উপমহাদেশে ভারতীয় ব্রিটিশ রাজত্বের শেষ দশক — দীপঙ্কর মুখোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উপমহাদেশে ভারতীয় ব্রিটিশ রাজত্বের শেষ দশক
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

উপমহাদেশে ভারতীয় ব্রিটিশ রাজত্বের শেষ দশক

লেখক: দীপঙ্কর মুখোপাধ্যায় || Dipankar Mukhopadhyay
প্রকাশনী: PatraLekha || পত্রলেখা

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভারতের স্বাধীনতা অর্জন প্রায় পঁচাত্তর বছর আগে অগাস্টের মধ্যরাত্রে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর প্রস্তুতি চলছিল দীর্ঘদিন ধরে। প্রায় দেড় দশকব্যাপী গণ আন্দোলন, পূর্ণ স্বাধীনতার দাবী এবং দফায় দফায় গোলটে...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভারতের স্বাধীনতা অর্জন প্রায় পঁচাত্তর বছর আগে অগাস্টের মধ্যরাত্রে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর প্রস্তুতি চলছিল দীর্ঘদিন ধরে। প্রায় দেড় দশকব্যাপী গণ আন্দোলন, পূর্ণ স্বাধীনতার দাবী এবং দফায় দফায় গোলটেবিল বৈঠকের পর ১৯৩৫ সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে। এই আইন অনুযায়ী ১৯৩৭ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার ফলে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভারতীয় রাজনৈতিক দল ক্ষমতায় আসে। কেন্দ্রে ব্রিটিশ শাসন বলবৎ থাকলেও তখন থেকে দ্বিতীয় মহাযুদ্ধ, ক্রিপস প্রস্তাব, ভারত ছাড়ো আন্দোলন, তেতাল্লিশের দুর্ভিক্ষ, আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র অভ্যুত্থান, সিমলা সম্মেলন, ক্যাবিনেট মিশনের প্রস্তাব ও প্রায় অর্ধেক দেশ জোড়া রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে ভারত কেমন করে বিভাজন ও স্বাধীনতায় পৌঁছল- এই বই তারই অকথিত না হলেও স্বল্প বিদিত কাহিনি। আমাদের জাতীয় জীবনে এর ব্যাপ্তি ও গভীরতার কথা ভাবলে একে মহাকাব্য বললে বোধহয় ভুল হবে না, আর এই মহাকাব্যের নায়কেরা কেউ দেবতা নন, রক্তমাংসের মানুষমাত্র, তাঁদের কামনা-বাসনা, ভুল-ত্রুটি, রাগ-দ্বেষ, স্নেহ-ভালোবাসার বিবরণ গ্রন্থটিকে এক নতুন মাত্রা দিয়েছে। ,---------------- লেখক পরিচিতি : জন্ম শিক্ষা কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার পর সর্বভারতীয় সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় তথ্য সেবায় যোগদান করেন। প্রায় সাড়ে তিন দশকের চাকরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে সংবাদ ও সিনেমা মাধ্যমে। সিঙ্গাপুরে আকাশবাণীর দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদদাতা হয়ে কাজ করেছেন, অনেকদিন মুম্বাইতে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের প্রধান ছিলেন। সিনেমা, সাহিত্য ও সঙ্গীত নিয়ে দীর্ঘদিন লেখালেখি করেছেন। কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেন-এর জীবন ও শিল্প নিয়ে লেখা পূর্ণাঙ্গ ইংরেজি গ্রন্থ 'দ্য ম্যাভেরিক মায়েস্ট্রো' সমাদৃত হয়েছে। বর্তমান পুস্তকটি তাঁর চতুর্থ গ্রন্থ।
নামউপমহাদেশে ভারতীয় ব্রিটিশ রাজত্বের শেষ দশক
লেখকদীপঙ্কর মুখোপাধ্যায়
প্রকাশনীPatraLekha || পত্রলেখা
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দীপঙ্কর মুখোপাধ্যায়

দীপঙ্কর মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দীপঙ্কর মুখোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

PatraLekha || পত্রলেখা
PatraLekha || পত্রলেখা

PatraLekha || পত্রলেখা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

PatraLekha || পত্রলেখা-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উপমহাদেশে ভারতীয় ব্রিটিশ রাজত্বের শেষ দশক

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading