আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নিদ্রাতুর সুন্দরী
লেখক: ইয়াসুনারী কাওয়াবাতা || Yasunari Kawabata
প্রকাশনী: Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫৫৳৪০০-১১%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নেমুরেরু বিজোও নামে মূল উপন্যাসিকাটি প্রকাশিত হয় ১৯৬১ সালে। প্রাণিজগতে বিবর্তনের পথ ধরে মনুষ্যপ্রজাতির উদ্ভব হওয়ার সময়, তার চেতনার মূল অবলম্বন ছিল যে প্রত্ন-মন, সেটিকে সে আজও বহন করে চলেছে। জন্মাবধি ব...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নেমুরেরু বিজোও নামে মূল উপন্যাসিকাটি প্রকাশিত হয় ১৯৬১ সালে। প্রাণিজগতে বিবর্তনের পথ ধরে মনুষ্যপ্রজাতির উদ্ভব হওয়ার সময়, তার চেতনার মূল অবলম্বন ছিল যে প্রত্ন-মন, সেটিকে সে আজও বহন করে চলেছে। জন্মাবধি ব্যক্তিমানুষের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা এক জটিল পথে গড়ে তোলে তার অবচেতন মন, যার নির্দেশে নির্ধারিত হয় তার প্রতিক্রিয়া। আর সচেতনে স্মৃতিতে ধারণ করা অভিজ্ঞতার ভিত্তিতে যে বিবেচনার অধিকারী হয়, ভাষার মাধ্যমে সামাজিকভাবে তা বিনিময়ের প্রয়াস পেতে পারে। ভাষার যুক্তিগত কাঠামো তুলনায় সরল ও সুনির্দিষ্ট, তার ভিত্তি সামাজিক পরিসরে জীবনের সুস্পষ্ট অভিজ্ঞতা। এই উপন্যাসিকায় প্রবীণ এগুচির মৃত্যুচেতনা, দৈহিক কামনা, স্মৃতি আর সৌন্দর্যের আকর্ষণে সৃষ্ট নানা সম্পর্কের মধ্যে পারস্পরিক সংযোগ কাহিনীতে উন্মোচিত হতে থাকে। যে পথে মানুষের প্রত্ন-মন, অবচেতন মন ও সচেতন মন একযোগে ক্রিয়াশীল হয়ে মানুষটির পক্ষপাত, প্রতিক্রিয়া ও উদ্যমের জন্ম দেয় তা রহস্যাবৃত। সেই প্রক্রিয়ার বিকাশকে অনুমান, অনুভব ও পর্যবেক্ষণ করার দুঃসাহস কোনো লেখক অর্জন করলেও, অনুধাবনের অভ্যস্ত প্রক্রিয়াকে আশ্রয় দিতে পারার মতো সময়ানুক্রমিক, সুসম্বন্ধ কাঠামোর বাক্যে তাকে প্রকাশ করা দুরূহ, পরিস্থিতি বিশেষে অসম্ভব। তবু সৌন্দর্যচেতনা ও সৌন্দর্যলিপ্সার কেন্দ্রে ক্রিয়াশীল এক সুপ্ত উৎকণ্ঠার হদিস, মনস্তত্ত্বের গভীরতর সব তলের দার্শনিক কাওয়াবাতার এই উপন্যাসিকা।
| নাম | নিদ্রাতুর সুন্দরী |
|---|---|
| লেখক | ইয়াসুনারী কাওয়াবাতা |
| প্রকাশনী | Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849689720 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
ইয়াসুনারী কাওয়াবাতা
ইয়াসুনারী কাওয়াবাতা-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ইয়াসুনারী কাওয়াবাতা-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Panjeree Publications Ltd || পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড-এর সব বই