আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জল জঙ্গল পাহাড়
লেখক: অনিল দত্ত || Anil dutt
প্রকাশনী: Nandonik prokash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মানুষের দু রকম সত্তা। কোনো কোনো মানুষ গৃহাভিমুখী। বাড়িতে বসেই মানসভ্রমণে নিজেকে উজ্জীবিত করেন। আবার একদল আছেন, সময়োন্তরে বেরিয়ে পড়েন প্রকৃতির আহ্বানে। প্রকৃতির সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করে নেন। এই ভ্রমণ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৭৫
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মানুষের দু রকম সত্তা। কোনো কোনো মানুষ গৃহাভিমুখী। বাড়িতে বসেই মানসভ্রমণে নিজেকে উজ্জীবিত করেন। আবার একদল আছেন, সময়োন্তরে বেরিয়ে পড়েন প্রকৃতির আহ্বানে। প্রকৃতির সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করে নেন। এই ভ্রমণ পিপাসুদের পছন্দেরও রকমফের আছে। কেউ ভালোবাসেন সমুদ্র, কেউবা জঙ্গল, আবার কাউকে হাতছানি দেয় পাহাড়। এর ব্যতিক্রমও আছেন। যথা ইচ্ছা তথা য়া-এর মতো যখন যেখানে মন চায় ছুটে যনা তার আস্বাদনে। কখনো দল বেঁধে, কখনও একাকী। হাতে থাকা এই গ্রন্থখানি পড়তে পড়তে মনে হল, লেখক অনিল দত্ত তৃতীয় গোত্রের মানুষ। সরকারি চাকরির ফাঁকে মনকে বলেন, 'চলো যাই, একটু মন বদল করের আসি'। পিঠে ব্যাগ, কাঁধে ক্যামেরা নিয়ে জলের কাছে, গাছের কাছে, পাহাড়ের কাছে গিয়ে নিজেকে উজাড় করে দেন। কখনও উত্তর, কখনও পুব অথবা পশ্চিম, কিংবা দক্ষিণে পা চালিয়ে দেন। পাহাড়ের অপার সৌন্দর্যে তিনি অবগাহন করেন। পাহাড় থেকে পাহাড়ে ছুটে যান ট্রেকিং করতে। আবার কখনও গহন অরণ্যে খুঁজে বেড়ান নিজেকে, জ্যোৎস্না মায়ায় সিক্ত করেন মানবসত্তা। বনের মধ্যে যাদের ঘর গেরস্থালি, তাদের দেখা পান। আদিম হিংস্র এই পশু সকল যেন সম্ভ্রমে স্বাগত জানায় তাকে।
এভাবেই ভ্রামণিক অনিল দত্ত হিমালয় থেকে বঙ্গোপসাগর, সুন্দরবন থেকে গির অরণ্যে ছড়িয়ে দিয়েছেন নিজেকে। এও এক নেশা। বর্তমানে অবলুপ্ত রসিক ভ্রমণ-পিপাসুদের পত্রিকা 'পথ ও প্রান্তর'রের পাতায় উগড়ে দিয়েছেন ভ্রমণ অভিজ্ঞতা। হয়তো সুখ্যাত ভ্রমণ লিখিয়ের মতো কাব্যিক নয়, কিন্তু স্বাদু কলমে তিনি যেন ছবি এঁকেছেন। পড়তে পড়তে মনে হয় আমরাও বুঝি সেই অরণ্য অথবা জলভূমির কাছে আত্মসর্পণ করে বসে আছি।
| নাম | জল জঙ্গল পাহাড় |
|---|---|
| লেখক | অনিল দত্ত |
| প্রকাশনী | নান্দনিক প্রকাশ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৭৫ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অনিল দত্ত
অনিল দত্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অনিল দত্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
নান্দনিক প্রকাশ
নান্দনিক প্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
নান্দনিক প্রকাশ-এর সব বই
