ছালাতুর রাসূল (ছাঃ) — মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
ছালাতুর রাসূল (ছাঃ)
পছন্দের তালিকায় রাখুন

ছালাতুর রাসূল (ছাঃ)

লেখক: মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব || Muhammad Asadullah Al Galib
প্রকাশনী: Hadeeth Foundation Bangladesh || হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৮০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"ছালাতুর রাসূল (ছাঃ) " বইটির ৪র্থ সংস্করণের ভূমিকা: بسم الله الرحمن الرحيم ছালাত শিক্ষার ক্ষেত্রে নির্ভরযোগতা ও জনপ্রিয়তার শীর্ষে ওঠা ছালাতুর রাসূল (ছাঃ)-এর ৪র্থ সংস্করণ বের করতে পেরে আমরা সর্বান্তঃ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
৫th Edition, ২০১১
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

"ছালাতুর রাসূল (ছাঃ) " বইটির ৪র্থ সংস্করণের ভূমিকা: بسم الله الرحمن الرحيم ছালাত শিক্ষার ক্ষেত্রে নির্ভরযোগতা ও জনপ্রিয়তার শীর্ষে ওঠা ছালাতুর রাসূল (ছাঃ)-এর ৪র্থ সংস্করণ বের করতে পেরে আমরা সর্বান্তঃকরণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কঠোর অধ্যবসায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাননীয় লেখক পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে যে সংস্কারধর্মী লেখনী সমূহ সমাজকে একের পর এক উপহার দিয়ে চলেছেন, অত্র ছালাতুর রাসূল (ছাঃ) তারই একটি অংশ। ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ। ৭৮১-৮৫৫ খৃঃ) বলেন, যদি তুমি (বাগদাদের) একশত মসজিদেও ছালাত আদায় কর, তবুও তুমি কোন একটি মসজিদে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের ছালাত দেখতে পাবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের নিজেদের ছালাত ও তোমাদের সাথীদের ছালাতের প্রতি দৃষ্টি দাও' (আবু ইয়া'লা, তাবাক্বাতুল হানাবিলাহ (বৈরূত: দারুল মা'রিফাহ, তাবি) ১/৩৫২)। এটি ছিল দূর অতীতের অবস্থা। এক্ষণে আমাদের এ ফিতার যুগে অবস্থার অবনতি কতদূর হয়েছে, তা সহজেই অনুমেয়। প্রধানতঃ অজ্ঞতা, সংকীর্ণতা ও শৈথিল্যবাদিতার ফলেই এগুলি ঘটেছে। অথচ ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম থেকে অবিরত ধারায় একথা বর্ণিত হয়েছে যে, কোন বিষয়ে হাদীছ গেলে তারা বিনা শর্তে তার উপর আমল করতেন' (অলিউল্লাহ দেহলভী, আল-ইনছাফ, বৈরূত পূঃ ৭০)। এতদ্ব্যতীত ইমাম আবু হানীফা (৮০-১৫০ হিঃ) সহ সকল মুজতাহিদ ইমাম বলেছেন যে, ছহীহ হাদীছই আমাদের মাযহাব (শা'রানী, কিতাবুল মীযান, দিল্লী: ১/৭৩)। উল্লেখ্য যে, শরী'আতের ব্যাখ্যা অবশ্যই হতে হবে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী, অন্যদের বুঝ অনুযায়ী নয়। রাসূল (ছাঃ) বলেন, কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তার ছালাত সম্পর্কে। ছালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হলে অন্য সব আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)। সেকারণ মাননীয় লেখক সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি গভীরভাবে দৃষ্টি দিয়েছেন এবং চূড়ান্ত সাধনার মাধ্যমে মুহাদ্দেছীন ও সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণে ছহীহ হাদীছের ভিত্তিতে অত্র বইটি রচনা করেছেন। এ বইয়ের অনন্য বৈশিষ্ট্য হল, বড় একটি বিষয়কে ছোট পরিসরে বিশুদ্ধ দলীল সহ পেশ করা। আল্লাহভীরু মুসলমানের জন্য এ বই পরকালীন মুক্তির পথে আলোকবর্তিকা হবে বলে আমরা বিশ্বাস করি। সঙ্গত কারণেই বইয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে। ১ম সংস্করণে ৮০ পৃঃ, ২য় সংস্করণে ১৪৪ পৃঃ, ৩য় সংস্করণে ২৪৮ পৃঃ এবং ৪র্থ সংস্করণে ৩০৪ পৃঃ হয়েছে। উল্লেখ্য যে, ৪র্থ সংস্করণের হুবহু অনুবাদ হিসাবে ১ম ইংরেজী সংস্করণ একই সাথে প্রকাশিত হল। ফালিল্লা-হিল হামদ। বেপরিশেষে আমরা দারুল ইফতা ও গবেষণা বিভাগের সম্মানিত সদস্যগণকে এই বিশ্বজনীন গ্রন্থটি প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এ মূল্যবান বইটি মাননীয় লেখকের ও তাঁর পিতামাতা ও পরিবারবর্গের এবং এর সাথে সংশ্লিষ্ট ও সহযোগী সকলের পরকালীন মুক্তির অসীলা হৌক, এই দো'আ করি-আমীন।
নামছালাতুর রাসূল (ছাঃ)
লেখকমুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রকাশনীHadeeth Foundation Bangladesh || হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
ভাষাBengali
সংস্করণ5th Edition, 2011
অবস্থাNew
ISBN-139789843339904
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Hadeeth Foundation Bangladesh || হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ

Hadeeth Foundation Bangladesh || হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Hadeeth Foundation Bangladesh || হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ছালাতুর রাসূল (ছাঃ)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading