরিতিরিয়ে বয়ে চলেছে জীবন। সেই প্রবাহকেই ছুঁয়ে থাকতে চায় সৌভিকের এই লেখারা। যা কবিতা নয় ঠিকই, তবে কবিতার থেকে কম কিছুও নয়।
| নাম | টুকরো লেখা মন কলম |
|---|---|
| লেখক | সৌভিক বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সৌভিক বন্দ্যোপাধ্যায়
সৌভিক বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সৌভিক বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই