আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ক্ষত
লেখক: সৌমিত্রি শংকর ঘোষ || Shoumitri Sankar Ghosh
প্রকাশনী: Book Look Publishing
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৫৯৮-১২%
সাশ্রয় ৳৭৩
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
২০২৫। জানুয়ারী। কলকাতা।
দুপুরের লাঞ্চ সারতে নিজের অফিস থেকে বেড়িয়ে সামনে চেনা ফুড স্টলের দিকে হাঁটতে থাকে Channel 24X7 এর দাপুটে রিপোর্টার রশিদা আলম। কিছুটা দূর এগিয়েই রশিদা বুঝতে পারে তার মোবাইলটা ভ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
২০২৫। জানুয়ারী। কলকাতা।
দুপুরের লাঞ্চ সারতে নিজের অফিস থেকে বেড়িয়ে সামনে চেনা ফুড স্টলের দিকে হাঁটতে থাকে Channel 24X7 এর দাপুটে রিপোর্টার রশিদা আলম। কিছুটা দূর এগিয়েই রশিদা বুঝতে পারে তার মোবাইলটা ভাইব্রেট করছে। সে মোবাইলটা হাতে নিয়ে ভালো করে দেখে। বাবলুর ফোন। বাবলু, মানে বাবলু ঘোষ, রশিদাকে বিভিন্ন সময়ে নানান খবর সংগ্রহ করে দেয়। নদীয়ার ধুবুলিয়ার ছেলে। রশিদা কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বাবলুর কন্ঠস্বর ভেসে আসে “দিদি, আমাদের গ্রামে একটা বড় গন্ডোগোল চলছে”।
-কি গন্ডোগোল বাবলু?
-শেষ দু’মাসে গ্রামের বেশ কয়েকটা মেয়ে নিখোঁজ। আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে এদের বাবা মায়েরা থানায় কোন রিপোর্টও লেখায়নি।
-তাই! আশ্চর্য্য হয়ে যায় রশিদা।
-হ্যাঁ দিদি। আপনি কি একবার গ্রামে আসবেন? বাবলুর কাতর আবেদন।
একটু সময় নিয়ে ভাবে রশিদা। তারপর সিদ্ধান্ত নেয় ও যাবে। নিজে গিয়ে সরেজমিনে তদন্ত করে আসবে। “আমি আসছি তোমাদের গ্রামে বাবলু। কালই”। রশিদার কথা শুনে আশ্বস্ত হয় বাবলু। সে হাঁফ ছেড়ে বাঁচে। জানে এই গন্ডোগোল একমাত্র সামলাতে পারে তার রশিদা দিদি। ডাকাবুকো সাংবাদিক হিসাবে এই মুহুর্তে যার নাম বাংলার সীমা ছাড়িয়ে সারা ভারতে স্থান করে নিয়েছে। “শুধু আমাকে সময়টা মেসেজ করে দেবেন দিদি” বাবলু বলে।
-নিশ্চয়। রশিদা ছোট্ট উত্তর দিয়ে কলটা কেটে চেনা ফুড স্টলের দিকে আবার হাঁটা লাগায়।
বাবলু নিজের মোবাইলটা প্যান্টের পকেটে চালান করে চায়ের দোকানের সামনে দাঁড় করানো নিজের সাইকেলটা নিয়ে বাড়ীর দিকে রওনা দেয়। চায়ের দোকানের মালিক, বাপন আড়চোখে খেয়াল রাখে বাবুল’র চলে যাওয়া। বাবলু তার দৃষ্টির বাইরে যেতেই সে নিজের কমদামী মোবাইলটা নিয়ে একটা নাম্বারে ফোন লাগায়। অপরপ্রান্ত কলটা রিসিভ করতেই বাপন দোকানের একটা কোণে গিয়ে চাপা স্বরে বলে “নিমাই ঘোষের ছেলের ওপরে একটু নজর রাখিস মন্টু। পাখি খুব কিচিরমিচির করছে”।
| নাম | ক্ষত |
|---|---|
| লেখক | সৌমিত্রি শংকর ঘোষ |
| প্রকাশনী | বুক লুক || Book Look |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সৌমিত্রি শংকর ঘোষ
সৌমিত্রি শংকর ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সৌমিত্রি শংকর ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

বুক লুক || Book Look
বুক লুক || Book Look প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
বুক লুক || Book Look-এর সব বই