আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আফটার দ্য প্রফেট
লেখক: Lesley Hazleton || Lesley Hazleton
প্রকাশনী: adee prokashon
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২০৳৬৫০-২০%
সাশ্রয় ৳১৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জানেন কি নবীজির তিরোধানের পর ইসলামের ইতিহাসে কী ধরণের ফিতনার সূচনা হয়েছিল এবং সেগুলো কেন ও কীভাবে? বলতে পারেন চার খলিফার তিনজনই কেন নিহত হলেন গুপ্ত*ঘা.তকের হাতে? শিয়া-সুন্নী বিভেদ কীভাবে হলো এবং কারা ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৮৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st Edition ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জানেন কি নবীজির তিরোধানের পর ইসলামের ইতিহাসে কী ধরণের ফিতনার সূচনা হয়েছিল এবং সেগুলো কেন ও কীভাবে? বলতে পারেন চার খলিফার তিনজনই কেন নিহত হলেন গুপ্ত*ঘা.তকের হাতে? শিয়া-সুন্নী বিভেদ কীভাবে হলো এবং কারা করলো?
উষ্ট্রযুদ্ধ, কারবালা ট্র্যাজেডি সহ অন্যান্য নানান বিদ্রোহ ও মতভেদ কারা কেন কীভাবে ঘটিয়েছিল? এ বইটিতে পাওয়া যাবে জানা-অজানা এমন অসংখ্য প্রশ্নের উত্তর।
এ কথা সত্য যে, আফটার দ্য প্রফেট বইটি নিয়ে বিতর্ক আছে বিশ্বব্যাপী। কিন্তু অনুবাদকের দক্ষ হাতে সেসব বিতর্কের অবসান ঘটেছে অত্যন্ত সুচারুরূপে। বিতর্কিত জায়গাগুলোতে চমৎকার সব টিকা সংযোজনের মাধ্যমে উত্তর দেয়ার চেষ্টা করেছেন ভ্রু কুঁচকে থাকা সকল প্রশ্নের।
-----------------
মহানবী হযরত মুহাম্মাদ (সা)-এর জীবনী সম্পর্কে জানেন, পড়েছেন, বা ধারণা রাখেন এমন অধিকাংশ মানুষকেই যদি জিজ্ঞাসা করা হয়, ইসলামের আবির্ভাব ও অভ্যুত্থান কী করে হয়েছিল? ৫৭০-৭১ সালের হিসেব থেকে থেকে শুরু করে মক্কা বিজয়, বিদায় হজ্ব ও মহানবী (সা)-এর ওফাত পর্যন্ত অনেকেই উত্তর দিয়ে ফেলতে পারবেন। প্রশ্ন হলো, তারপর? এরপর কী হলো? দুঃখজনক হলেও সত্য, তাঁর ওফাতের পর "অতঃপর সকলে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো" গোছের ধ্রুপদী ইতির দেখা মেলেনি। ইসলামের ইতিহাসে তখন যে দুটো অধ্যায়ের সূচনা হয় সেগুলোকে বলা হয় 'প্রথম ফিতনা' ও 'দ্বিতীয় ফিতনা'- চার খলিফার মাঝে গুপ্তঘাতকের নিহত হন তিনজনই, এরপর নানা বিদ্রোহ ও কারবালার রক্তাক্ত প্রান্তরের মর্মান্তিক ইতিহাস। এগুলোর বিস্তারিত জানতে গিয়ে সুন্নি ও শিয়া উভয় ইতিহাসের মুখোমুখি হতে হয়। এই দুই ইতিহাসের আবার রয়েছে কিছু কমন বিষয়, যেগুলো পড়লে অনুধাবন করা যায়- কিংবা অনুধাবন করার চেষ্টা করা যেতে পারে- আসলে কী হয়েছিল? কীভাবে হয়েছিল? কেন হয়েছিল? ইসলামের করুণ এ অধ্যায়ের নানা প্রশ্নের উত্তর মিলে যেতে পারে সংক্ষিপ্ত এ পাঠে। হ্যাঁ, এটা সংক্ষিপ্তই। এই মহাকাব্যিক ইতিহাস কোনোদিনই বিস্তারিতভাবে এত অল্প কথায় শেষ করা যাবে না। কিন্তু এ বইতে সে চেষ্টা করা হয়েছে। অনুবাদক হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি ভুলত্রুটি সংশোধনের, পাঠককে যেন মুদ্রার এপিঠ ওপিঠ সম্পর্কে ধারণা দেয়া যায়। তার চেয়েও বড় কথা, এ বইটি লিখেছেন একজন পশ্চিমা ও একজন অমুসলিম, যার ফলে ইসলামি বিশ্বের শিয়া-সুন্নি দ্বৈরথ নিয়ে পশ্চিমারা কী ভাবে না ভাবে, সেটা সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যাবেন। আর, আপনি যদি আমার 'দ্য প্রফেট' বইটি পড়ে থাকেন, তাহলে তো পাঠক আগে থেকেই আন্দাজ করতে পারছেন এ বইটি কেমন হতে চলেছে! সুতরাং, পড়তে শুরু করুন 'আফটার দ্য প্রফেট' এবং হারিয়ে যান সপ্তম শতকের উত্তাল আরবে!
"চিত্তাকর্ষক লেখনি... এতটাই প্রাণবন্ত যে শেষ না করে ওঠার উপায় নেই... আজকের মধ্যপ্রাচ্যকে যদি কেউ বুঝতে চান, জানতে চান এর আদি ইতিহাস, তাহলে তার জন্যই এ বই..."
-দ্য সিয়াটল টাইমস
---------------------------
বইয়ের নাম : আফটার দ্য প্রফেট
লেখক : লেজলি হেইজেলটন
অনুবাদ : আব্দুল্লাহ ইবনে মাহমুদ
জনরা : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
প্রকাশনী : আদী প্রকাশন
ধরন : হার্ডকভার
| নাম | আফটার দ্য প্রফেট |
|---|---|
| লেখক | Lesley Hazleton |
| প্রকাশনী | আদী প্রকাশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২৮৮ |
| সংস্করণ | 1st Edition 2023 |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
Lesley Hazleton
Lesley Hazleton-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Lesley Hazleton-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

আদী প্রকাশন
আদী প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
আদী প্রকাশন-এর সব বই
