
রোভার্সের রয় – তৃতীয় খণ্ড
লেখক: টম টালি
প্রকাশনী: Kalpabiswa
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
রোভার্সের রয় – তৃতীয় খণ্ড টম টালি ও ডেভিড স্কিউ বাংলা অনুবাদ – সায়ক দত্ত চৌধুরী ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’ এই ফুটবলের মধ্যে দিয়ে বাঙালি বিশ্বজগতের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করে। আর সেজন্যই...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
বিবরণ
বইটি সম্পর্কে
রোভার্সের রয় – তৃতীয় খণ্ড টম টালি ও ডেভিড স্কিউ বাংলা অনুবাদ – সায়ক দত্ত চৌধুরী ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।’ এই ফুটবলের মধ্যে দিয়ে বাঙালি বিশ্বজগতের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করে। আর সেজন্যই বিশ্বকাপের সময় আমাদের পাড়াগুলো সেজে ওঠে নানান দেশের পতাকায়। আমরা হয়ে পড়ি সেই সমস্ত দেশের সমর্থক, যেখানে আমরা হয়তো কোনোদিন যাইনি, বা যাবও না। এই উন্মাদনার প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বকাপের ঠিক পরেই কল্পবিশ্ব প্রকাশ করল তাদের ফুটবলের প্রতি শ্রদ্ধার্ঘ্য ‘রোভার্সের রয়-৩’। আশা করি, এটিও আগেরগুলোর মতোই পরম পাঠকপ্রিয় হবে। গত শতাব্দীর সাতের ও আটের দশকে ফুটবল গুন্ডামি তুঙ্গে উঠেছিল। এদের মধ্যে সব চেয়ে কুখ্যাত ছিল ইংল্যান্ডের ফুটবল গুন্ডারা। একসময় ইউরোপের অন্য দেশগুলো ইংল্যান্ডের সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমন একটি জ্বলন্ত সমস্যা নিয়ে রয় রেস মাথা ঘামাবে না, তা তো হয় না। তাই এই খণ্ডের বেশির ভাগ জুড়েই রয়েছে ফুটবল গুন্ডামির বিরুদ্ধে তার নেওয়া ব্যতিক্রমী ব্যবস্থাগুলোর কাহিনি। এর সঙ্গে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এককথায় বলা যায়, এই সংখ্যায় রয় অনেক বেশি মাটির কাছাকাছি। আর এটি গ্রাফিক নভেলের চিত্রনাট্যে সমকালকে ছুঁয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ উদাহরণও বটে।
| নাম | রোভার্সের রয় – তৃতীয় খণ্ড |
|---|---|
| লেখক | টম টালি |
| প্রকাশনী | Kalpabiswa || কল্পবিশ্ব |
| ভাষা | Bangla |
| পৃষ্ঠা | ৫৬ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789347889011 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
প্রকাশনী সম্পর্কে

Kalpabiswa || কল্পবিশ্ব প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Kalpabiswa || কল্পবিশ্ব-এর সব বই