এনকাউন্টার — কমলেশ কুমার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
এনকাউন্টার
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

এনকাউন্টার

লেখক: কমলেশ কুমার || Kamlesh Kumar
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩১৫৳৩৫০-১০%

সাশ্রয় ৳৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মাফিয়া-পরিবেষ্টিত আতঙ্কপীড়িত একটি গ্রামের কলেজে ইংরেজি সাহিত্যের তরুণ অধ্যাপক হিসেবে যোগ দেন কেডি স্যার। অচিরেই ছাত্রছাত্রী এবং এলাকার মানুষের নয়নের মণি হয়ে ওঠেন তিনি। মাদক-চোরাচালান, অস্ত্র এবং জালনো...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মাফিয়া-পরিবেষ্টিত আতঙ্কপীড়িত একটি গ্রামের কলেজে ইংরেজি সাহিত্যের তরুণ অধ্যাপক হিসেবে যোগ দেন কেডি স্যার। অচিরেই ছাত্রছাত্রী এবং এলাকার মানুষের নয়নের মণি হয়ে ওঠেন তিনি। মাদক-চোরাচালান, অস্ত্র এবং জালনোট পাচারের মতো অন্ধকার জগতের মুখোমুখি হয়ে পড়েন খুব শীঘ্রই। দ্রুত তিনি ডুবে যেতে থাকেন অন্ধকারাবৃত সেই নৃশংস জগতে। তবুও প্রতিমুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে সংবদ্ধ করতে চেষ্টা চালিয়ে যান এলাকার সকল মানুষকে। রুখে দাঁড়ানোর মন্ত্র আর আত্মবিশ্বাসের বীজ বুনে দিতে থাকেন তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে। অন্ধকারের বৃত্তজুড়ে আঁকতে থাকেন আলোর রেখা। দমবন্ধ করা অ্যাকশনের মধ্যেই ফিরে-ফিরে আসে কেডি স্যারের পুরনো জীবন, নয়ের দশকের আবছায়া, ফেলে আসা রূপকথার মতো কৈশোরকাল, তাঁর প্রেম, বিরহপীড়িত নিঃসঙ্গতা প্রভৃতি। এই উপন্যাস সমান্তরাল রেখার মতো এগিয়ে চলে তরতরিয়ে, যার একটি দিকে থাকে দমবন্ধ-করা সাসপেন্স, আর অপর দিকে চাঁদ-জ্যোৎস্নার আলোর মতো মায়াবী স্নিগ্ধতা। অনেক অন্ধকার আর রক্তাক্ত ইতিবৃত্ত পেরিয়ে এই কাহিনি ছুটে চলে পরিসমাপ্তির দিকে, যেখানে পৌঁছে এক অদ্ভুত তৃপ্তি আর মনখারাপের আঙিনায় এসে পড়েন পাঠক। হৃদয়ের গভীর থেকে উঠে আসা এই উপন্যাসের প্রতিটি শব্দ তৈরি করে এক সোনালি আবেশ আর অকৃত্রিম মাদকতা। অস্ত্র-চোরাচালান, মাদকপাচার আর মাটিমাফিয়াদের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে রাখে এই উপন্যাস। ভীতসন্ত্রস্ত আভাসপুর গ্রামের প্রতিটি কোণে জেগে থাকে চাপা উত্তেজনা আর লড়াইয়ের ইতিবৃত্ত। একদিকে অনাহত আলোকের বিবরণী, আর অন্যদিকে অতীতের কোনও বসন্ত বিকেলের কথা! একদিকে বোমা-বারুদ আর আগ্নেয়াস্ত্র, অন্যদিকে মুসাফিরনগরে রঙ্গনফুলের আভার মতো ছড়িয়ে থাকা আবেগবিহ্বলতা — এই সবটুকুই উপন্যাসটির মূল উপজীব্য। পৃথিবীজাত অনেক ঘৃণা , লোভ, লালসা পেরিয়েও যে এক প্রগাঢ় ও সহজ চেতনা আচ্ছন্ন করে তুলতে পারে মানুষকে, হৃদয়ে সৃষ্টি করতে পারে এক আনন্দ, এক যন্ত্রণা, এক কাব্য, আবহমান অস্তিত্বের গভীরে অনুরণন তুলতে পারে হঠাৎ, সাদা কাগজের মতো ম্লান হয়ে যাওয়া জীবনজুড়ে শুরু হতে পারে রঙের হোলিখেলা, এই উপন্যাসটি সেই দিকটিকেই নির্দেশ করে।
নামএনকাউন্টার
লেখককমলেশ কুমার
প্রকাশনীBookfarm || বুকফার্ম
ভাষাBangla
বাঁধাইHardcover
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
SKUEncounter

লেখক পরিচিতি

কমলেশ কুমার

কমলেশ কুমার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

কমলেশ কুমার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই
৳৩১৫
৳৩৫০
1

এই বিভাগের পাঠকেরা যা দেখেছেন

আপনার পছন্দ হতে পারে

রেটিং ও রিভিউ — এনকাউন্টার

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading