উপন্যাস সমগ্র ২ - রমাপদ চৌধুরী — রমাপদ চৌধুরী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপন্যাস সমগ্র ২ - রমাপদ চৌধুরী
পছন্দের তালিকায় রাখুন

উপন্যাস সমগ্র ২ - রমাপদ চৌধুরী

লেখক: রমাপদ চৌধুরী || Ramapada Choudhuri
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৭৫০৳২,০০০-১৩%

সাশ্রয় ৳২৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নিমার্ণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৪৬৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নিমার্ণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি পড়েছি ; বস্তুত, আমি আপনার অনেক অনুরক্ত পাঠকের অন্যতম।’...নীহাররঞ্জন রায়। লিখেছেন নয়াদিল্লি থেকে, ২২ এপ্রিল ’৭৭। অন্য একজন প্রখ্যাত প্রবীণ রমাপদ চৌধুরী সম্পর্কে সস্নেহ পরিহাসে লিখেছেন : ‘না লিখে লেখক’। সংখ্যার দিক থেকে বঙ্কিমচন্দ্রের চোদ্দটি উপন্যাস এবং শরৎচন্দ্রের কুড়িটি উপন্যাসের কথা ভুলে গেলে স্বীকার করতেই হয়, সত্যিই তিনি ‘না লিখে লেখক।’ কিন্তু আশ্চর্য এই, রমাপদ চৌধুরীর একটি উপন্যাসকেও উপেক্ষা করা যায় না। তাঁর কোন উপন্যাস যদি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে থাকে (লালবাঈ), অন্য একটি পেয়েছে চিরায়ত সাহিত্যের সম্মান (বনপলাশির পদাবলী)। তাঁর একটি উপন্যাস যদি বয়স্কদের আসরে পেয়ে থাকে মর্যাদার আসন (বীজ), অন্য একটির সংলাপ ফিরেছে যুবকযুবতীদের মুখে-মুখে (এখনই)। বলতে গেলে এমন বিষয়-বৈচিত্র্য আর কোন লেখকের রচনায় দেখা যায়নি। আর কেউ পৌঁছতে পারেননি এমন অতলস্পর্শী গভীরতায়। এই দ্বিতীয় খণ্ডে রয়েছে রমাপদ চৌধুরীর পাঁচ-পাঁচটি জনপ্রিয় উপন্যাস। আছে ‘প্রথম প্রহর’—না-কলকাতা না-গ্রাম এক তৃতীয় জগতের পরিবেশে এক কিশোরের বয়ঃসন্ধিতে উত্তীর্ণ হবার কাহিনী । আছে যুদ্ধবিরোধী ‘স্বজন’—ইতালিয়ান এক যুদ্ধবন্দীকে ঘিরে আকর্ষণ ও ভয়-বিহুলতার এক বিচিত্র টানাপোড়েন। আছে ‘অ্যালবামে কয়েকটি ছবি’, যেখানে মানুষের অবিকল প্রতিচ্ছবিকে ধরার প্রয়াস। আছে চলচ্চিত্রে-রূপায়িত ‘পিকনিক’, যেখানে তরুণ প্রেমের ক্ষণিক উচ্ছলতা থেকে জীবনের গৃঢ় সত্যে পৌঁছে যাওয়া। আর আছে ‘দ্বীপের নাম টিয়ারঙ’, দ্বীপ থেকে সমুদ্রে ও সমুদ্র থেকে দ্বীপে ফিরে আসার সেই প্রতীকী কাহিনী।
নামউপন্যাস সমগ্র ২ - রমাপদ চৌধুরী
লেখকরমাপদ চৌধুরী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৪৬৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170661177
মুদ্রণ দেশIndia
ওজন506.0
মাপ140 × 215 × 31.05

লেখক পরিচিতি

রমাপদ চৌধুরী

রমাপদ চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রমাপদ চৌধুরী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপন্যাস সমগ্র ২ - রমাপদ চৌধুরী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading