উপন্যাস সমগ্র ৬ - বিমল কর — Bimal kar || বিমল কর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপন্যাস সমগ্র ৬ - বিমল কর
পছন্দের তালিকায় রাখুন

উপন্যাস সমগ্র ৬ - বিমল কর

লেখক: Bimal kar || বিমল কর || Bimal kar
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,১০০৳২,৪০০-১৩%

সাশ্রয় ৳৩০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
উপন্যাসসমগ্র ষষ্ঠ খণ্ডে সংগৃহীত উপন্যাসের সংখ্যা তিন। প্রথম উপন্যাস ‘দেওয়াল’। দীর্ঘ অর্ধশতাব্দীকাল পার হয়েছে—যাট বছরের বেশি, এই দীর্ঘ সময়ে আমরা অনেক কিছু ভুলে গিয়েছি। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন য...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৬২৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

উপন্যাসসমগ্র ষষ্ঠ খণ্ডে সংগৃহীত উপন্যাসের সংখ্যা তিন। প্রথম উপন্যাস ‘দেওয়াল’। দীর্ঘ অর্ধশতাব্দীকাল পার হয়েছে—যাট বছরের বেশি, এই দীর্ঘ সময়ে আমরা অনেক কিছু ভুলে গিয়েছি। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন যে মানুষের সভ্যতা, সংকট যেভাবে দেখা দিয়েছিল সেই উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যাকে আমরা আজও দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে উল্লেখ করে থাকি—তার তুলনা বিরল। সমস্ত বিশ্বজুড়ে সে এক অদ্ভুত কাহিনী। পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধ নিয়ে যত বই বিভিন্ন ভাষায় লেখা হয়েছে এমন আর আগে হয়নি। ভারতের অনেক ভাষায় তো বটেই, এমনকী বাংলা ভাষাতেও সমস্ত বড় লেখকই এই সময় নিয়ে উপন্যাস রচনা করেছেন কিন্তু সে সবই তৎকালীন সময়ে। বিমল করের তখন সদ্য তরুণ বয়স। তিনি সাহিত্যিক সাংবাদিক কিছুই নন, নিতান্তই ছাত্র। কিন্তু এই সময়ের নির্মম অভিজ্ঞতা তাঁর মর্মে গিয়ে এমনভাবে আঘাত করেছিল যে দীর্ঘ এক দশক পরে উনিশশো চুয়ান্ন-পঞ্চান্ন সালে তিনি লিখতে শুরু করেন ‘দেওয়াল’ উপন্যাসের প্রথম খণ্ড। তখন তিনি সাহিত্যে নবাগত। তারপর দীর্ঘ সাত বছরে তিনি অপর দুটি খণ্ড রচনা করেন। বলা বাহুল্য এই দীর্ঘতম উপন্যাস কোনও পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়নি। তবু এই উপন্যাসটি বিমল করের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে অনেকেই মনে করেন। বাংলা সাহিত্যের নানা জায়গায় বারবার এই উপন্যাসটি উল্লেখ করার প্রয়োজন ঘটেছে। এই খণ্ডের দ্বিতীয় রচনা ‘শমীক’। বাংলা সাহিত্যে যথার্থ ভাবে কোনও নিহিলিস্টিক উপন্যাস রচিত হয়েছে বলে মনে পড়ে না। লেখক বিমল করের সাধ ছিল বাংলা ভাষায় এই রকম একটি উপন্যাস রচনা করার। বাংলার জটিল সামাজিক চিত্র অবলম্বন করে রচিত ‘শমীক’ তার সেই প্রয়াস। তিনি এ কাজে সফল কি না তার বিচার পাঠকের ওপর। ছোট তারা নামে অকালমৃতা যদিচ কাল্পনিক এক অভিনেত্রীর কথা মনে করে ‘গ্রন্থি’ উপন্যাসটি রচিত। অভিনেত্রী মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক পরস্পরের প্রতি ঘৃণা, ভালবাসা, মায়া, মমতা এত নিভৃতে রচিত হয়েছে যে এই উপন্যাসটিকে লেখকের শ্রেষ্ঠ কাহিনী বলা যায়। ‘নয়নতারা' নামে বিখ্যাত বাংলা কাহিনীচিত্র এই উপন্যাসটি অবলম্বন করে নির্মিত হয়েছিল।
নামউপন্যাস সমগ্র ৬ - বিমল কর
লেখকBimal kar || বিমল কর
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৬২৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177563498
মুদ্রণ দেশIndia
ওজন992.0
মাপ161 × 246 × 40.29

লেখক পরিচিতি

Bimal kar || বিমল কর

Bimal kar || বিমল কর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Bimal kar || বিমল কর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপন্যাস সমগ্র ৬ - বিমল কর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading