আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ঊনচারন
লেখক: দেবার্ঘ্য গোস্বামী || Debarghya Goswami
প্রকাশনী: TOBUO PROYAS
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গোর্খাল্যান্ড মুভমেন্টের সময় পুড়ে যাওয়া ল্যান্ডরোভারে করে দুই ভূত ঘুরে বেড়ায় কোনো দিন দার্জিলিঙের কাচারির উঠানে, কখনো দিনহাটার কোনো আলুখেতে। তাদের আড্ডায় আটকে পড়ে ইস্ট-পাকিস্তানের রিফিউজি দুলালের বাপ,...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
গোর্খাল্যান্ড মুভমেন্টের সময় পুড়ে যাওয়া ল্যান্ডরোভারে করে দুই ভূত ঘুরে বেড়ায় কোনো দিন দার্জিলিঙের কাচারির উঠানে, কখনো দিনহাটার কোনো আলুখেতে। তাদের আড্ডায় আটকে পড়ে ইস্ট-পাকিস্তানের রিফিউজি দুলালের বাপ, দার্জিলিঙের নেপালি দর্জি ফুরলামুর বর, কিংবা স্কুলছুট রাজবংশী কিশোর মজুর সহদেব। দুলালের পাগল বাপ ফেলে আসা বগুরার হাট খুঁজতে গিয়ে পৌঁছে যায় দিনহাটার বাজারে। ফুরলামুর মাতাল বর তার সিপাহি ঠাকুরদার বীরত্বের গল্প করতে করতে সিআরপিএফ-এর জুতোর আওয়াজে প্যান্ট ভিজিয়ে ফেলে। সহদেব দুলালদের বাড়িতে সস্তায় মজুরি করার ফাঁকে গ্রেটার কোচবিহার পার্টির শিবচন্ডী পূজা কমিটির ক্যাশিয়ার হয়ে যায়। গল্পের ডালপালা বহু বছরের সমাজ, রাজনৈতিক ইতিহাসের খাতে নিজের মতো করে বইতে থাকে। দার্জিলিঙের সামরিক/কলোনিয়াল ইতিহাসের বীরত্ব আর আনুগত্যের তলায় চাপা পড়া ভয়ের ইতিহাস জানা যায়। 'রাজার শহর' কোচবিহারে ক্ষত্রিয় গর্বের আড়ালে চাপা পড়া, হাজার বছরের হেরে পালিয়ে আসা মানুষদের স্বস্তিতে বসবাসের ইতিহাস উঠে আসে। ভাটিয়া আর রাজবংশীদের পারস্পরিক সংঘাত, ভালোবাসা, ঘেন্না উঠে আসে। পাশাপাশি এই দুই বয়ে চলার গল্পে প্রচ্ছন্নে থাকে লেপচা, লিম্ব উপকথা, কোচবিহারের মহাকাব্য গোসানীমঙ্গল। ভিন্ন সময়ের, ভিন্ন জায়গার, ভিন্নভাবে পিষে যাওয়া মানুষেরা পোড়া ল্যান্ডরোভারের সামনে এক হয়ে ওঠে তাদের অপরাধে- আফশোসে।
| নাম | ঊনচারন |
|---|---|
| লেখক | দেবার্ঘ্য গোস্বামী |
| প্রকাশনী | তবুও প্রয়াস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
দেবার্ঘ্য গোস্বামী
দেবার্ঘ্য গোস্বামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দেবার্ঘ্য গোস্বামী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

তবুও প্রয়াস
তবুও প্রয়াস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
তবুও প্রয়াস-এর সব বই
