যোগেন চৌধুরীর ছবি — অরুণ সেন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
যোগেন চৌধুরীর ছবি
পছন্দের তালিকায় রাখুন

যোগেন চৌধুরীর ছবি

লেখক: অরুণ সেন || Arun Sen
প্রকাশনী: Pratikshan

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩,০০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যোগেন চৌধুরীর ছবি: ব্যক্তি দেশকাল ও কল্পনা অজস্র চিত্রে সমৃদ্ধ অরুণ সেন আলোচিত এই বইটি পরিতোষ সেনের কথায় "বাংলাভাষায় শ্রেষ্ঠ শিল্পগ্রন্থ প্রকাশনা।" প্রতিক্ষণ প্রকাশিত, প্রগতি অফসেট প্রেসে নির্মিত '...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৫২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

যোগেন চৌধুরীর ছবি: ব্যক্তি দেশকাল ও কল্পনা অজস্র চিত্রে সমৃদ্ধ অরুণ সেন আলোচিত এই বইটি পরিতোষ সেনের কথায় "বাংলাভাষায় শ্রেষ্ঠ শিল্পগ্রন্থ প্রকাশনা।" প্রতিক্ষণ প্রকাশিত, প্রগতি অফসেট প্রেসে নির্মিত 'যোগেন চৌধুরীর ছবি' গুণে ও মানে সর্বার্থেই ছিল আন্তর্জাতিক মানের। হায়দরাবাদে বসে বইটির প্রযোজনা তত্ত্বাবধান করেছিলেন প্রিয়ব্রত দেব, অরুণ সেন এবং যোগেন চৌধুরী নিজে। এই সময়ের ভারতের চিত্রকলার মানচিত্রে যোগেন চৌধুরী অগ্রগণ্য শিল্পীদের একজন। তাঁর সমাদর শুধু এদেশে নয়, ভারতের গুরুত্বপূর্ণ এক চিত্রকর হিশেবে তাঁর খ্যাতি পৌঁছেছে বহির্বিশ্বেও। এই বইয়ের লেখা ও যোগেন চৌধুরীর ছবির প্রতিলিপিতে চোখ রেখেই অনুভব করা যাবে: দেশ ও কালের প্রেক্ষিতে একজন শিল্পী কীভাবে সাড়া দিয়েছেন তাঁর নিজস্ব চিত্রশৈলীতে চিত্রভাষায়, এক-একটি ছবিতে শিল্পের নানাস্তরের অভিজ্ঞতা সমন্বিত হয়েছে সংবেদনের তীব্রতায়। দর্শকের এই বিস্ময়ানুভব থেকেই এই বইয়ের লেখকেরও যাত্রারম্ভ। যোগেন চৌধুরীর ছবিতে বাস্তবের সঙ্গে কল্পনা, জীবনযাপনের দৈনন্দিনের মাধুর্য, স্থূলতা ও কৌতুক-শ্লেষ এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কিংবা বিশ্বব্যাপী সন্ত্রাস ও গণহত্যার ক্ষত, নেতির কৃষ্ণবর্ণ পৃথুলতার অঙ্গাঙ্গী প্রত্যাশার ক্রম-বিচ্ছুরিত আলো- এভাবেই তাঁর শিল্প সবসময়ই দেশসচেতন, কালসচেতন, আবার ব্যক্তিগত। প্রাচুর্য ও অসামান্য বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমগ্রতায় কীভাবে উপনীত হলেন শিল্পী তার সন্ধানই করতে চেয়েছেন লেখক। শিল্পীর ব্যক্তিজীবন, শিল্পীজীবন এবং তাঁর হয়ে-ওঠার কালানুক্রমিক তথ্য, ইতিবৃত্ত ও শিল্পস্বরূপকে উন্মোচিত করাই এখানে লক্ষ্য। আড়াইশোরও বেশি রঙিন ও শাদাকালো ছবির প্রতিলিপি, সঙ্গে শিল্পীর জীবনতথ্য, তাঁর একক ও মিলিত প্রদর্শনী আর সংগ্রহের বিবরণ এবং তাঁর রচনাপঞ্জি বইটিকে সম্পূর্ণতা দিয়েছে।
নামযোগেন চৌধুরীর ছবি
লেখকঅরুণ সেন
প্রকাশনীপ্রতিক্ষণ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৫২
অবস্থাNew
ISBN-1397-881-89323-12-1
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অরুণ সেন

অরুণ সেন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অরুণ সেন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

প্রতিক্ষণ
প্রতিক্ষণ

প্রতিক্ষণ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

প্রতিক্ষণ-এর সব বই
৳৩,০০০
1

রেটিং ও রিভিউ — যোগেন চৌধুরীর ছবি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading