রনবীর কার্টুন: টোকাই ও অন্যান্য ১৯৬৯-২০২৩ (৪ খণ্ডের সেট)
লেখক: রফিকুন নবী || Rafiqun Nabi
প্রকাশনী: Gallery Chitrak
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩,২০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই বালককে সবাই চেনেন। পরনে চেক লুঙ্গি, উদাম গা, ন্যাড়া মাথা। কখনো সে শুয়ে থাকে রাজধানীর ফুটপাতে খোলা আকাশের নিচে। কখনো সারি করে রাখা পাইপের ভেতরে। পা ছড়িয়ে বসে থাকে ডাস্টবিন বা পার্কের বেঞ্চের পাশে। ম...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এই বালককে সবাই চেনেন। পরনে চেক লুঙ্গি, উদাম গা, ন্যাড়া মাথা। কখনো সে শুয়ে থাকে রাজধানীর ফুটপাতে খোলা আকাশের নিচে। কখনো সারি করে রাখা পাইপের ভেতরে। পা ছড়িয়ে বসে থাকে ডাস্টবিন বা পার্কের বেঞ্চের পাশে। মাঝেমধ্যে সে থাকে খোশমেজাজে। কখনো উদাসীন।
কাঁধে থাকে একটি বস্তা। এটিই তার সম্বল। একবার এক পুলিশ তাকে জিজ্ঞাসা করছে 'বস্তা ভর্তি কইরা কী টোকাইছিস?' তার নির্বিকার উত্তর 'এই... সবতের বস্তাপচা কথাওয়ালা কাগজ। মানে খবরটবরওয়ালা কাগজ আরকি...।' এই হলো টোকাই।
টোকাইকে নানাজনে নানা ধরনের প্রশ্ন করে। টোকাই তার মতো করে উত্তর দেয়। সেই উত্তরে কখনো থাকে সমাজের অসংগতির ওপর তীব্র কশাঘাত, ওপরতলার মানুষের স্বার্থপরতার প্রতি বিদ্রূপ। রাজনীতি ও রাজনীতিকদের প্রতি কটাক্ষ।
এই টোকাই সবারই খুব চেনা। ইমেরিটাস অধ্যাপক, সমকালের অন্যতম বহুমাত্রিক সৃজনী প্রতিভা, শিল্পী রফিকুন নবীর এই অবিস্মরণীয় কার্টুন চরিত্রটি দেশের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের প্রতীকে পরিণত হয়েছে। একই সঙ্গে তাদের পরিচিতিসূচক 'টোকাই' নামটিও বাংলা ভাষার একটি শব্দ হিসেবে বাংলা একাডেমির অভিধানে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে 'রনবী' নামে আঁকা তাঁর এই কার্টুন চরিত্রটি আমাদের ভাষা ও ভাবনায় পেয়েছে চিরস্থায়িত্ব। গত ছয় দশকে আঁকা তাঁর টোকাই ও বিভিন্ন কার্টুন নিয়ে প্রকাশিত হয়েছে রনবীর কার্টুন (১৯৬৯-২০২৩): টোকাই ও অন্যান্য নামের চার খণ্ডের বই।
| নাম | রনবীর কার্টুন: টোকাই ও অন্যান্য ১৯৬৯-২০২৩ (৪ খণ্ডের সেট) |
|---|---|
| লেখক | রফিকুন নবী |
| প্রকাশনী | Gallery Chitrak |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
রফিকুন নবী
রফিকুন নবী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রফিকুন নবী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Gallery Chitrak
Gallery Chitrak প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Gallery Chitrak-এর সব বই
