জাদু কলম — অলোক সান্যাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জাদু কলম
পছন্দের তালিকায় রাখুন

জাদু কলম

লেখক: অলোক সান্যাল || Alok Sanyal
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৮০৳৬০০-২০%

সাশ্রয় ৳১২০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

বিকাশে ফুল পেমেন্ট

পুরো টাকা একসাথে দিলে ৫% ছাড়

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বড়দের মধ্যে ছোটবেলা লুকিয়ে থাকে। তাই কিছু গল্প থাকে শুধু ছোটদের নয়, বড়দেরও সমান আমোদ দেয়৷ এমনই চারটি বড় কাহিনী নিয়ে ‘জাদুকলম’। এখানে পাতার ভাঁজে রয়েছে নির্ভেজাল হাসিরা। কখনো উঁকি দিয়েছে দুশ্চিন্তা এবং...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২২৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বড়দের মধ্যে ছোটবেলা লুকিয়ে থাকে। তাই কিছু গল্প থাকে শুধু ছোটদের নয়, বড়দেরও সমান আমোদ দেয়৷ এমনই চারটি বড় কাহিনী নিয়ে ‘জাদুকলম’। এখানে পাতার ভাঁজে রয়েছে নির্ভেজাল হাসিরা। কখনো উঁকি দিয়েছে দুশ্চিন্তা এবং রোমাঞ্চের মেঘ। কখনো আবার শুভ-অশুভের লড়াইয়ে উত্তেজনার পারদ চড়েছে সপ্তমে। ১)জাদুকলমঃ- বংশের মধ্যে কেবল অন্তুই খাপছাড়া। এমনকি অন্তুর দাদু, যিনি কিনা বাকি সব ভুলতে বসেছেন, তিনিও নিয়ম করে বই খুলে বসতে ভোলেন না। অন্তুর মন পড়ে থাকে কেবল ঘুঘুরগাছির জঙ্গলে, থুত্থুরে-তিরিং বিরিং-লম্বকর্ণদের মাঝে। সেই জঙ্গলেই কোথাও রয়েছে আওসাফ ফকিরের কলম। জাদু কলম। তার লোভে হাজির রাজা মৃত্যুঞ্জয়। অন্তু কী পারবে জাদু কলমকে রক্ষা করতে? ২)ব্রজমোহনের কামানঃ- অদ্ভুত যন্ত্র বানিয়েছেন ব্রজমোহন। দলমর্দ্দন। তার যন্ত্রের ক্ষমতা পৌঁছে গিয়েছে শত্রুপক্ষের কানে। ব্রজমোহনের সহায় ছোটবেলার বন্ধু বিপিন ঘোষ। কিন্তু তিনি যে মাঝেমধ্যেই নিজেতে থাকেন না। তাই বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছে রুপসা আর পিকলুকে। সবাই মিলে কী দলমর্দ্দনের বেহাত হওয়া আটকাতে পারবে? ৩)ভূত আছে ভূত নেইঃ- আজকাল জেগেও স্বপ্ন দেখেন দশানন রায়। স্বপ্নে দেখেন কোনো এক অজানা গ্রামের ছবি। আর কি আশ্চর্য, একদিন গদাধরের হাত ধরে পৌঁছেও গেলেন সেই গ্রামে! এদিকে সুদ কারবারি সদানন্দ গোঁসাইয়ের সমুহ বিপদ। নটবরের লোকজন তার নাম নিয়ে সকলকে অতিষ্ঠ করে তুলছে। বুড়ি কান্তা পিসিরও বিপদ কম নয়। দুষ্টু লোকের মতলব থেকে শ্রীদাম কী বাঁচাতে পারবে? সব উত্তর বাঁধা একই সুতোয়। ৪)দ্য ম্যাজিশিয়ানঃ- ম্যাজিশিয়ান দ্য গ্রেট কলিন মিরেনের মৃত্যু হয়েছিল মঞ্চে। তাঁর ছেলের মৃত্যুও একইভাবে। বাপ-ঠাকুরদার ম্যাজিকের নেশা, ছোট্ট জর্জের মধ্যেও সংক্রমিত। একদিন সেই ম্যাজিকের দৌলতেই সে পৌঁছে গেল অনেক বছর আগের বৃটেনে? জানতে পারল তার বাবা এবং ঠাকুরদার মৃত্যুর পেছনে এক দুষ্টু জাদুকরের হাত রয়েছে। জর্জ কী পারবে অতীত থেকে ফিরে আসতে? পারবে সেই দুষ্টু জাদুকরকে জব্দ করতে? উত্তর ‘জাদু কলম’এর পাতায়।
নামজাদু কলম
লেখকঅলোক সান্যাল
প্রকাশনীBookfarm || বুকফার্ম
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা২২৪
অবস্থাNew
ISBN-136280600000004
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অলোক সান্যাল

অলোক সান্যাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অলোক সান্যাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই
৳৪৮০
৳৬০০
1

রেটিং ও রিভিউ — জাদু কলম

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading