উর্ণাজাল — আহির তনিমা রায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উর্ণাজাল
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

উর্ণাজাল

লেখক: আহির তনিমা রায় || Ahir Taniya Roy
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সমুদ্রতটে এক অচৈতন্য শহুরে যুবতীকে খুঁজে পেয়ে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে ঋজু। ঠিক এর পরেই ঋজুর সাদামাটা জীবন আচমকাই বদলে যায়। মেয়েটি যে সাধারণ পর্যটক নয়, তার সবথেকে বড় প্রমাণ- তার পিঠব্যাগ ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সমুদ্রতটে এক অচৈতন্য শহুরে যুবতীকে খুঁজে পেয়ে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে ঋজু। ঠিক এর পরেই ঋজুর সাদামাটা জীবন আচমকাই বদলে যায়। মেয়েটি যে সাধারণ পর্যটক নয়, তার সবথেকে বড় প্রমাণ- তার পিঠব্যাগ থেকে খুঁজে পাওয়া একটা দলা পাকানো কাগজ যাতে রক্ত দিয়ে কেবলমাত্র একটাই শব্দ লেখা-"পালাও"। কাহিনী যত এগোয়, মাকড়সার জালের মতোই জটিল এক রহস্যের জালে আটকে পড়ে ঋজু, বাণী এবং সৌম্য। একে একে সামনে আসতে থাকে ড্রাগ অ্যাবিউজ, বাইপোলার ডিসঅর্ডার, হিপনোটিজমের মতো বিষয়। কে বুনছে এই উর্ণাজাল? উত্তর কি খুঁজে পাওয়া যাবে অ্যাডভেঞ্চার, প্রেম এবং রহস্যে বোনা এই কাহিনীতে? লেখক পরিচিতি : উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা, লেখিকা আহির তনিমা রায় পেশায় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি, ফেসবুক এবং প্রতিলিপি বাংলা অ্যাপে প্রকাশিত তাঁর কবিতা, গল্প এবং উপন্যাস পাঠকের কাছে যথেষ্ট সমাদর লাভ করেছে। তাঁর লেখা বিভিন্ন ছোটোগল্প অডিওস্টোরি এবং শটমুভি হিসেবে একাধিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বিগত নিউটাউন বইমেলায় লেখিকার প্রথম উপন্যাস "খোঁজার শেষে" ছাপার অক্ষরে আত্মপ্রকাশ করে। বইটির উদ্বোধন করেন শ্রদ্ধেয় সাহিত্যিক রূপক সাহা মহাশয়। এই একই উপন্যাস পকেট এফ, এম. থেকে অডিওবুক আকারেও প্রকাশিত হয়েছে। আহির তনিমা রায় মনে করেন, একজন শিক্ষিকা হিসেবে সমাজের প্রতি তাঁর কিছু দায়বদ্ধতা রয়েছে এবং নিজের লেখার মাধ্যমে পাঠকের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গেই তিনি সর্বদা সমাজকে কিছু সদর্থক বার্তা দেওয়ারও চেষ্টা করেন।
নামউর্ণাজাল
লেখকআহির তনিমা রায়
প্রকাশনীpalok || পালক পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

আহির তনিমা রায়

আহির তনিমা রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

আহির তনিমা রায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স

palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

palok || পালক পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উর্ণাজাল

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading