আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শ্মশান: মানুষ পোড়া ধোঁয়ার নির্জন স্মৃতি (২য় খণ্ড)
লেখক: অলোক সরকার || Alok Sarkar
প্রকাশনী: alok
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫৭০৳৬৫০-১২%
সাশ্রয় ৳৮০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
“এমন অসংখ্য ঘটনার, স্মৃতি আগলে বসে থাকার ব্যথা-মুখ আমি জানি, সামনে থেকে প্রত্যক্ষ করেছি। অবশ্য এইসব দৃশ্য, ঘটনা প্রত্যক্ষ করার বিষয় নয়— উপলব্ধির। বাইরে থেকে হয়তো বোঝা যায় না সেই ব্যক্তিগত শোক ও স্মৃতি...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
“এমন অসংখ্য ঘটনার, স্মৃতি আগলে বসে থাকার ব্যথা-মুখ আমি জানি, সামনে থেকে প্রত্যক্ষ করেছি। অবশ্য এইসব দৃশ্য, ঘটনা প্রত্যক্ষ করার বিষয় নয়— উপলব্ধির। বাইরে থেকে হয়তো বোঝা যায় না সেই ব্যক্তিগত শোক ও স্মৃতির ব্যথা ও অভিঘাত। কেননা এই বিচ্ছেদ-ব্যথার প্রকাশ প্রবল নয়, প্রাকশোম্মুখ নয়— নীরব, অভ্যন্তরীণ, স্নিগ্ধ। সেখানে প্রবেশ করেন কেবলমাত্র সেই মানুষেরা, যাদের ছেড়ে বহুদূর শূন্যে চলে গেছে তাদের প্রিয়জনেরা। আর বেঁচে থাকা মানুষেরা সন্তর্পনে, বড়ো যত্নে আগলে রাখে তাদের। হয়তো কোনো দুর্ভাগা পিতা-মাতার শিশুসন্তান তাদের ছেড়ে গেছে বহুদিন। ছেড়ে যাওয়ার আগে রেখে গেছে—তার জন্য বাজার থেকে কিনে আনা নতুন পোশাক, খেলনা গাড়ি, পুতুল। সেগুলো খুব যত্ন করে আলমারির ভেতর গুছিয়ে রাখে মা। কোনোদিন হয়তো এমনি এমনিই ধুলো ঝাড়ে, এমনি এমনিই মুছে রাখে। ভাঁজ ভেঙে জামাটা কিংবা শীতের জন্য কেনা ছোট্ট সোয়েটার বুকে জড়িয়ে প্রাণ ভরে শ্বাস নেয় কিছুক্ষণ। মনে পড়বে, হয়তো গত বছর পুজোর সময় সদ্য কিশোরী মেয়ে কত দোকান ঘুরে ঘুরে আকাশি রঙের যে শাড়িটা পছন্দ করেছিল সেই শাড়িটাই আর পরা হয়ে ওঠেনি। আবার পুজো আসবে। ভাঁজ না ভাঙা শাড়িটাও একইরকম থাকবে। মনে পড়বে, যুবতি স্ত্রীর সঙ্গে সোনার বাজুবন্ধ গড়া নিয়ে কত ঝগড়া, অভিমান, কথা বন্ধ— সেই বাজুবন্ধ পড়ে রইল কিন্তু পুড়ে ছাই হয়ে গেল হাত। অথবা চোখের নিচের যে তিল তাকে মোহময়ী সৌন্দর্য উপহার দিয়েছিল- সেই চোখও নেই, মুখও না। তখন দু-চোখ চিক্ চিক্ করে ওঠে।”...
| নাম | শ্মশান: মানুষ পোড়া ধোঁয়ার নির্জন স্মৃতি (২য় খণ্ড) |
|---|---|
| লেখক | অলোক সরকার |
| প্রকাশনী | অলোক |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৬০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অলোক সরকার
অলোক সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অলোক সরকার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অলোক
অলোক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অলোক-এর সব বই
