আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
অসমাপ্ত পাণ্ডুলিপি
লেখক: তপন বন্দ্যোপাধ্যায় || Tapan Bandyopadhyay
প্রকাশনী: biva
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৯৫৳২২৫-১৩%
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অসমাপ্ত পাণ্ডুলিপি
তপন বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চর্চার অভ্যাস দীর্ঘ দিনের। তাঁর সদ্য প্রকাশিত “অসমাপ্ত পাণ্ডুলিপি” ১৩টি গল্পের মনোগ্রাহী সংকলন। নেহাতি মামুলি ঘটনা। দৈনন্দিন জীবনে ঘটে চলেছে অহরহ। স...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৫৯
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অসমাপ্ত পাণ্ডুলিপি
তপন বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চর্চার অভ্যাস দীর্ঘ দিনের। তাঁর সদ্য প্রকাশিত “অসমাপ্ত পাণ্ডুলিপি” ১৩টি গল্পের মনোগ্রাহী সংকলন। নেহাতি মামুলি ঘটনা। দৈনন্দিন জীবনে ঘটে চলেছে অহরহ। সেগুলিই তপনবাবুর অন্তর্ভেদী পর্যবেক্ষণে রূপ নিয়েছে এক-একটি নিটোল কাহিনির। চলমান জীবন থেকে হঠাৎ তুলে নেওয়া ঘটনাগুলির কোন নাটকীয় পরিসমাপ্তি নেই। তারপরেও জীবন বয়ে চলে আঁক-বাঁক, চড়াই-উতরাই পেরিয়ে। তাই ছালিয়া, মৌ, সুমেধা, রুদ্রনীল, ঝিমলি, বিতস্তা, ঝিনুক, শঙ্খ, কুমারেশবাবুদের চাওয়া-পাওয়াগুলো অমীমাংসিতই থেকে যায়। বেশ কয়েকটি গল্প আছে লেখকের পেশাগত জীবনের অভিজ্ঞতালব্ধ আবার অনেক গল্প সংবেদনশীল মনের সূক্ষ্ম অনুভূতির মিশেল। অশীতিপর, ছেলে বউমার সংসারে অপাংক্তেয় কুমারেশবাবু চেয়েছিলেন গোটা জীবনের উপলব্ধি, অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করতে। অসমাপ্তই থেকে যায় তাঁর অন্তরের অভিলাষ (“অসমাপ্ত পাণ্ডুলিপি”)। কিংবা শঙ্খ পুলকিত হচ্ছিল ঝিনুকের আবার নতুন করে শৈশবে ফিরে যেতে চাওয়ার অস্থিরতা দেখে, কুড়ি বছর আগের সেই সময়টাকে ধরতে চাইছিল সে হাতের মুঠোয় (“শৈশবের টান”)। এক সময়ের চেনা মুখ ও নিবিড় সম্পর্কগুলো ফিকে হতে হতে বিলীন হয়ে যায় স্মৃতির সরণি পথের কোনও অনিবার্য মোড়ে। বহুদিন পর হঠাৎ দেখা। কিন্তু নাম মনে না পড়ার দুঃসহ যন্ত্রণা আর কুণ্ঠা নিয়ে সেই মানুষটির সঙ্গে কিছুক্ষণ কাটানোর বিড়ম্বনা ধাক্কা দিয়ে যায় লেখকের “চেনা-অচেনার গল্প”-এ। “ছন্দবদ্ধ ছন্দহীন” গল্পে আত্মাভিমানী আই.এ.এস অফিসার সুমেধার ব্যাকবেঞ্চার সহপাঠিনীর কাছে হেরে যাওয়া, “কার্টুন সমাচার” গল্পে ইলাস্ট্রেটর রুদ্রনীলের বিখ্যাত কার্টুনিস্ট হওয়ার চমকপ্রদ স্ট্রাটেজি, “দোলমা” গল্পে ছালিয়ার প্রতিশোধ স্পৃহা লেখকের নিপুণ সংযত বাক্যবিন্যাসে নিটোল গল্পের আকার ধারণ করেছে। তপনবাবুর কলম থেকে বেরিয়ে আসে, ‘সাধারণ মানুষের তো আর চেম্বার নেই, তারা টেরিয়ে দেখে জননেতাকে আর আঙুল চোষে। চেম্বার নিয়ে ঘোরে তারাই যারা অন্যের প্রাণ নেই, আর নিজেও সর্বদা আতঙ্কে থাকে কখন কে অলক্ষ্যে এসে তাঁকেও না পরিণত করে লাশে!” (কার্টুন সমাচার)। তাই পাঠকেরও প্রাপ্তি বিচিত্র বিষয়ে জ্ঞানার্জন।
| নাম | অসমাপ্ত পাণ্ডুলিপি |
|---|---|
| লেখক | তপন বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | BIVA || বিভা পাবলিকেশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ১৫৯ |
| অবস্থা | New |
| ISBN-13 | 978-81-931858-5-8 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
তপন বন্দ্যোপাধ্যায়
তপন বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
তপন বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

BIVA || বিভা পাবলিকেশন
BIVA || বিভা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
BIVA || বিভা পাবলিকেশন-এর সব বই