অর্ক সমগ্র ১ — পল্লব হালদার ।

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অর্ক সমগ্র ১
পছন্দের তালিকায় রাখুন

অর্ক সমগ্র ১

লেখক: পল্লব হালদার । || pollab haldar
প্রকাশনী: dhee publication india

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৩৫৳৫০০-১৩%

সাশ্রয় ৳৬৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আলোচ্য বইটি তাঁর প্রথম একক গল্পগ্রন্থ। বর্তমানে নাইজিরিয়ার লাগোসের বাসিন্দা ডক্টর অর্ক সেন, সাইকায়াট্রিস্ট-কে কেন্দ্রে রেখে লেখা একগুচ্ছ গল্প স্থান পেয়েছে এই বইয়ে। তারা হল~ ১) ভয়; ২) ইল্যুশন; ৩) ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৭৫
পৃষ্ঠা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আলোচ্য বইটি তাঁর প্রথম একক গল্পগ্রন্থ। বর্তমানে নাইজিরিয়ার লাগোসের বাসিন্দা ডক্টর অর্ক সেন, সাইকায়াট্রিস্ট-কে কেন্দ্রে রেখে লেখা একগুচ্ছ গল্প স্থান পেয়েছে এই বইয়ে। তারা হল~ ১) ভয়; ২) ইল্যুশন; ৩) মনোমোহিনী; ৪) অভিশপ্ত ব্রেসলেট; ৫) সমান্তরাল; ৬) ওসানিন। অত্যন্ত স্বচ্ছন্দ ও সাবলীল ভঙ্গিতে লেখা এই ছ'টি কাহিনি এক কথায় আনপুটডাউনেবল। এতে লেখকের আত্মজৈবনিক উপাদান ও আত্ম-বিশ্লেষণ যেমন আছে, তেমনই আছে সহজ চোখে দেখা পারিপার্শ্বিকের কথা। প্রতিটি গল্পেই টুকিটাকি কথা আর ঘটনার মধ্য দিয়ে রোমাঞ্চের এক জটিল জালে পাঠককে জড়িয়ে ফেলা হয়েছে। দু'টি গল্প আদতে পর্যবেক্ষণ-নির্ভর, মনস্তত্ত্ব-আধারিত আখ্যান, যেখানে কোনো অপরাধের কিনারা হয়েছে। দু'টি গল্প স্পষ্টতই অলৌকিক। আর দু'টি গল্পকে প্যারাসাইকোলজির আওতায় ফেলাই হয়তো সমীচীন। বইটিকে অলংকরণ ও পরিচ্ছন্ন লে-আউটে ভারি সুন্দরভাবে সাজানো হয়েছে। বানান বা মুদ্রণের কোনো প্রমাদ পাইনি। প্রচ্ছদ থেকে শেষ অবধি সম্পূর্ণ বইটিতেই রয়েছে মননের প্রয়োগ। সব মিলিয়ে এটি অত্যন্ত উপভোগ করলাম। তবে পাঠকদের উদ্দেশে অনুরোধ~ 'ইল্যুশন' নামক গল্পটিকে পারলে সবার শেষে পড়বেন। ওটি অসামান্য, আর বহু রহস্যের আকর। অলমিতি। লেখা - ঋজু গাঙ্গুলী
নামঅর্ক সমগ্র ১
লেখকপল্লব হালদার ।
প্রকাশনীধী ( ভারত )
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৭৫
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পল্লব হালদার ।

পল্লব হালদার ।-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পল্লব হালদার ।-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

ধী ( ভারত )
ধী ( ভারত )

ধী ( ভারত ) প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

ধী ( ভারত )-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অর্ক সমগ্র ১

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading