ভয় সংগ্রহ — সৈয়দ মুস্তাফা সিরাজ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ভয় সংগ্রহ
পছন্দের তালিকায় রাখুন

ভয় সংগ্রহ

লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ || syed mustafa siraj
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬৯৫৳৭৯৫-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প-বিশ্ব এক ভিন্ন জগতের কথা বলে। গ্রামবাংলার আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, ভৌমগুন ও রহস্যময়তাকে নিজের অভিজ্ঞতার স্বকীয়তায় ভেঙেচুরে তিনি গড়ে তুলেছেন ‘অন্য এক আখ্যানময় নৈসর্গি...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প-বিশ্ব এক ভিন্ন জগতের কথা বলে। গ্রামবাংলার আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, ভৌমগুন ও রহস্যময়তাকে নিজের অভিজ্ঞতার স্বকীয়তায় ভেঙেচুরে তিনি গড়ে তুলেছেন ‘অন্য এক আখ্যানময় নৈসর্গিক কল্প-গল্প জগৎ’। এহেন লেখকের লেখা নিপাট ভয়ের হাড় কাঁপানো কাহিনি খুঁজে বের করা বেশ দুরূহ কাজ। ছোটোদের জন্য লেখা ভূতের গল্পে তার তৈরি দুটি চরিত্র ‘ছোটোমামা’ এবং ‘মুরারিবাবু’ বার বার ফিরে এসেছেন। এই গল্পগুলির অধিকাংশই খুবই হালকা চালের মজাদার ভূতের গল্প। ‘ভয়’ সেখানে খুব সামান্যই উপস্থিত। তাই এই সংকলনে সযত্নে এই গল্পগুলি পরিত্যাজ্য হয়েছে। সেই কারণে বাজার-চলতি ‘ভয়-ভূতুড়ে সংকলন’ গ্রন্থগুলিতে লেখকের যে ভূতের গল্পগুলি বার বার ফিরে আসে যেমন ‘ছক্কা মিয়ার টমটম’ বা ‘মুরারি বাবুর ঘড়ি’— এ-রকম গল্পগুলি এই সংকলনে অনুপস্থিত। এই বইতে লেখকের তুলনামূলক সিরিয়াস ভয়ের কাহিনিগুলি (সেগুলি কেবল ভূতের গল্পই নয়, মনস্তাত্ত্বিক ও কল্প বৈজ্ঞানিক ভয়ের গল্পও) এখানে সংকলিত হয়েছে। এ ছাড়া লেখকের একাধিক অগ্রন্থিত রচনাও এই সংকলনে অন্তর্ভুক্ত করা হল। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম ১৪ অক্টোবর, ১৯৩০ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। পাঁচের দশকের শেষাশেষি গল্প-উপন্যাসই তাঁর আত্মপ্রকাশের বাহন হয়ে ওঠে। কথাকার সিরাজের প্রাথমিক সাফল্য ছোটোগল্পে, প্রকাশের সঙ্গে সঙ্গে যা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং এক্ষেত্রে তিনি ছিলেন স্বভাবত স্বতন্ত্র। তবে গ্রন্থাকারে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘নীল ঘরের নটী’ ১৯৬৬ সালে। তারপর থেকে এ পর্যন্ত উপন্যাস এবং গল্পসংকলন নিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় দুই শতাধিক। রহস্য কাহিনি রচনায় তিনি নিজস্ব একটি ঘরানা সৃষ্টি করে গিয়েছেন। প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রী সরকার তাঁর সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। ছোটোদের জন্যও লিখেছেন প্রচুর। রোমাঞ্চকর ও মজাদার ভৌতিক কাহিনি লিখে তিনি ছেলে-বুড়ো সব শ্রেণির পাঠকের মন জয় করেছেন। ইংরেজি এবং ভারতীয় সব প্রধান ভাষায় সিরাজের বহু উপন্যাস ও ছোটোগল্প ভাষান্তরিত হয়েছে। সাহিত্যে স্বীকৃতি এবং মর্যাদা হিসেবে সিরাজ পুরস্কৃত হয়েছেন বেশ কয়েক বার। ‘অলীক মানুষ’ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়ালকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার। এ ছাড়া আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান, নরসিংহদাস স্মৃতি পুরস্কার ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ‘ডি লিট’ মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন সিরাজ। সেখানেও সাম্মানিক ‘ফেলোশিপ’ প্রদান করা হয় তাঁকে।
নামভয় সংগ্রহ
লেখকসৈয়দ মুস্তাফা সিরাজ
প্রকাশনীBookfarm || বুকফার্ম
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সৈয়দ মুস্তাফা সিরাজ

সৈয়দ মুস্তাফা সিরাজ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সৈয়দ মুস্তাফা সিরাজ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ভয় সংগ্রহ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading