এপার বড়ো মাঘমাস ওপার বড়ো কুয়া — মিহির সেনগুপ্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
এপার বড়ো মাঘমাস ওপার বড়ো কুয়া
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

এপার বড়ো মাঘমাস ওপার বড়ো কুয়া

লেখক: মিহির সেনগুপ্ত || Mihir sen gupta
প্রকাশনী: Suprokash || সুপ্রকাশ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৭৫৳৫৪০-১২%

সাশ্রয় ৳৬৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সর্বশেষ এখন যেখানে আছি সেটাকে বাড়ি বলি বটে, তবে তারও সেই মান্যতা নেই। আগেরগুলো সব ‘বাসা’। এখনকারটাকে বাড়ি বলি, একটা আকাঙ্ক্ষা পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু বাস্তবে তা হয় না। বাল্যকালীন, বহুল প্রচল...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৪৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সর্বশেষ এখন যেখানে আছি সেটাকে বাড়ি বলি বটে, তবে তারও সেই মান্যতা নেই। আগেরগুলো সব ‘বাসা’। এখনকারটাকে বাড়ি বলি, একটা আকাঙ্ক্ষা পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু বাস্তবে তা হয় না। বাল্যকালীন, বহুল প্রচলিত একটা গল্পের কথা মনে পড়ে। বাঙালেরা বাসা এবং বাড়ি দুটি ভিন্ন অর্থে ব্যবহার করে। বাসাতে, তাদের মতে পাখিরা থাকে। মানুষ থাকে বাড়িতে। পশ্চিমবাংলায়, বিশেষত কলকাতায় শব্দ দুটি সমার্থক। এক বাঙালকে জনৈক কলকাতাবাসী নাকি প্রশ্ন করেছিল—'আপনার বাসা কোথায়?’ সেই বাঙাল ছিল কুলীন বরিশালি বাঙাল, যারা কোনো কথা সোজাভাবে বোঝে না। সে ভাবল, কলকাইত্যা লোকটা নিশ্চয়ই তাকে তুচ্ছভাবে পাখি বলে ভেবেছে। আবার এও ভাবল, পাখি যখন ভেবেছে, নিশ্চয়ই খুব কদর্য পাখিই ভেবে থাকবে। সেক্ষেত্রে নিশ্চয়ই শকুন ভাবাই সম্ভব। এখন, বরিশালি জবানে 'শকুন' শব্দটির উচ্চারণ হচ্ছে ‘হহুন’। সুতরাং ‘বাসা কোথায়’— এই প্রশ্নের উত্তরে সে সরাসরি বলল, ‘হহুন তোর বাফে।’ বাড়ি শব্দটার ডিনোটেশন এবং কনোটেশন ব্যাপারটা স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন প্রকার। ব্যাপারটা ক্ষুদ্রতা এবং ব্যাপকতার। গ্রামীণ যৌথ গৃহস্থালিতে যারা কোনোদিন বসবাস করেছে, তারাই বাড়ি কথাটার ব্যাপকতা বোঝে। বাসা জিনিসটা শহুরে, ক্ষুদ্রতা। সেটা যেন অনেকটা গর্তের মতো। বাইরের জগতের সঙ্গে তার একাত্মতা বোধে আসে না। যখন কেওড়ার বাড়ি চিরকালের মতো ছেড়ে এসেছিলাম, মনে হয়েছিল দুহাতের স্নেহের আগল থেকে যেন ছন্নছাড়া হয়ে গেলাম। ওরকম একটা হাহাকারি-অনুভূতি এ জীবনে আর পেলাম না। ছন্নছাড়া হওয়ার এই অনুভূতিটা জীবনে যেন চিরস্থায়ী হয়ে রইল।
নামএপার বড়ো মাঘমাস ওপার বড়ো কুয়া
লেখকমিহির সেনগুপ্ত
প্রকাশনীSuprokash || সুপ্রকাশ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৪৬
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

মিহির সেনগুপ্ত

মিহির সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মিহির সেনগুপ্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Suprokash || সুপ্রকাশ
Suprokash || সুপ্রকাশ

Suprokash || সুপ্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Suprokash || সুপ্রকাশ-এর সব বই
৳৪৭৫
৳৫৪০
1

রেটিং ও রিভিউ — এপার বড়ো মাঘমাস ওপার বড়ো কুয়া

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading