আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
মহাভারতের কিশোর কাহিনী
লেখক: অমিতা চক্রবর্তী || Amita Chakraborty
প্রকাশনী: bhasha samsad
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৮০৳৫৫০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যা নাই ভারতে তা নাই ‘ভারতে’ কথাটি মহাভারত সম্পর্কে বলা হয়।জগতে যা কিছু দৃশ্যমান সবই রয়েছে এতে।
মহাভারতের আদিকাণ্ডে বা আদিপর্বে কতগুলি গল্পের আকারে নীতিবাক্যের (আমরা অনেকে মনে করি) প্রয়োগ করা হয়েছে। ক...
ট্যাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৭৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
যা নাই ভারতে তা নাই ‘ভারতে’ কথাটি মহাভারত সম্পর্কে বলা হয়।জগতে যা কিছু দৃশ্যমান সবই রয়েছে এতে।
মহাভারতের আদিকাণ্ডে বা আদিপর্বে কতগুলি গল্পের আকারে নীতিবাক্যের (আমরা অনেকে মনে করি) প্রয়োগ করা হয়েছে। কিন্তু এগুলো ঠিক নীতিবাক্য নয়, বরং সঠিক পথ বেছে নেবার পূর্বকথন। বলা যেতে পারে এগুলি মূল্যবোধ জাগানোর প্রয়াস। মূল্যবোধ কিন্তু নীতিবাক্য নয়। সময় ও পরিস্থিতি অনুযায়ী মূল্যবোধের পরিবর্তন হয়। তাই মহাভারত পড়ে কোনো চরিত্রকে আদর্শ চরিত্র মনে হয় না। দোষগুণ না থাকলে আর মানুষ হল কি করে! অথচ এই মূল্যবোধের একটা প্রয়োজন আছে।
অমিতা চক্রবর্তীর সরল গল্পে কিশোর মনের উপযোগী করে লেখা মহাভারতের আদিপর্ব নিয়ে “মহাভারতের কিশোর কাহিনী”তে জটিল বিষয়গুলো সহজ ভাবে উপস্থাপন করেছেন তিনি। সমুদ্র মন্থনের উদ্দেশ্য অমৃত, দানবরা জোর করে ছিনিয়ে নিতে চাইছে, আপনি কী করবেন? হয় বোঝাতে হবে, নয় লড়াই করতে হবে। দানবরা ধরুন শক্তিশালী। লড়াইয়ে পারবেন না। বোঝানো সম্ভব নয়, মিলেমিশে ভাগ করাও সম্ভব নয়, কারণ সকলের তৃষ্ণা মিটবে এত পরিমাণ অমৃত নেই। একটাই উপায় কৌশলে অমৃত নিতে হবে। দানবের মূল্যবোধ বলছে দানবদের প্রতি অবিচার হয়েছে, দেবতার মূল্যবোধ বলছে এ ছাড়া উপায় নেই। আসুরি শক্তি বলবান হলে সমাজে বিশৃঙ্খলা আসবে, দৈব শক্তি বলবান হলে অসুরদের বঞ্চনা হবে। তাহলে উপায়? যেন আমাদের মস্তিষ্কে খেলা করে। দারুণ লাগে “মহাভারতের কিশোর কাহিনী”। গল্পগুলি ভাবতে বাধ্য করে।
| নাম | মহাভারতের কিশোর কাহিনী |
|---|---|
| লেখক | অমিতা চক্রবর্তী |
| প্রকাশনী | ভাষা সংসদ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৭৬ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অমিতা চক্রবর্তী
অমিতা চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অমিতা চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

ভাষা সংসদ
ভাষা সংসদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
ভাষা সংসদ-এর সব বই