ভয়ংকর রোমহর্ষক ঘটনা (আলিক ডিটেকিনের ডিটেকটিভ কাহিনি) — Anatoly Aleksin

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভয়ংকর রোমহর্ষক ঘটনা (আলিক ডিটেকিনের ডিটেকটিভ কাহিনি)
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

ভয়ংকর রোমহর্ষক ঘটনা (আলিক ডিটেকিনের ডিটেকটিভ কাহিনি)

লেখক: Anatoly Aleksin || Anatoly Aleksin
প্রকাশনী: Kalpabiswa

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
“ডিটেকটিভ সাহিত্যে এক জাতের গোয়েন্দা দেখা যায়, তাঁরা আদতে গোয়েন্দাই নন। এই ধরনের চরিত্ররা সাধারণত নিজেরা বিপাকে পড়ে বা কখনও ঘনিষ্ঠ কাউকে বিপদ থেকে বাঁচাতে জড়িয়ে পড়েন কোনও রহস্যের সঙ্গে। তার পর ...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5Inside page 6Inside page 7Inside page 8Inside page 9Inside page 10Inside page 11Inside page 12Inside page 13Inside page 14

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১২৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st (১৫/০৪/২০২৩)
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

“ডিটেকটিভ সাহিত্যে এক জাতের গোয়েন্দা দেখা যায়, তাঁরা আদতে গোয়েন্দাই নন। এই ধরনের চরিত্ররা সাধারণত নিজেরা বিপাকে পড়ে বা কখনও ঘনিষ্ঠ কাউকে বিপদ থেকে বাঁচাতে জড়িয়ে পড়েন কোনও রহস্যের সঙ্গে। তার পর নিজ বুদ্ধিবলে উন্মোচন করেন রহস্যজাল। এই ধরনের ডিটেকটিভদের উদাহরণস্বরূপ প্রথমেই বলতে হয় আলিক ডিটেকিনের নাম। আলিক ডিটেকিন গোয়েন্দা নন। স্কুলে পড়া বাচ্চা ছেলে। বাড়ি রাশিয়ায়। অনেক বাঙালি, বিশেষ করে যে সব ছেলেমেয়ের স্কুলজীবন কেটেছে উনিশশো সত্তরের দশকে, তারা ডিটেকিনকে ভালোমতো চেনে। রুশ সাহিত্যিক আনাতোলি আলেক্সিনের (জন্ম ১৯২৪) লেখা কিশোর উপন্যাস ‘উচিনস দ্রাশনে ইস্তোরিয়া’, বা ‘ভেরি স্কেয়ারি স্টোরি’-র নাম ননী ভৌমিকের বাংলা অনুবাদে হয়েছিল ‘ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা।’ কিশোর আলিক ডিটেকিনের শখ ছিল ডিটেকটিভ হওয়া। হাবেভাবে, চলনবলনে একটা গোয়েন্দাসুলভ ভাব দেখাতে পছন্দ করত সে। আর পছন্দ করত তার মতে ক্লাশের সবচেয়ে সুন্দরী মেয়ে নাতাশা কুলাগিনাকে সেই ক্লাস ওয়ান থেকে… বিপদে তাদের পড়তেও হল শেষপর্যন্ত। ঘোর বিপদের মধ্যেও মাথা খাটাতে পারল ছোট্ট আলিক। তার বুদ্ধিতেই বিপদ থেকে উদ্ধার পেল সবাই… মস্কোর প্রগতি প্রকাশনের রামধনু সিরিজের উজ্জ্বল হলদে রঙের মলাটের শ’খানেক পৃষ্ঠার বইটি অনেকেই হয়তো হারিয়ে ফেলেছেন। যেমন তারা হারিয়ে ফেলেছেন কৈশোরকে…” – প্রসেনজিৎ দাশগুপ্ত (সাহিত্যের গোয়েন্দা) সেই যারা আলিককে চেনেন আর যারা নতুন করে তার সঙ্গে পরিচিত হতে চান – সবার জন্যে মন্তাজ থেকে বইটি নতুন করে প্রকাশিত হল, মূল রুশি থেকে অলঙ্করণ সহ।
নামভয়ংকর রোমহর্ষক ঘটনা (আলিক ডিটেকিনের ডিটেকটিভ কাহিনি)
লেখকAnatoly Aleksin
প্রকাশনীKalpabiswa || কল্পবিশ্ব
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১২৮
সংস্করণ1st (15/04/2023)
অবস্থাNew
ISBN-13978-81-963287-1-9
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
ওজন0.5

লেখক পরিচিতি

Anatoly Aleksin

Anatoly Aleksin-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Anatoly Aleksin-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Kalpabiswa || কল্পবিশ্ব
Kalpabiswa || কল্পবিশ্ব

Kalpabiswa || কল্পবিশ্ব প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Kalpabiswa || কল্পবিশ্ব-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভয়ংকর রোমহর্ষক ঘটনা (আলিক ডিটেকিনের ডিটেকটিভ কাহিনি)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading