আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উজ্জ্বল লালমণি (বর্গিদমন মহাগাথা)
লেখক: অহনা বিশ্বাস || ohona bishas
প্রকাশনী: Dhansere || ধানসিড়ি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শত শত বছর ধরে দলে দলে সহস্র সহস্র লুন্ঠনজীবী দস্যু সাম্রাজ্য বিস্তারের নামে, ধর্মপ্রতিষ্ঠার নামে এই শস্যশ্যামলা বাংলাকে হতমান করে গেছে। এদের দ্বারা নির্বিচারে হত্যা, নারীনিগ্রহ , লুন্ঠনকে শান্তিপ্রিয় ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শত শত বছর ধরে দলে দলে সহস্র সহস্র লুন্ঠনজীবী দস্যু সাম্রাজ্য বিস্তারের নামে, ধর্মপ্রতিষ্ঠার নামে এই শস্যশ্যামলা বাংলাকে হতমান করে গেছে। এদের দ্বারা নির্বিচারে হত্যা, নারীনিগ্রহ , লুন্ঠনকে শান্তিপ্রিয় মানুষ ভাগ্যের নামে সহ্য করেছে। তারা মরেছে, পালিয়েছে, বার বার তাদের ঘর ভেঙেছে, ফের তারা গড়েছে, ফের সে ঘর ভাঙা পড়েছে।
এই রক্তলাঞ্ছিত অভিজ্ঞতা শুধু মানুষের নয়, মানুষের শ্রমবুদ্ধিজাত যাবতীয় শিল্প ও শিল্পকর্মের ধ্বংসসাধন করেছে।
মোগল শাসনের শেষদিকে আলীবর্দী -শাসিত রাঢ় বাংলায় বর্গী আক্রমণ হতে থাকলে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে জঙ্গল হয়ে যায়।
চৌথ আদায়ের জন্য বর্গীদের অমানবিক এই অত্যাচার রোধ করতে সহজে পারেননি স্বয়ং নবাব, বর্ধমানের রাজা পালিয়ে গেছেন; এমনকী ভয় পেয়ে কলকাতা ঘিরে মারাঠা খাল কেটেছে সদ্য অস্ত্র হাতে নেওয়া বিদেশী বণিককুলও।
তবু ভাগ্যশাসিত সাধারণ বাঙালি রাজশক্তির বলয়ের বাইরে দাঁড়িয়েও কখনও কখনও স্বভাবের বিরুদ্ধে গর্জে উঠেছে । অজয় নদের ধারের তৎকালীন দুই প্রতিষ্ঠিত বন্দরকে কেন্দ্র করে বর্গীদের বিরুদ্ধে জনতার কঠিন প্রতিরোধ গড়ে উঠেছিল।
এইসব কাহিনী প্রচলিত রাষ্ট্রপরিবর্তনের ইতিহাসে স্থান পায় না। পায় মানুষের লোককথায়, ছড়ায় আঞ্চলিক যৌথস্মৃতিতে, চিঠিপত্রে, এবং পুঁথিপত্রে।
বৈষ্ণব, শাক্ত, তান্ত্রিক, পীর অধ্যুষিত আঠারো শতকের রাঢ়বঙ্গে মারাঠাদস্যু প্রতিরোধের এই কাহিনীকে কেউ নিশ্চিত কাল্পনিক বলে উড়িয়ে দিতেই পারেন, কিন্তু এই কল্পনাগুলির ভেতরের অজস্র শিকড়ের জালকে ,মহান সত্যকে উপেক্ষা করা সম্ভব নয়।
| নাম | উজ্জ্বল লালমণি (বর্গিদমন মহাগাথা) |
|---|---|
| লেখক | অহনা বিশ্বাস |
| প্রকাশনী | Dhansere || ধানসিড়ি |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অহনা বিশ্বাস
অহনা বিশ্বাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অহনা বিশ্বাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Dhansere || ধানসিড়ি
Dhansere || ধানসিড়ি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Dhansere || ধানসিড়ি-এর সব বই
