উপন্যাস সমগ্র ১১ - শীর্ষেন্দু মুখোপাধ্যায় — শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপন্যাস সমগ্র ১১ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পছন্দের তালিকায় রাখুন

উপন্যাস সমগ্র ১১ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu || Shirshendu-Mukhopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৩১৫৳১,৫০০-১২%

সাশ্রয় ৳১৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একালের এক অগ্রগণ্য সমালোচক যথার্থই লিখেছেন: “নদীর কোনও ভান নেই— শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তাতেও কোনও ভণিতা নেই। এক প্রাণবন্ত শৈশবস্মৃতি, এক যন্ত্রণাময় অভিজ্ঞান-সংকট এবং শান্ত নিরাসক্ত অব...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৭০৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একালের এক অগ্রগণ্য সমালোচক যথার্থই লিখেছেন: “নদীর কোনও ভান নেই— শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তাতেও কোনও ভণিতা নেই। এক প্রাণবন্ত শৈশবস্মৃতি, এক যন্ত্রণাময় অভিজ্ঞান-সংকট এবং শান্ত নিরাসক্ত অবলোকন- সবার উপরে এক সর্বতোসুভদ্র আস্তিক্য তাঁর লেখক-জীবনকে গড়ে তুলেছে।” বাংলা কথাসাহিত্যের বিরল লেখকদের অন্যতম শীর্ষেন্দুর প্রধান শক্তি তাঁর এই আস্তিক্যবোধ। জীবনের সকল সংশয়ের মধ্যেও তিনি ‘এক অসংশয়িত উত্তরণের কথা’ উচ্চারণ করেন অপার সাহসে। চারপাশের অন্তহীন দিশাহীনতার মাঝখানে দাঁড়িয়েও তিনি সাহসী। এখানে তিনি এক অনন্যস্রষ্টা। শীর্ষেন্দুর যে-কোনও কাহিনিতে দেখি চতুর্দিকের সমস্ত বিপন্নতা সত্ত্বেও, ‘মনুষ্যত্বের জন্য মানুষের মানবিক উৎকণ্ঠা দুর্মর’। এই মুহূর্তে এক সংক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে জীবনের পারাপার। তবু তারই মধ্যে মানুষের পবিত্র স্বরূপকে তিনি খোঁজেন পরম মমতায়। তিনি বিশ্বাস করেন, কোথাও একটা আশ্রয় আছে, ফেরার জায়গা আছে। আস্তিক্যবোধের সঙ্গে এই ‘প্রেমিক অথচ বৈরাগী’ লেখকের সমগ্র সৃষ্টিতে লগ্ন হয়ে আছে ‘এক অবোধ প্রবল ভালবাসার আকুলতা’। তাঁর নিজের কথায়, “এই আকুলতাকে আমি নানাভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আমার লেখায়। তবু মনে হয়, আমার প্রকাশভঙ্গির ব্যর্থতায় আজও বুঝি সবাইকে আমার ভিতরকার ভালবাসার কথাটা বোঝাতেই পারিনি।... আমার অকথিত ভালবাসার কথা কি বোঝে, বুঝতে পারে এই পৃথিবী, এই কলকাতা, এই দেশ? ভাষা দিয়ে সব কি প্রকাশ করা যায়?” লেখকের আপন সংশয় সত্ত্বেও তাঁর সৃষ্ট চরিত্ররা বহন করছে ‘সেই ভালবাসার তরঙ্গ’। উপন্যাসের শৈলী ও নির্মিতিতে শীর্ষেন্দুর আত্মস্থ অথচ অনাসক্ত ভঙ্গি এবং বীক্ষণ বাংলা কথাসাহিত্যে অন্যমাত্রা সংযোজন করেছে। তাঁর লেখা সমস্ত উপন্যাস খণ্ডে খণ্ডে প্রকাশের আয়োজন করা হয়েছে। এই একাদশ খণ্ডে আছে স্মরণীয় পাঁচটি উপন্যাস: চক্র (৩৬-৭৫ পর্ব), তীরন্দাজ, নরনারী কথা, পরিহাটির হরিণ, বাঁশিওয়ালা, ধন্যবাদ মাস্টারমশাই। উপন্যাস সমগ্র-র অন্যান্য খণ্ডে প্রকাশিত উপন্যাস সমূহ প্র থ ম খ ণ্ড : ঘুণপোকা • পারাপার • উজান • রঙিন সাঁকো • ফেরা • বৃষ্টির ঘ্রাণ • বাসস্টপে কেউ নেই • দিন যায় দ্বি তী য় খ ণ্ড : নয়নশ্যামা • ফেরিঘাট • আশ্চর্য ভ্রমণ • যাও পাখি • জীবনপাত্র • শ্যাওলা তৃ তী য় খ ণ্ড : রক্তের বিষ • কাগজের বউ • শূন্যের উদ্যান • লাল নীল মানুষ • ফজল আলী আসছে • ক্ষয় • নীলু হাজরার হত্যারহস্য • ফুলচোর • শিউলির গন্ধ • ভুল সত্য • ছায়াময়ী চ তু র্থ খ ণ্ড : আক্রান্ত • জাল • দূরবীন • আদম ইভ ও অন্ধকার প ঞ্চ ম খ ণ্ড : সাঁতারু ও জলকন্যা • মাধব ও তার পারিপার্শ্বিক • কাঁচের মানুষ • বিকেলের মৃত্যু • মানবজমিন ষ ষ্ঠ খ ণ্ড : গোলাপের কাঁটা • নানা রঙের আলো • চোখ • দৃশ্যাবলী • টানাপোড়েন • হারিয়ে যাওয়া • চুরি • কীট • ওয়ারিশ • গতি • পয়মন্ত • বাঘু মান্নার বরাত • দেশান্তরী স প্ত ম খ ণ্ড : হৃদয়বৃত্তান্ত • তিথি • কাপুরুষ • চেনা-অচেনা • জোড়-বিজোড় • পার্থিব অ ষ্ট ম খ ণ্ড : হারানো মণি • পদক্ষেপ • মারীচ • গয়নার বাক্স • পিপুল • ঘরজামাই • হাটবার • পার্থিব (শেষাংশ) নবম খণ্ড : দ্বিতীয় সত্তার সন্ধানে • সম্পত্তি • ঋণ • অসুখের পরে • নীচের লোক উপরের লোক • আলোয় ছায়ায় • সিঁড়ি ভেঙে ভেঙে • একাদশীর ভূত • আলোর গল্প ছায়ার গল্প • প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম • পিদিমের আলো • জন্মান্তর দশম খণ্ড : গুহামানব • কালো বেড়াল সাদা বেড়াল • দ্বিচারিণী • ঝাঁপি • চক্র (১-৩৫ পর্ব)
নামউপন্যাস সমগ্র ১১ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লেখকশীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৭০৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789389876949
মুদ্রণ দেশIndia
ওজন1038.0
মাপ161 × 246 × 44.91

লেখক পরিচিতি

শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu

শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপন্যাস সমগ্র ১১ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading