আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
উপন্যাস সংগ্রহ - বিকাশ সরকার
লেখক: বিকাশ সরকার || BIKASH SARKAR
প্রকাশনী: Patrapath Prakashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিকাশ সরকারের একটি বহুপ্রশংসিত উপন্যাস অস্ত্র। অসমে উদ্বাস্তু বাঙালির আগমন ও আত্মপ্রতিষ্ঠার যে সংগ্রাম, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুদীর্ঘ ও ঘটনাবহুল কমিউনিস্ট আন্দোলন, কিন্তু তার লিপিবদ্ধ ইতিহ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বিকাশ সরকারের একটি বহুপ্রশংসিত উপন্যাস অস্ত্র। অসমে উদ্বাস্তু বাঙালির আগমন ও আত্মপ্রতিষ্ঠার যে সংগ্রাম, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুদীর্ঘ ও ঘটনাবহুল কমিউনিস্ট আন্দোলন, কিন্তু তার লিপিবদ্ধ ইতিহাস প্রায় বিরল। এই গবেষণামূলক উপন্যাসে বিকাশ সেই সংগ্রামেরই ইতিহাস লিপিবদ্ধ করেছেন কথাশিল্পের আদলে। সেই সঙ্গে এসেছে অসমিয়া-বাঙালি সম্প্রীতি ও সংঘাতের বিষয়ও। এই সংকলনে আমরা অন্তর্ভুক্ত করেছি সেই মহৎ উপন্যাসটিকে। এছাড়াও রয়েছে বহুচর্চিত উপন্যাস ‘নেন্দু রায়ের জিজীবিষা সহ বিকাশের কিশোর বয়সে লেখা প্রথম উপন্যাস ‘আগুনের সেঁক’। দুটি উপন্যাসেরই বিষয় রাজনৈতিক হত্যা। এমন দুটি মানুষকে হত্যা করা হয়েছে যাঁরা মনে করতেন রাজনীতির মাধ্যমে সামাজিক অসাম্যের, অবিচারের, অত্যাচারের অবসান ঘটানো সম্ভব। দুই বোকা মানুষের নৃশংস দুই খুন ঘিরেই আবর্তিত হয়েছে দুটির কাহিনিভাগ, যার কেন্দ্রে রয়েছে এক হাভাতে খুনি আর এক তরুণ সাংবাদিক। বিকাশ যে রহস্যকাহিনি লিখতেও সিদ্ধহস্ত, তার প্রমাণস্বরূপ এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে ধাঁধা ধন্দ উপন্যাসটিও। বাংলাসাহিত্যে মহিলা ডিটেকটিভ অঙ্গুলিমেয়, বিশ্বসাহিত্যেও একই ছবি, বিকাশ সৃষ্ট বিপাশা বিশ্বাস তাদেরই একজন, যিনি পরতে পরতে রহস্যোদ্ধার করে পৌঁছেছেন এক চমকপ্রদ আবিষ্কারে। বিষয়বৈচিত্র্যে নানা স্বাদের চারটি উপন্যাসের এই সংকলন যে পাঠকবৃন্দের মনোগ্রাহী হবে, সে আশা আমাদের আছে।
| নাম | উপন্যাস সংগ্রহ - বিকাশ সরকার |
|---|---|
| লেখক | বিকাশ সরকার |
| প্রকাশনী | পত্রপাঠ প্রকাশনী || Patrapath Prakashani |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিকাশ সরকার
বিকাশ সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিকাশ সরকার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
পত্রপাঠ প্রকাশনী || Patrapath Prakashani
পত্রপাঠ প্রকাশনী || Patrapath Prakashani প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
পত্রপাঠ প্রকাশনী || Patrapath Prakashani-এর সব বই