আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
উপন্যাস সমগ্র ৬ - রমাপদ চৌধুরী
লেখক: রমাপদ চৌধুরী || Ramapada Choudhuri
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৭৫০৳২,০০০-১৩%
সাশ্রয় ৳২৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নিৰ্মাণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন। অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৫০৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নিৰ্মাণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন। অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি পড়েছি ; বস্তুত, আমি আপনার অনেক অনুরক্ত পাঠকের অন্যতম। কিন্তু আপনার এ বইটির মতো এমন স্নিগ্ধ, স্বচ্ছ ও প্রাণময় গল্প-উপন্যাস আমি বহুকাল পড়িনি...’ নীহাররঞ্জন রায়। লিখেছিলেন নয়াদিল্লি থেকে, ২২ এপ্রিল ’৭৭। অন্য একজন প্রখ্যাত প্রবীণ রমাপদ চৌধুরী সম্পর্কে সস্নেহ পরিহাসে লিখেছেন : ‘না লিখে লেখক’। সংখ্যার দিক থেকে বঙ্কিমচন্দ্রের চোদ্দটি উপন্যাস এবং শরৎচন্দ্রের কুড়িটি উপন্যাসের কথা ভুলে গেলে স্বীকার করতেই হয়, সত্যিই তিনি ‘না লিখে লেখক।’ কিন্তু আশ্চর্য এই, রমাপদ চৌধুরীর একটি উপন্যাসকেও উপেক্ষা করা যায় না। এক সময়ে যিনি লিখেছিলেন লালবাঈ বা এখনই, যে যেখানে দাঁড়িয়ে বা দ্বীপের নাম টিয়ারঙ, পরবর্তী কালে তাঁর কলম থেকেই বেরিয়েছে খারিজ বা বীজ, অভিমন্যু বা বাহিরি, অথবা শেষের সীমানা। বলতে গেলে, এমন বিষয়-বৈচিত্র্য আর কোনও লেখকের রচনায় দেখা যায়নি। আর কেউ পৌঁছোতে পারেননি এমন অতলস্পর্শী গভীরতায়। ‘উপন্যাসসমগ্র’-এর এই ষষ্ঠ খণ্ডে রয়েছে রমাপদ চৌধুরীর লেখা শ্রুতকীর্তি ছ’টি উপন্যাস। এই খণ্ডে রয়েছে সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘বাড়ি বদলে যায়’। রয়েছে ‘সাদা দেয়াল’, ‘অহঙ্কার’ এবং ‘পাওয়া’। এছাড়া ‘স্বার্থ’ এবং ‘জৈব’। এর প্রত্যেকটিতে সমাজ ও ব্যক্তিমানুষের প্রতি অন্তর্ভেদী উন্মোচন-ঘটানো সেই দৃষ্টি, যা প্রকাশ করেছে চিরায়ত বাস্তবকে। জীবনের তুচ্ছ একটি বালুকণা কুড়িয়ে নিয়ে কত সহজেই না একটি ভুবন রচনা করে তোলেন রমাপদ চৌধুরী!
| নাম | উপন্যাস সমগ্র ৬ - রমাপদ চৌধুরী |
|---|---|
| লেখক | রমাপদ চৌধুরী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৫০৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172154547 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 565.0 |
| মাপ | 140 × 215 × 35.09 |
লেখক পরিচিতি
রমাপদ চৌধুরী
রমাপদ চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রমাপদ চৌধুরী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই