আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
(রক্তচাপ কোলেস্টরল হার্টঅ্যাটাক )
লেখক: ডাঃ শ্যামল চক্রবর্তী || Shamol chakrobarti
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
Description
আর কয়েকবছরের মধ্যে করোনারি হৃদরোগের ঢেউ আছড়ে পড়বে ভারতে, ভারত হতে চলেছে ‘হৃদরোগ মহামারীর দেশ’। সনাতন ভারতীয় জীবনবোধ ও খাদ্যাভ্যাস ছেড়ে বেরিয়ে আসা এ দেশের আজকের মানুষের করোনারি হৃদরোগ...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৫৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
Description
আর কয়েকবছরের মধ্যে করোনারি হৃদরোগের ঢেউ আছড়ে পড়বে ভারতে, ভারত হতে চলেছে ‘হৃদরোগ মহামারীর দেশ’। সনাতন ভারতীয় জীবনবোধ ও খাদ্যাভ্যাস ছেড়ে বেরিয়ে আসা এ দেশের আজকের মানুষের করোনারি হৃদরোগের এত বেশি শিকার হবার মূল কারণ অনুসন্ধানসহ করোনারি হৃদরোগের লক্ষণ, উপসর্গ, পরীক্ষানিরীক্ষা, চিকিৎসার পাশাপাশি এই বইয়ে আছে হার্ট অ্যাটাক হলে পরবর্তী জীবনে সুস্থ থাকার হালহদিশ। আছে রক্তচাপবৃদ্ধি আর কোলেস্টেরল প্রাবল্য, করোনারি হৃদরোগের এই দুই বিশেষ ঝুঁকি নিয়ে সবিস্তার আলোচনা, বাস্তবসম্মত পরামর্শ। আছে হৃদয়বান্ধব ভোজ্য তেলের হদিশ, হৃদরোগ আটকাতে আধুনিক ব্যবস্থাদির পাশাপাশি রসুন গাজর পাতিলেবু মাছসহ নির্দিষ্ট প্রাকৃতিক খাদ্যের আধুনিক মূল্যায়ন। রক্তচাপ বা কোলেস্টেরল বেশি অথচ করোনারি হৃদরোগ নেই এমন মানুষও এই বই থেকে পাবেন তাঁদের সমস্যার সমাধানের হালহদিশ। পাবেন নুন খাওয়ার বিপদ, হার্ট অ্যাটাক বনাম অ্যানজাইনা, আকস্মিক হৃদস্তব্ধতার চিকিৎসা, বাইপাস সার্জারি বনাম বেলুন অ্যানজিওপ্লাস্টি এমনকী হৃদযন্ত্র প্রতিস্থাপনের সবিস্তার আলোচনা। সত্তরটিরও বেশি তথ্যসমৃদ্ধ প্রাসঙ্গিক সারণি, সাতটি রেখচিত্র শুধু নয় এই বইতে রয়েছে করোনারি হৃদরোগ, অতিরক্তচাপ বা কোলেস্টেরল বৃদ্ধি সমস্যার প্রতিকার আর প্রতিরোধের সর্বশেষ পরামর্শ। যে কোনও বয়সে করোনারি হৃদরোগ বা হার্ট অ্যাটাক প্রতিরোধে প্রত্যেক স্বাস্থ্যান্বেষী বাঙালির কাছে এই বই হয়ে উঠবে অপরিহার্য গাইডবুক। হৃদরোগ থেকে মুক্তির ঠিকানা শুধু নয়, সুস্বাস্থ্যের উজ্জ্বল আশ্বাস। বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের গ্রন্থের সীমিত তালিকায় এ এক মূল্যবান সংযোজন।<
| নাম | (রক্তচাপ কোলেস্টরল হার্টঅ্যাটাক ) |
|---|---|
| লেখক | ডাঃ শ্যামল চক্রবর্তী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২৫৮ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177564914 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
ডাঃ শ্যামল চক্রবর্তী
ডাঃ শ্যামল চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ডাঃ শ্যামল চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই