সাসপেন্স (১ম বর্ষ, ২য় সংখ্যা)

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সাসপেন্স (১ম বর্ষ, ২য় সংখ্যা)
পছন্দের তালিকায় রাখুন

সাসপেন্স (১ম বর্ষ, ২য় সংখ্যা)

প্রকাশনী: grantharajjo

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৪৯৳৩৫০

সাশ্রয় ৳১

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা

জাপানি রহস্য-সাহিত্যকে আন্তর্জাতিক পাঠকের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে কেইগো হিগাশিনো অবিস্মরণীয় এক নাম। তাঁর বিশেষত্ব কেবল জটিল প্লট কিংবা চমকপ্রদ টুইস্ট নির্মাণে নয়, বরং প্রচলিত ক্রাই...


এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bangla
ভাষা
Paperback
বাঁধাই
১st Published ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

জাপানি রহস্য-সাহিত্যকে আন্তর্জাতিক পাঠকের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে কেইগো হিগাশিনো অবিস্মরণীয় এক নাম। তাঁর বিশেষত্ব কেবল জটিল প্লট কিংবা চমকপ্রদ টুইস্ট নির্মাণে নয়, বরং প্রচলিত ক্রাইম থ্রিলার বা ডিটেকটিভ ফিকশনের কাঠামো ভেঙ্গে মানব মনের গভীরে প্রোথিত আবেগকে তিনি লেখার উপজীব্য করেছেন বারংবার। 


হয়তো সেই কারণেই বাংলাভাষী পাঠকের কাছে হিগাশিনোর আলাদা আবেদন তৈরী হয়েছে। বাংলা ভাষায় তাঁর একাধিক উপন্যাস অনূদিত ও ব্যাপকভাবে আলোচিত হওয়ায় নতুন প্রজন্মের থ্রিলার পাঠকদের কাছে ‘জাপানি থ্রিলার’ বলতেই হিগাশিনোর নাম প্রায় স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। তাঁর গল্পে বুদ্ধিবৃত্তিক ধাঁধাঁর উপস্থিতি যেমন আছে, তেমনি আছে সামাজিক সম্পর্ক, পারিবারিক দায়বদ্ধতা, নিঃসঙ্গতা ও আত্মত্যাগের সূক্ষ্ম উপস্থিতি। তাই সাংস্কৃতিক দূরত্ব সত্ত্বেও আবেগগুলো আমাদের দেশীয় পাঠকের কাছে অপরিচিত লাগে না—বরং অনেক ক্ষেত্রে আশ্চর্য রকম আপন মনে হয়।


সুদূর জাপান থেকে বাংলাদেশী থ্রিলারপ্রেমীদের হৃদয়, কেইগো হিগাশিনোর এই দীর্ঘ যাত্রাই প্রমাণ করে একটা ভালো থ্রিলার গল্পের কোনো ভৌগোলিক সীমারেখা হয় না। হিগাশিনোর তৈরী করা চরিত্র, উপন্যাসের পটভূমি সেন্ট পার্সেন্ট জাপানিজ হতে পারে, কিন্তু তার যে থ্রিলিং অনুভূতি সেটুকু সর্বজনীন।


ম্যাগাজিন হিসাবে 'সাসপেন্স' যেহেতু থ্রিলারকে কেন্দ্র করে গড়ে ওঠার ব্রত নিয়েছে, আমাদের দ্বিতীয় সংখ্যায় আমরা তাই কেইগো হিগাশিনোকে শ্রদ্ধা জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি। প্রিয় পাঠক, সাসপেন্স'র দ্বিতীয় সংখ্যার মাধ্যমে বাংলা ভাষাভাষী সকল পাঠকদের আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি জাপানিজ রহস্য সাহিত্যের সেই মহান শিল্পীর সঙ্গে, যিনি ডিটেকটিভ ফিকশনকে কেবল রহস্য সমাধানের ফ্রেমে আটকে না রেখে পরিণত করেছিলেন অনুভবের শিল্পে।


সূচিপত্র: 


• গল্প→


১. হাওয়া রাতে- মাহরীন ফেরদৌস 

২. রিক্ত কণিকা- মোহাইমিনুল ইসলাম বাপ্পী 

৩. ঘ্রাণ- উদয় রহমান 

৪. দ্য বুক অফ ইউরিয়েল- আলী ওয়াহাব সৌহার্দ্য 

৫. প্রতিবিম্ববান- এনামুল রেজা 

৬. কুলফির বিষ- মাহমুদুর রহমান 

৭. মব- নাজিম উদ দৌলা 


• অনুবাদ→


১. নাইট অফ ডিসগাইজ- কেইগো হিগাশিনো 

অনুবাদ- আশিকুর রহমান 


২. ডিটেকটিভ মেথডস- কেইগো হিগাশিনো 

অনুবাদ- আহনাফ তাহমিদ 


৩. কোজো- কেইগো হিগাশিনো 

অনুবাদ- সাঈম শামস্ 


৪. দ্য ক্লায়েন্ট'স ডটার- কেইগো হিগাশিনো 

অনুবাদ- আদনান আহমেদ রিজন 


৫. নাইভস অ্যান্ড রোজেস- কেইগো হিগাশিনো 

অনুবাদ- বর্ষণ হাসান 


৬. বাতিঘরে- কেইগো হিগাশিনো 

অনুবাদ- কাবিদ হাসান 


• ধারাবাহিক→


উপন্যাস→

১. একটু খানি রাতের রাগিণী- তানজীম রহমান 

২. আমায় দেখতে যেও জারুল ফুলের বনে- মাশুদুল হক 


নন-ফিকশন→

১. জিন- সিদ্দিক আহমেদ 


কমিক্স→

১. বিচ্ছু ছোটন- লেখা: সিদ্দিক আহমেদ। আঁকা: দ্য সেকেন্ড স্টুডিও 


• ফিচার→


১.ইঞ্জিনিয়ার অব সাসপেন্স কেইগো হিগাশিনো এবং জাপানি রহস্যসাহিত্যের মনস্তাত্ত্বিক সমীকরণ​ -ওয়াসি আহমেদ


২. হিগাশিনোর কাহিনির ছায়া অবলম্বনে -কুদরতে জাহান


• সাক্ষাৎকার→ 

১. রায়হান রাফি


নামসাসপেন্স (১ম বর্ষ, ২য় সংখ্যা)
প্রকাশনীগ্রন্থ রাজ্য
ভাষাBangla
বাঁধাইPaperback
সংস্করণ1st Published 2026
অবস্থাNew
মুদ্রণ দেশBangladesh

প্রকাশনী সম্পর্কে

গ্রন্থ রাজ্য
গ্রন্থ রাজ্য

গ্রন্থ রাজ্য প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

গ্রন্থ রাজ্য-এর সব বই
৳৩৪৯
৳৩৫০
1

রেটিং ও রিভিউ — সাসপেন্স (১ম বর্ষ, ২য় সংখ্যা)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading