Yes ম্যাডাম जी — লহর সুজন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
Yes ম্যাডাম जी
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

Yes ম্যাডাম जी

লেখক: লহর সুজন || Lahar Sujan
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কয়েক দশক আগেও কর্পোরেট জগতের হার্ডকোর টেকনিক্যাল কাজে প্রফেশনাল মেয়েরা ছিল বেশ বিরল প্রজাতির জীব! সেই অর্থে তাদের অফিস-গল্প সেই 'আগে গেলে বাঘে খায়' গোছের ইন্টারেস্টিং টুকটাকে বেশ মুচমুচে আর মুখরোচক ব্...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ১সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কয়েক দশক আগেও কর্পোরেট জগতের হার্ডকোর টেকনিক্যাল কাজে প্রফেশনাল মেয়েরা ছিল বেশ বিরল প্রজাতির জীব! সেই অর্থে তাদের অফিস-গল্প সেই 'আগে গেলে বাঘে খায়' গোছের ইন্টারেস্টিং টুকটাকে বেশ মুচমুচে আর মুখরোচক ব্যাপার! অফিস যেন শ্যামের বাঁশি, যারা একবার ভালোবেসে ফেলেছে, তাদের ঘোর সর্বনাশ। বড্ড নেশা ধরানো সে প্রেম! তা প্রেম তো আর গোলাপ বাগান নয়, তার সঙ্গে আছে অবধারিত কাঁটা! লহর সুজন অফিস লাইফের সেসমস্ত ফুল-কাঁটা, কাজ-আড্ডা-দুষ্টুমি, প্রেম-বন্ধুত্ব, পাওয়া-না-পাওয়া, ল্যাদখাওয়া-উচ্চাশা, আশা-নিরাশা, হার-জিত, এমনকি রহস্য-সন্দেহ-ভয়, এসব নিয়ে ষোলোটা গল্প, কর্পোরেট নাগরদোলার খন্ডচিত্র! সেই জবরদস্ত পুরুষ শাষিত জগতের রুখোশুখো পাথুরে রাস্তায়, সাবধানে নাজুক পা-রাখা ম্যাডামবৃন্দের ক্রমশ বীরদর্পে, ষোলো কলা পূর্ণ করে, সমান তালে পায়ে পা মিলিয়ে, হইহই করে, হেসে-খেলে, পড়ে-লড়ে, একসাথে একস্রোতে এগিয়ে যাওয়া, এমনকি সেই শুষ্ক রুক্ষ পথ তেনাদের এস্পেশাল মিস্টি হাসি, দুষ্টু আঁচল কি ভোমরা চাহনিতে সরস সুজল সুফল করে তোলার সরস-বিরস গল্পের সংকলন এই বই! লেখক পরিচিতি : লহর সুজন, গোখেল স্কুল ও পরে যাদবপুর ইউনিভারসিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও ইলেকট্রনিকস আ্যন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতোকত্তর ডিগ্রি করার পর প্রথমে কলকাতায় CESC ও পরে মহারত্ন পাবলিক সেক্টর, NTPC-র মতো সুপ্রসিদ্ধ সব পাওয়ার প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তাঁর। কাজের মধ্যেই পরিচয় হয়েছে, ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তের নানা জায়গার সাথে, পরিচয় হয়েছে অনেক সুজন মানুষদের সঙ্গে। প্রযুক্তির সঙ্গে শিল্পের সম্পর্ক গভীর। তাই ডিজাইন, ডেভেলপমেন্ট, ডেলিভারি আর ডেডলাইনের মতো চিরাচরিত প্রবাহের ভিতরে লুকিয়ে থাকে অপরিসীম সৃজন আর সৃষ্টির সুযোগ। সেই সৃষ্টির অভ্যাস থেকে টুকিটাকি লেখালেখির শুরু করোনাকালে। লিটল ম্যাগাজিনে কিছু লেখালেখির পর, ২০২৫ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রথম প্রকাশিত বই 'উৎসবে ব্যসনেও তাঁরা', ভূতের গল্পের সংকলন। জগতের আনন্দযজ্ঞের নানা আয়োজন, তাই "Life is beautiful", সেই উপলব্ধি থেকে উৎসরিত আনন্দ, তাঁর অফিসের কাজ থেকে শুরু করে কথক নাচ, ওয়েস্টার্ন পপ, রবীন্দ্রসংগীত, বাংলা সাহিত্য, আগাথা ক্রিস্টি, উডহাউস, হাহা-হিহি আড্ডার আর হালের চরকিবাজী বেড়ানোর সঙ্গে এখন লেখালেখির মধ্যেও ছড়িয়ে পড়ছে। আর সেসব লেখা এখন বন্ধু বান্ধবদের গণ্ডি পেরিয়ে ছোট ছোট লহর মালার মতো ছড়িয়ে পড়বে কিছু সুজন হৃদয়ে, এই ছোট্ট আশা থেকেই ছোট গল্প লেখা শুরু করেন এবং জনপ্রিয়তাও পান।
নামYes ম্যাডাম जी
লেখকলহর সুজন
প্রকাশনীpalok || পালক পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

লহর সুজন

লহর সুজন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

লহর সুজন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স

palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

palok || পালক পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — Yes ম্যাডাম जी

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading