আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
যাযাবর অমনিবাস
প্রকাশনী: Deys publishing
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দ্বিতীয় মহাযুদ্ধের পরে বাংলা সাহিত্যে যাযাবর - এর আবির্ভাব একটি স্মরণীয় ঘটনা। লেখকের প্রথম বই ‘ দৃষ্টিপাত ' প্রকাশিত হওয়া মাত্রই বাঙালি শিক্ষিত সমাজে যে আলােড়নের সৃষ্টি হইয়াছিল তাহা যেমন বিস্ময়ক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৬৯
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
দ্বিতীয় মহাযুদ্ধের পরে বাংলা সাহিত্যে যাযাবর - এর আবির্ভাব একটি স্মরণীয় ঘটনা। লেখকের প্রথম বই ‘ দৃষ্টিপাত ' প্রকাশিত হওয়া মাত্রই বাঙালি শিক্ষিত সমাজে যে আলােড়নের সৃষ্টি হইয়াছিল তাহা যেমন বিস্ময়কর তেমনি অভূতপূর্ব। সেকালের বিমুগ্ধ পাঠক সম্প্রদায়ের মধ্যে অনেকে আজও এই বই - এর অনেক লাইন , অনেক অংশ স্মৃতি হইতে উদ্ধৃত করিতে পারেন। বস্তুতঃ এক নূতন গদ্যরীতি ও অভিনব রচনা - শৈলীর চমৎকারিত্বে ‘ দৃষ্টিপাত ' বাংলা রম্যরচনার ক্ষেত্রে trend - setter— পথিকৃতের আসন দখল করিয়া রহিয়াছে। তাহার পরে বিভিন্ন সময়ের ব্যবধানে গ্রন্থকারের আরও চারখানা বই প্রকাশিত হইয়াছে। একখানা উপন্যাস ও একখানা ইতিহাসভিত্তিক রাজনৈতিক চিত্র। তৃতীয়টি স্যাটায়ার ও হিউমার জড়িত প্রবন্ধ সমষ্টি এবং চতুর্থ বইটি ছােট ও বড় গল্প সংগ্রহ। প্রত্যেকটিই ভিন্ন স্বাদের। সংযুক্তি ও বিষয়বস্তু— form এবং content- এর দিক দিয়া প্রত্যেকটিই স্বতন্ত্র। জনৈক বিদগ্ধ সমালােচক বলিয়াছেন যে “ অত্যন্ত পরিমিত লেখা এবং একই ধরনের লেখার পুনরাবৃত্তি না করা যাযাবরের সাহিত্যকর্মের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। ”
“ যাযাবর অমনিবাস ” -এ লেখকের এ যাবৎ পুস্তকাকারে প্রকাশিত সমুদয় রচনা একত্র সংগৃহীত হইল। ইহা ছাড়া আরও কিছু লেখা সাময়িক পত্র - পত্রিকার পৃষ্ঠায় বিক্ষিপ্ত রহিয়াছে। ভবিষ্যতে সেগুলি গ্রন্থাকারে মুদ্রিত হওয়ার পরে ‘ অমনিবাস ’ - এর পরবর্তী মুদ্রণে সংযােজনের ইচ্ছা আছে। গ্রন্থাকারে প্রকাশের অনুক্রম অনুসারে বিভিন্ন গ্রন্থ ‘ অমনিবাস ’ - এ সন্নিবিষ্ট হইল। সেই ক্রমান্বয় অনুযায়ী ‘ অমনিবাসে’র সর্বপ্রথমে ‘ দৃষ্টিপাত ’ ও সর্বশেষে ‘ হ্রস্ব ও দীর্ঘ স্থান পাইয়াছে। বর্তমান গ্রন্থের শেষ অধ্যায় ‘ গ্রন্থ - পরিচিতিতে প্রত্যেকটি বই - এর প্রথম প্রকাশকাল উল্লেখিত হইল।
যাযাবর বাংলাভাষায় ক্রিকেট - সাহিত্যেরও জনক। স্বনামে রচিত “ খেলার রাজা ক্রিকেট " পর্যায়ের বইগুলি শুধু বাংলা নহে , তামিল , তেলুগু , গুজরাটি , হিন্দী ইত্যাদি যে কোনাে ভারতীয় ভাষার ক্ষেত্রেও ক্রিকেট সম্পর্কে সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ। উহাতে “ যারা খেলেন তারা পাবেন খেলা শেখার নির্দেশ , যারা
খেলা দেখেন তারা পাবেন খেলা বােঝার সংকেত আর যারা খেলেন না এবং খেলা দেখেনও না তারা পাবেন সাহিত্যে নূতন বিষয়বস্তুর সন্ধান । ”
ক্রিকেট সংক্রান্ত বইগুলি রসের বিচারে 'যাযাবর ’ নামে লিখিত গ্রন্থগুলি হইতে ভিন্ন গােত্রের। এই কারণে সেগুলি 'অমনিবাস ’ - এ ছাপা হইল না। ক্রিকেট সম্পর্কে গ্রন্থাকারে প্রকাশিত বইগুলি ও বিভিন্ন মাসিক , দৈনিক ও সাপ্তাহিকে ছাপা প্রবন্ধ - সমূহ ভবিষ্যতে একটি পৃথক গ্রন্থাবলিতে প্রকাশের অপেক্ষায় রহিল ।
| নাম | যাযাবর অমনিবাস |
|---|---|
| প্রকাশনী | Deys || দেজ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ৩৬৯ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788129520104 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

Deys || দেজ
Deys || দেজ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Deys || দেজ-এর সব বই