পথ ঢেকে যায় নকশি কাথায় — পৃষতী রায় চৌধুরী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পথ ঢেকে যায় নকশি কাথায়
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

পথ ঢেকে যায় নকশি কাথায়

লেখক: পৃষতী রায় চৌধুরী || prishati raychowdhury
প্রকাশনী: lyriqal

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যেন ফেলে আসা এক রেশম পথের কথা। না, ইতিহাসের পাতায় নেই তার নাম। একখানি ছোট গাঁ, আর গাঁয়ে একচালা পাঠশালা এক। সেই পাঠশালে পড়ত সে। পাঠশালা যাবার রাস্তাটা ছিল রেশমপথ। পথের দু’ধারে বাস ছিল রূপকথার বস্ত্রকার...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৪১
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

যেন ফেলে আসা এক রেশম পথের কথা। না, ইতিহাসের পাতায় নেই তার নাম। একখানি ছোট গাঁ, আর গাঁয়ে একচালা পাঠশালা এক। সেই পাঠশালে পড়ত সে। পাঠশালা যাবার রাস্তাটা ছিল রেশমপথ। পথের দু’ধারে বাস ছিল রূপকথার বস্ত্রকারদের। কে জানে কোন মায়ারাজ্যের কুঁচবরণ কন্যেদের জন্য বসন বুনত তাঁরা। পথ চলতে চলতে শোনা যেত তাঁত বোনার খটাখট শব্দ। বুনতে বুনতে সুতো কেটে গেলে সেই কেটে যাওয়া বাতিল সুতোর বান্ডিল ছুঁড়ে ফেলে দিত। মাটির দাওয়া পেরিয়ে রাস্তায় এসে পড়ে থাকত চুপ করে। প্রতিদিন ইস্কুল যাওয়ার পথে সংগ্রহ করত সে বাতিল সুতোর গুটলি। বিশুদ্ধ মুর্শিদাবাদ সিল্কের সুতো। কি যে পেলব, মসৃণ স্পর্শ! সেই গাঁয়ের গরিব তাঁতীদের বোনা গরদ আর সিল্কের শাড়ির যে জগৎজোড়া খ্যাতি তা জেনেছিল বড় হয়ে। একটা ছোট বাক্সে জমিয়ে রাখত কুড়নো রেশম-সুতোর গুটলি। কোথায় যে হারিয়ে গেছে সেই গুপ্তধনের বাক্‌সো কে জানে। বহরমপুরের গঙ্গার ধার দিয়ে, শিবপুরের জিটি রোড পেরিয়ে, কানপুর হয়ে একদিন পাড়ি দিল সেই মেয়েটি সাত সমুদ্র তেরো নদীর পারে। আশির দশকে যাদের শৈশব কেটেছে, সেই প্রজন্মের ভাণ্ডারে না আছে তেমন কোনও যুগান্তকারী খণ্ডকালের দলিল-দস্তাবেজ, না আছে দাঙ্গা-মন্বন্তর-দেশভাগ-নকশাল আন্দোলনের প্রত্যক্ষ আঁচে অগ্নিশুদ্ধ কোনও অমূল্য অভিজ্ঞতার অভিজ্ঞান। তবে বিশ্বায়নের মুক্ত দরবারে মধ্যবিত্তের পাড়ি দেওয়ার শুরু এই প্রজন্মের হাত ধরেই। মাটিতে আসন পেতে বসা গ্রাম্য পাঠশালা থেকে যাত্রা করে এসে দাঁড়িয়েছে বিশ্বের প্রথম সারির ইউনিভার্সিটির অত্যাধুনিক গবেষণাগারে। কাঠের জ্বালে গুগলি রান্না আর লস এঞ্জেলেস পোর্টের সয়েল টেস্টিং— দুইই সামলেছে অনায়াস স্বাভাবিকতায়। ষষ্ঠী পুজোর হলুদ সুতো হাতে বেঁধেও মন দিয়েছে সল্ঝেনেৎসিনের উপন্যাসে। গোষ্পদ আর মহাসাগর— দুই আধারেই প্রত্যক্ষ করেছে মহাকাশের প্রতিচ্ছবি। একই রকম বিস্ময় আর মুগ্ধতা জেগে ছিল। হারিয়ে যাওয়া বাক্‌সো থেকে কে যেন সেই রঙবেরঙের রেশম সুতো বার করে বুনে চলেছে এক স্বপ্ন কাঁথা। সেই নক্‌শি কাঁথার যত ছবি সব যেন তাঁর জীবন থেকে নেওয়া।
নামপথ ঢেকে যায় নকশি কাথায়
লেখকপৃষতী রায় চৌধুরী
প্রকাশনীlyriqal || ৯ঋকাল
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৪১
অবস্থাNew
ISBN-139789387577527
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পৃষতী রায় চৌধুরী

পৃষতী রায় চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পৃষতী রায় চৌধুরী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

lyriqal || ৯ঋকাল
lyriqal || ৯ঋকাল

lyriqal || ৯ঋকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

lyriqal || ৯ঋকাল-এর সব বই
৳৫২৫
৳৬০০
1

রেটিং ও রিভিউ — পথ ঢেকে যায় নকশি কাথায়

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading