উধোতকাণি চিত্তাণি — সুতপা বসু

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উধোতকাণি চিত্তাণি
পছন্দের তালিকায় রাখুন

উধোতকাণি চিত্তাণি

লেখক: সুতপা বসু || SUTAPA BASU
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯৬৫৳১,১০০-১২%

সাশ্রয় ৳১৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যে সময়রেখা ধরে ঘটনাক্রম এগিয়েছে তখন তিব্বতে রাজশক্তি নয়, বৌদ্ধ মঠের ক্ষমতাই সর্বোচ্চ। পূর্বে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অস্বীকার করে চিনা সৈন্য ক্রমাগত বৌদ্ধ মঠের দখল নিতে সচেষ্ট। দেশের ধর্মপ্রাণ সর...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২০৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

যে সময়রেখা ধরে ঘটনাক্রম এগিয়েছে তখন তিব্বতে রাজশক্তি নয়, বৌদ্ধ মঠের ক্ষমতাই সর্বোচ্চ। পূর্বে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অস্বীকার করে চিনা সৈন্য ক্রমাগত বৌদ্ধ মঠের দখল নিতে সচেষ্ট। দেশের ধর্মপ্রাণ সরল মানুষেরা রাজশক্তির শোষণ, বিদেশি শক্তির আক্রমণ, ধর্মীয় রীতিনীতির নামে অত্যাচার ক্রমাগত সহ্য করতে করতে বিদ্রোহী হয়ে উঠছে। এ কাহিনির সময়কাল ১৯৩২ থেকে ১৯৪৬ সালের তিব্বত। রাজ্যে অনেক সুবর্ণকার, মণিকার থাকতেও বিলাস-ব্যসনে মজে থাকা রাজকুমারী নিজের আমোদকক্ষে তলব করে কামারকে। লাস্যময় প্রেম নিবেদন করে তাকে অলংকার তৈরির বরাত দেয়, যা আসলে গুপ্ত অস্ত্র। সরল কামার জিনপা জড়িয়ে পড়ে রাজপ্রাসাদের অলিন্দ-রাজনীতিতে। ক্রমে বৌদ্ধ মঠ, চিনা সৈন্যবাহিনী এবং যৌথ কমিশনের সঙ্গে রাজপ্রাসাদের ক্ষমতার রাজনীতির যে চতুর্ভুজ, তার পঙ্কিল আবর্তে জড়িয়ে যায় সে। দুই মঠের দুই ক্ষমতাশালী সন্ন্যাসী ইয়েশে ও লোবসাং, রানি সামতেন, জিনপা-র স্ত্রী পেমা সকলেই এ কাহিনির কুশীলব। ক্ষমতাশালী প্রধান মঠের উত্তরাধিকারী পদে অভিষিক্ত ছোট্ট শিশু, দাচেন-ও সঙ্গী এই নির্মম আবর্তের। সকলেই নিজের মতো করে এগিয়ে যেতে চায়, লড়াই করে শত্রুর বিরুদ্ধে। কিন্তু, তাদের সব বহির্জগতের লড়াই যেন প্রবেশ করে অন্তরে। বৌদ্ধধর্ম-সংস্কৃতির পরিমণ্ডলে পরিব্যাপ্ত এই উপন্যাস আমাদের নতুন করে চিনিয়ে দেয় জীবন ও জৈবিকতার অন্যতর রসায়ন।
নামউধোতকাণি চিত্তাণি
লেখকসুতপা বসু
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২০৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789354252884
মুদ্রণ দেশIndia
ওজন434.0
মাপ161 × 246 × 0.00

লেখক পরিচিতি

সুতপা বসু

সুতপা বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুতপা বসু-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উধোতকাণি চিত্তাণি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading