আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সর্বংসহ কালীগুণীন
লেখক: সৌমিক দে || Soumik De
প্রকাশনী: biva
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৯০৳৪৪৫-১২%
সাশ্রয় ৳৫৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এটি কালীগুণীন সিরিজের পঞ্চম বই। বইটিতে মোট ৩টে কালীগুণীনের অ্যাডভেঞ্চার উপন্যাস রয়েছে। যথাক্রমে কালীগুণীন ও সর্বনাশের হেঁয়ালি, কালীগুণীন ও ধ্বংসের পুঁথি, কালীগুণীন বনাম শানিয়াড়ির প্রেত।
গুরুভার ড...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২০৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এটি কালীগুণীন সিরিজের পঞ্চম বই। বইটিতে মোট ৩টে কালীগুণীনের অ্যাডভেঞ্চার উপন্যাস রয়েছে। যথাক্রমে কালীগুণীন ও সর্বনাশের হেঁয়ালি, কালীগুণীন ও ধ্বংসের পুঁথি, কালীগুণীন বনাম শানিয়াড়ির প্রেত।
গুরুভার ডালা খুলে একটা জীর্ণ গুটানো কাগজ বের করে মেলে ধরলো সামনে। মুখে বললো, "এই ঠাকুরঘর বোধহয় একটা ধোঁকার টাটি মাত্র, নাহলে উঠানে মন্দির থাকতে কেউ ঘরে একই বিগ্রহ রাখে সচরাচর?"
কাগজের হাতের লেখা অতি প্রাচীন না হলেও অন্ততঃ এক পুরুষ আগের তো বটেই। ইন্দ্র একবার তোরঙ্গটা দেখে নিয়ে কইলো, "আমি ছেলেবেলায় এই তোরঙ্গ আমাদের বাড়িতেই দেখেচি। খুড়ো নিয়ে এসেচিলেন হয়তো। বাবার মুখে শুনেচি, এতে তাঁর ঠাকুরদার লেখা কিছু একটা রয়েচে, যে জিনিস নাকি যুগযুগান্ত ধরে বংশ পরম্পরায় আমাদের পরিবারে কয়েক পুরুষ বাদ দিয়ে দিয়ে নতুন করে লেখা হয়ে আসচে। এতে কি লেখা রয়েচে ঠাকুর?
কালীপদ কাগজটা মেলে ধরলো আমাদের দিকে। হলদে হয়ে আসা কাগজে ঘন কালো অক্ষরে লেখা রয়েচে একটা হেঁয়ালি ধরণের কিছু --
কে সবকিছু লয়ে দানিলেন ঘোষে,
বুকে তার সুষুপ্ত ধ্বংস সরোষে।
জ্বলে চোখ বিভীষণ, দেখে রবি-চাঁদ,
পঞ্চানন মাল্য হতে এক মুন্ড বাদ,
বাকি চার রক্ষা পায় অমরের বনে,
অগ্নিদেবের চরণখানি চলিবে যেই ক্ষণে,
চৌকাঠেতে চাবিকাঠি, উদ্ধারিবে তা,
করিবে স্থাপন তারে দেখতে ভালো যা,
সে মালার সিংহভাগ আসে করতলে,
অংশগ্রহণ করে ভূমি রসাতলে।
পড়া লিখা অক্ষরের কোনো দাম নাই,
কানেতে শুনিবে যাহা সত্য হয় তাই।
চতুরঙ্গ শুদ্ধ কেহ দন্ডাইবে দ্বারে,
খুলিবে তবেই বাধা এক ফুৎকারে।
________________________________________________________________
শুরু হয়ে গেছে কালিগুনীন সিরিজের নতুন বই 'সর্বংস্বহা কালীগুনীন
| নাম | সর্বংসহ কালীগুণীন |
|---|---|
| লেখক | সৌমিক দে |
| প্রকাশনী | BIVA || বিভা পাবলিকেশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ২০৮ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সৌমিক দে
সৌমিক দে-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সৌমিক দে-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

BIVA || বিভা পাবলিকেশন
BIVA || বিভা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
BIVA || বিভা পাবলিকেশন-এর সব বই