উপন্যাস সমগ্র ৫ - বিমল কর — Bimal kar || বিমল কর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপন্যাস সমগ্র ৫ - বিমল কর
পছন্দের তালিকায় রাখুন

উপন্যাস সমগ্র ৫ - বিমল কর

লেখক: Bimal kar || বিমল কর || Bimal kar
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,১০০৳২,৪০০-১৩%

সাশ্রয় ৳৩০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
উপন্যাস সমগ্র-এর পঞ্চম খণ্ডে সংগৃহীত উপন্যাসের সংখ্যা ছয়। ‘অসময়’ প্রথম রচনা। প্রায় তিরিশ বছর আগে প্রকাশিত এই রচনাটি লেখকের অন্যতম প্রধান উপন্যাস। সাহিত্য শিল্পকর্মের উজ্জ্বলতায়, মোহময় গদ্যে, সংলা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৫৩৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

উপন্যাস সমগ্র-এর পঞ্চম খণ্ডে সংগৃহীত উপন্যাসের সংখ্যা ছয়। ‘অসময়’ প্রথম রচনা। প্রায় তিরিশ বছর আগে প্রকাশিত এই রচনাটি লেখকের অন্যতম প্রধান উপন্যাস। সাহিত্য শিল্পকর্মের উজ্জ্বলতায়, মোহময় গদ্যে, সংলাপের শাণিত ভঙ্গিমায় রচিত এই গ্রন্থটি এখনও কম জনপ্রিয় নয়। অকাদেমি পুরস্কার প্রাপ্ত আলোচ্য উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষায় এবং ইংরেজিতেও অনূদিত হয়েছে। ‘প্রচ্ছন্ন’ মূলত মনোবিশ্লেষণধর্মী উপন্যাস। নরনারীর সম্পর্ক, তা হোক না পুরাতন, হয়তো ক্ষীণ—তবু বহুকাল পরে অকস্মাৎ কোনও আলোড়নের ফলে কেন যে বিপন্ন বিষন্ন করে তোলে কোনও কোনও মানুষকে—কে জানে! কেনই বা পেতে হয় আঘাত নতুন করে, দুঃখই বা দেখা দেয় কেন! এই সংসার কি বড় হৃদয়হীন? নাকি অতি সাবধানী? অসুস্থ হবার পর ‘সান্নিধ্য’ উপন্যাসটির নায়িকা কিছুকালের জন্য দূরে এক নিরাময় নিবাসে কাটিয়ে সুস্থ হবার পর আবার নিজের সংসারে ফিরে আসার পর দেখে তার সেই পুরনো অধিকারবোধ কর্তৃত্ব যেন কেড়ে নেওয়া হয়েছে। স্বামীর সমবেদনা সহানুভূতি, বাড়ির লোকের মায়ামমতার অভাব নেই, তবু সে অনুভব করে তার ফেলে যাওয়া পুরনো আসনটি আর সে ফিরে পাবে না বোধ হয়। ভালবাসার বিচিত্র রূপ। তার চেয়েও বিচিত্র হল, মানুষ অনেক সময়েই তার সবচেয়ে নিকটে থাকা সহজ সরল জিনিসটিকে দেখতে পায় না, অগোচরেই থেকে যায় একটি স্নিগ্ধ সৌন্দর্য, রূপ৷ ‘নিম ফুলের গন্ধ’—এই অর্থে ভালবাসার কাহিনী হলেও কিছুটা জটিল, যদিও অনুভূতির সূক্ষ্মতায় কম মর্মগ্রাহী নয়। অভিনয় পেশা। অন্যান্য পেশার মতন এটিকে অবশ্যই পেশাদারি করে নেওয়া যেতে পারে। কিন্তু পেশার আড়ালে যে-মানুষটি থাকে—তার জীবনের কাহিনী, সুখদুঃখ, বিরোধ, ক্ষোভ, মানসিক গুণাগুণ সম্পর্কে কে আর আন্তরিকভাবে খোঁজখবর রাখে? এলোমেলো জনশ্রুতি, কাগজের বানানো গল্পের চেয়েও এই জীবন যে কত যন্ত্রণাদায়ক হতে পারে ‘এক অভিনেতার মৃত্যু’—তারই কাহিনী। ‘নতুন তারা’ একালের ছেলেমেয়ের সঙ্গে তাদের মা-বাবার মানসিক বিরোধের কাহিনী নয়। ধারণা, বোধ ও দৃষ্টিভঙ্গির মিল অমিলের পারিবারিক চিত্র। সম্ভবত উভয়পক্ষেই কিছু সত্য আছে, কিছু বা অসত্য! কে জানে!
নামউপন্যাস সমগ্র ৫ - বিমল কর
লেখকBimal kar || বিমল কর
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৫৩৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177562705
মুদ্রণ দেশIndia
ওজন865.0
মাপ161 × 246 × 35.20

লেখক পরিচিতি

Bimal kar || বিমল কর

Bimal kar || বিমল কর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Bimal kar || বিমল কর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপন্যাস সমগ্র ৫ - বিমল কর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading