আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
উড়ো মেঘ অলীক সুখ
লেখক: Suchitra Bhattacharya || সুচিত্রা ভট্টাচার্য || Suchitra Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিংশুকের জীবন বাবা-মা, স্ত্রী রম্যাণি ও সন্তান তাতানকে নিয়ে পুরনো বাড়ির চেনা সংসারের মধ্যে হাঁপিয়ে ওঠে সে। এই পরিপার্শ্ব থেকে মুক্তি পেতে কিংশুক একটি সুন্দর ফ্ল্যাট কেনে। কি...
ট্যাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৬৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিংশুকের জীবন বাবা-মা, স্ত্রী রম্যাণি ও সন্তান তাতানকে নিয়ে পুরনো বাড়ির চেনা সংসারের মধ্যে হাঁপিয়ে ওঠে সে। এই পরিপার্শ্ব থেকে মুক্তি পেতে কিংশুক একটি সুন্দর ফ্ল্যাট কেনে। কিন্তু ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের দিনই তার এক রোগিণী কবিতা নার্সিংহোমে মারা যায়। খবর পেয়েও, স্বপ্নপূরণের বৃত্ত থেকে বেরিয়ে কিংশুক পৌঁছতে পারে না কবিতার পাশে। স্ত্রী রম্যাণি আঙুল তোলে কিংশুকের গাফিলতির দিকে। বিষিয়ে যায় তাদের দাম্পত্যজীবন। তৈরি হয় এক সুখহীন নষ্টনীড়।
দ্বিতীয় কাহিনী দেয়াকে নিয়ে। কম্পিউটার বিশেষজ্ঞ সৌম্যর স্ত্রী দেয়া সাংবাদিক। একদিন দেয়াকে তার কলেজের বন্ধু ঋতম গল্পচ্ছলে শিউলি নামে এক কিশোরীর করুণ জীবনকাহিনী শোনায়। এক মস্তান প্রেমের অভিনয়ে ভুলিয়ে মুম্বইয়ের গণিকাপল্লীতে শিউলিকে বিক্রি করে দিয়েছিল। সেখান থেকে শিউলি পালিয়ে এসেছে। অফিস থেকে শিউলির ওপর একটি প্রতিবেদন লিখতে বলা হয় দেয়াকে। খবর কাগজে শিউলির কথা বের হওয়ার পর তার মা কানন আত্মঘাতী হয়। নিঃসহায় শিউলিকে নিজের বাড়িতে দেয়া আশ্রয় দিতে বাধ্য হয়। সৌম্য-দেয়ার বিবাহবার্ষিকীর রাতে শিউলিকে নিয়ে বন্ধুবান্ধবরা ঠাট্টা-ইয়ার্কি আর রসালো আলোচনা শুরু করে। সৌম্য ক্রোধে ফেটে পড়ে শিউলির ওপর। পরদিন ভোর থেকে শিউলি নিখোঁজ। বিমূঢ় দেয়া খুঁজতে বেরোয় শিউলিকে। এবং নিজেকেও।
| নাম | উড়ো মেঘ অলীক সুখ |
|---|---|
| লেখক | Suchitra Bhattacharya || সুচিত্রা ভট্টাচার্য |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২৬৪ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177562095 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
| SKU | Uro megh Alik sukh, |
লেখক পরিচিতি
Suchitra Bhattacharya || সুচিত্রা ভট্টাচার্য
Suchitra Bhattacharya || সুচিত্রা ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Suchitra Bhattacharya || সুচিত্রা ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই