উপন্যাস সমগ্র ৩ - শীর্ষেন্দু মুখোপাধ্যায় — শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপন্যাস সমগ্র ৩ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পছন্দের তালিকায় রাখুন

উপন্যাস সমগ্র ৩ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu || Shirshendu-Mukhopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,৬২৫৳৩,০০০-১৩%

সাশ্রয় ৳৩৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একালের এক অগ্রগণ্য সমালোচক যথার্থই লিখেছেন: ‘নদীর কোনও ভান নেই— শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তাতেও কোনও ভণিতা নেই। এক প্রাণবন্ত শৈশবস্মৃতি, এক যন্ত্রণাময় অভিজ্ঞান-সংকট এবং শান্ত নিরাসক্ত অব...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৮০০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একালের এক অগ্রগণ্য সমালোচক যথার্থই লিখেছেন: ‘নদীর কোনও ভান নেই— শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তাতেও কোনও ভণিতা নেই। এক প্রাণবন্ত শৈশবস্মৃতি, এক যন্ত্রণাময় অভিজ্ঞান-সংকট এবং শান্ত নিরাসক্ত অবলোকন— সবার উপরে এক সর্বতোসুভদ্র আস্তিক্য তাঁর লেখক-জীবনকে গড়ে তুলেছে।’ বাংলা কথাসাহিত্যের বিরল লেখকদের অন্যতম শীর্ষেন্দুর প্রধান শক্তি তাঁর এই আস্তিক্যবোধ। জীবনের সকল সংশয়ের মধ্যেও তিনি ‘এক অসংশয়িত উত্তরণের কথা’ উচ্চারণ করেন অপার সাহসে। চারপাশের অন্তহীন দিশাহীনতার মাঝখানে দাঁড়িয়েও তিনি সাহসী। এখানে তিনি এক অনন্যস্রষ্টা। শীর্ষেন্দুর যে-কোনও কাহিনীতে দেখি চতুর্দিকের সমস্ত বিপন্নতা সত্ত্বেও, ‘মনুষ্যত্বের জন্য মানুষের মানবিক উৎকণ্ঠা দুর্মর’। এই মুহূর্তে এক সংক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে জীবনের পারাপার। তবু তারই মধ্যে মানুষের পবিত্র স্বরূপকে তিনি খোঁজেন পরম মমতায়। তিনি বিশ্বাস করেন, কোথাও একটা আশ্রয় আছে, ফেরার জায়গা আছে। আস্তিক্যবোধের সঙ্গে এই ‘প্রেমিক অথচ বৈরাগী’ লেখকের সমগ্র সৃষ্টিতে লগ্ন হয়ে আছে ‘এক অবোধ প্রবল ভালবাসার আকুলতা’। তাঁর নিজের কথায়, ‘এই আকুলতাকে আমি নানাভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আমার লেখায়। তবু মনে হয়, আমার প্রকাশভঙ্গির ব্যর্থতায় আজও বুঝি সবাইকে আমার ভিতরকার ভালবাসার কথাটা বোঝাতেই পারিনি।... আমার অকথিত ভালবাসার কথা কি বোঝে, বুঝতে পারে এই পৃথিবী, এই কলকাতা, এই দেশ? ভাষা দিয়ে সব কি প্রকাশ করা যায়?’ লেখকের আপন সংশয় সত্ত্বেও তাঁর সৃষ্ট চরিত্ররা বহন করছে ‘সেই ভালবাসার তরঙ্গ’। উপন্যাসের শৈলী ও নির্মিতিতে শীর্ষেন্দুর আত্মস্থ অথচ অনাসক্ত ভঙ্গি এবং বীক্ষণ বাংলা কথাসাহিত্যে অন্যমাত্রা সংযোজন করেছে। তাঁর লেখা সমস্ত উপন্যাস এবার খণ্ডে খণ্ডে প্রকাশের আয়োজন করা হয়েছে। এই তৃতীয় খণ্ডে আছে স্মরণীয় এগারোটি উপন্যাস: রক্তের বিষ, কাগজের বউ, শূন্যের উদ্যান, লাল নীল মানুষ, ফজল আলী আসছে, ক্ষয়, নীলু হাজরার হত্যারহস্য, ফুলচোর, শিউলির গন্ধ, ভুল সত্য এবং ছায়াময়ী।
নামউপন্যাস সমগ্র ৩ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লেখকশীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৮০০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177567342
মুদ্রণ দেশIndia
ওজন1200.0
মাপ161 × 246 × 50.45

লেখক পরিচিতি

শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu

শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় || Shirshendu-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপন্যাস সমগ্র ৩ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading