আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পলাশ পুরাণ
লেখক: পলাশ পুরকায়স্থ || Polash Purkayastha
প্রকাশনী: Matabbor Comics and Publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১২০৳১৫০-২০%
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গল্প অনেক ধরণের হয়৷ কিন্তু বিষয় বস্তু গল্পের প্রাণ৷ এই বিষয় বস্তুর বৈচিত্রে আমরা আনতে যাচ্ছি পলাশ পুরাণ নাম গল্পের সংকলনটি৷ কটা গল্প থাকলে ভেতরে সেটা না হয় পাঠক পৃষ্ঠা উল্টে সুচী দেখেই জেনে নেবেন৷ তবে...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৯৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
১st Edition, October ২০২২
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
গল্প অনেক ধরণের হয়৷ কিন্তু বিষয় বস্তু গল্পের প্রাণ৷ এই বিষয় বস্তুর বৈচিত্রে আমরা আনতে যাচ্ছি পলাশ পুরাণ নাম গল্পের সংকলনটি৷ কটা গল্প থাকলে ভেতরে সেটা না হয় পাঠক পৃষ্ঠা উল্টে সুচী দেখেই জেনে নেবেন৷ তবে একটা কথি বলতে পারি গল্পের বিষয় বৈচিত্রে এই পলাশ পুরাণ সংকলনটি অনন্য৷ ধরুন চিঠি নিয়ে একটা বৈজ্ঞানিক কল্প কাহিনী হতে পারে সেটা এই সংকলনে জানবেন৷
রেকর্ড ভাঙাগড়ার খেলায় একজন পৃথিবীর ভার্চুয়ালিটিটাকেই বিপদে থেলে দিতে পারে কিংবা সিলেটের অপ্রচলিত মিথ এ লেইয়াখাউরী কীংবা ধরুণ ফাঁদে আটকে পরা এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প: আপনাকে ভাবাবে৷ আপনি ভাববেন আর পড়বেন৷ কোন ফাঁকে বইটা শেষ হয়ে গেল বুঝতেই পারবেন না।
-
গল্পের সংক্ষেপঃ
-
১)লেইয়া খাউরীঃ
সিলেটের অপ্রচলিত একটা মিথ থেকে৷ মানুষ বলে ওখানে কিছু আছে৷ হাওরে নির্জনে একা পেলে ওটা মানুষকে বশ করে চেটে চেটে খেয়ে ফেলে৷ শুধু তাই নয় শিকার হাতছাড়া হলে সে শিকারের পেছন পেছন পৌঁছে যায় ঘর অব্দি৷
২) ট্রাই সাইকেলঃ
ছেলেটা একাই থাকে৷ ছাদের চিলেকোঠায়৷ ওটাই তার সংসার৷ বাচ্চা একটা মেয়েকে দেখে সে৷ আর পুরোনো একটা ট্রাই সাইকেল! কী রহস্য লুকিয়ে আছে ছেলেটা বাচ্চাটা আর ট্রাই সাইকেল ঘিরে?
৩)দ্বন্দ্বঃ
মানুষ যা দেখে তাই সত্যি হয় না৷ দেখার মধ্যেও ভুল থাকতে পারে৷ ভ্রম মানুষকে করে তুলতে পারে পশু৷ আর যদি ব্যাপারটা হয় প্যারানরমাল তাহলে বলে শয়তানের আছর হয়েছে!
৪) হলোগ্রাফিক চিঠিঃ
বহুবহু শতাব্দী পর, বহুবহু শতাব্দী পূর্বের একটা ব্যাপার চিঠি৷ ই-পে গ্রন্থাগারে একটা বিচ্ছিন্ন মডিউলে র্যুন খুঁজে পায় প্রাচীন মানুষের চিঠি৷ ভালবাসার কথা লেখা তাতে৷ তারপর... ?
৫) রেকর্ডঃ (বিদেশী গল্প অবলম্বনে)
জ্যাকব রিডস একজন এথলেট৷ তিনি ভেঙে খানখান করে ফেলেছেন ১০০মিঃ দৌড়ের আগের রেকর্ড৷ সবাই বলছে যা হয়েছে সেটা ভাঙা অসম্ভব৷ কিন্তু জ্যাকব প্রমাণ করতে চায় কিছুই অসম্ভব নয়, কিন্তু ও কী জানে ওর উপর চোখ রাখছে ভিন্ন কিছু!
৬) এআইএইচ ইতিহাসঃ (বিদেশী গল্প অবলম্বনে)
পৃথিবী ধ্বংসের মূলে মানুষের আবিষ্কার৷ আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷
৭) বৃষ্টি অথবা কবিতাঃ
আপাতঃরোমান্টিক একটা গল্প৷ বৃষ্টির মধ্যে দুটি ছেলেমেয়ের কথোপকথন৷ কিন্তু আমরা মানুষ চিনতে ভুল করি৷ আপাতঃ দৃষ্টিতে যাকে মানুষ বলে মনে হয় সে কী সত্যিই মানুষ নাকি মানবিকতা বলে কিছু নেই আসলে৷
৮) গাদ্দারীঃ
একদল ডাকাত৷ ওরা ডাকাতি করে৷ নতুন একজন জুটেছে ডাকাত দলে৷ তার নাম হোসেন৷ তারপর...
৯) গাদ্দারী-২ঃ
ব্যাপারটা অন্যরকম৷ স্বাধীনতা যুদ্ধের সময় যা হয়েছে আমরা সবাই জানি কিন্তু সেই সময়ের এক পেশাদার খুনীর কাহিনী এটি
১০) পিতৃঋণঃ
পিতৃত্ব৷ শব্দটি ছৌট হলেও অনেক ভারী৷ সন্তানহীন পিতার মনোস্তাত্বিক বিবরণের দলিল এই পিতৃঋণ৷
১১) ফাঁদঃ
ফাঁদ থেকে মুক্তিযোদ্ধাদের উদ্ধার করতে যেয়ে নিজেই ফাঁদে পড়ল সাধারণ এক মানুষ
১২) ফাঁদ-২ঃ
কিশোর এক মুক্তিযোদ্ধাকে ফাঁদে ফেলেছে পাকহানাদার বাহিনী ও রাজাকারেরা৷ পাঠক এই গল্পের শেষ অত্যাচারের ঘটনাটা সত্য৷
বইয়ের নাম : পলাশ পুরাণ
লেখক : পলাশ পুরকায়স্থ
প্রচ্ছদ : জাওয়াদ উল আলম
প্রুফ এবং সম্পাদক : উম্মে কুলসুম সাদিয়া
সহ-সম্পাদকঃ ফাহাদ আল আবদুল্লাহ,
চন্দ্রিকা নূরানি ইরাবতী
রাগিব নিহাল তন্ময়
জনরা : গল্প সংকলন
প্রকাশনী : Matabbor Comics and Publication
ধরন : পেপারব্যাক এবং সাদা নিউজপ্রিন্ট
পৃষ্ঠা সংখ্যা : ৯৮
মুদ্রিত মূল্য : ১৫০ টাকা
| নাম | পলাশ পুরাণ |
|---|---|
| লেখক | পলাশ পুরকায়স্থ |
| প্রকাশনী | Matabbor Comics and Publication |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ৯৮ |
| সংস্করণ | 1st Edition, October 2022 |
| অবস্থা | New |
| ISBN-13 | 978-987-8966-71-8 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
| ওজন | 0.1 |
লেখক পরিচিতি
পলাশ পুরকায়স্থ
পলাশ পুরকায়স্থ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পলাশ পুরকায়স্থ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Matabbor Comics and Publication
Matabbor Comics and Publication প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Matabbor Comics and Publication-এর সব বই
