উপন্যাস সমগ্র ৫ - রমাপদ চৌধুরী — রমাপদ চৌধুরী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপন্যাস সমগ্র ৫ - রমাপদ চৌধুরী
পছন্দের তালিকায় রাখুন

উপন্যাস সমগ্র ৫ - রমাপদ চৌধুরী

লেখক: রমাপদ চৌধুরী || Ramapada Choudhuri
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৭৫০৳২,০০০-১৩%

সাশ্রয় ৳২৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নিমার্ণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৫২০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নিমার্ণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি পড়েছি ; বস্তুত, আমি আপনার অনেক অনুরক্ত পাঠকের অন্যতম। কিন্তু আপনার এ বইটির মতো এমন স্নিগ্ধ, স্বচ্ছ ও প্রাণময় গল্প-উপন্যাস আমি বহুকাল পড়িনি...’ নীহাররঞ্জন রায়। লিখেছিলেন নয়াদিল্লি থেকে, ২২ এপ্রিল ’৭৭। অন্য একজন প্রখ্যাত প্রবীণ রমাপদ চৌধুরী সম্পর্কে সস্নেহ পরিহাসে লিখেছেন : ‘না লিখে লেখক’। সংখ্যার দিক থেকে বঙ্কিমচন্দ্রের চোদ্দটি উপন্যাস এবং শরৎচন্দ্রের কুড়িটি উপন্যাসের কথা ভুলে গেলে স্বীকার করতেই হয়, সত্যিই তিনি ‘না লিখে লেখক।’ কিন্তু আশ্চর্য এই, রমাপদ চৌধুরীর একটি উপন্যাসকেও উপেক্ষা করা যায় না। এক সময়ে যিনি লিখেছিলেন লালবাঈ বা এখনই, যে যেখানে দাঁড়িয়ে বা দ্বীপের নাম টিয়ারঙ, পরবর্তী কালে তাঁর কলম থেকেই বেরিয়েছে খারিজ বা বীজ, অভিমুন্য বা বাহিরি, অথবা শেষের সীমানা। বলতে গেলে, এমন বিষয়-বৈচিত্র্য আর কোনও লেখকের রচনায় দেখা যায়নি। আর কেউ পৌঁছোতে পারেননি এমন অতলস্পর্শী গভীরতায়। ‘উপন্যাসসমগ্র’-এর এই পঞ্চম খণ্ডে রয়েছে রমাপদ চৌধুরীর নানা সময়ে লেখা শ্রুতকীর্তি পাঁচটি উপন্যাস। রয়েছে ‘লালবাঈ’-ইতিহাসাশ্রিত যে-উপন্যাস প্রথম জীবনে তাঁকে রাতারাতি খ্যাতি ও লোকপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। রয়েছে ‘এই পৃথিবী পান্থনিবাস’—রূপকধর্মিতার অন্তরালে যা কিনা চিরায়ত বাস্তব। রয়েছে ‘আকাশপ্রদীপ’,‘রাজস্ব’ এবং ‘ডুবসাঁতার’—এই সময়, এই সমাজ আর চিরকালীন মানুষের অন্তর্ভেদী উন্মোচন-ঘটানো অতি-বিখ্যাত তিন-তিনটি সাম্প্রতিক সৃষ্টি।
নামউপন্যাস সমগ্র ৫ - রমাপদ চৌধুরী
লেখকরমাপদ চৌধুরী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৫২০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172153472
মুদ্রণ দেশIndia
ওজন575.0
মাপ140 × 215 × 34.16

লেখক পরিচিতি

রমাপদ চৌধুরী

রমাপদ চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রমাপদ চৌধুরী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপন্যাস সমগ্র ৫ - রমাপদ চৌধুরী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading